📘 সিরাতে ইবন হিশাম > 📄 হাসান ইবন তুব্বান

📄 হাসান ইবন তুব্বান


আবূ কারব হাস্সান ইবন তুব্বান আসআদ কর্তৃক ইয়ামান অধিকার ও ইয়াসরিব আক্রমণ
হাস্সান ইব্‌ন তুব্বান
ইবন ইসহাক বলেন : রবীআ ইব্‌ন নাসরের মৃত্যুর পর সমগ্র ইয়ামানের রাজত্ব চলে যায় আবূ কারব হাসসান ইব্‌ন তুব্বান আসআদের ১ দখলে । তুব্বান আসআদ দ্বিতীয় তুব্বা নামেও পরিচিত । তার পিতা কালকি কারিব ইব্‌ন যায়দ । এই যায়দ প্রথম তুব্বা নামেও পরিচিত । তার পিতা হলেন আমর যুল - আযয়ার ইব্‌ন আবরাহা যুল - মানারত ইব্‌ন রায়শ । ইবন ইসহাক বলেন : রাইশ ইব্‌ন আদী ইব্‌ন সায়ফী ইব্‌ন সাবা আল - আসগার ইবন কা'ব কাহ্ফ আয্ যুলম ইব্‌ন যায়দ ইব্‌ন সাহল ইবন ' আমর ইব্‌ন কায়স ইব্‌ন মুআবিয়া ইব্‌ন জুশাম ইব্‌ন আবদে শামস ইব্‌ন ওয়ায়েল ইব্‌ন গাউস ইব্‌ন কাতান আরীব ইবন যুহায়র ইব্‌ন আয়মান ইব্‌ন হামায়সা ইব্‌ন আরানজাজ ওরফে হিময়ার ইব্‌ন সাবা আকবর ইব্‌ন ইয়ারুব ইব্‌ন ইয়াশজুব ইব্‌ন কাহতান ।
ইবন হিশামের মতে : ইয়াশজুবের পিতা ইয়ারুব এবং তদীয় পিতা কাহতান
ইবন ইসহাক বলেন : আবূ কারব তুব্বান আসআদ সেই ব্যক্তি , যিনি মদীনায় আসেন এবং মদীনার ইয়াহুদীদের মধ্য থেকে দু'জন ধর্মীয় পণ্ডিতকে ইয়ামানে নিয়ে যান । তিনিই কা'বা শরীফের সংস্কার করেন ও গিলাফ পরান । রবীআ ইব্‌ন নাসরের আগেই তিনি ইয়ামানে রাজত্ব করেন ।
ইবন হিশাম বলেন : এই ব্যক্তি সম্পর্কে একটি কবিতার এই লাইনটি রচিত হয়েছে : “ আবূ কারবের কল্যাণধর্মী কাজ যেমন তার বিপদ - আপদকে রোধ করেছিল , আহা তেমন সৌভাগ্য যদি আমারও হতো !

**টিকাঃ**
১. তুব্বান আসআদ একই ব্যক্তির নাম । তুব্বান অর্থ বুদ্ধিমান ।
২. যুল - আযয়ার অর্থ ভয়ংকর । মরক্কোতে হামলা চালিয়ে এক পরমা সুন্দরী রমণীকে ধরে আনার পর লোকেরা তাকে ভয় করতে থাকে বলে এই নাম দেয়া হয় ।
৩. যুল - মানার অর্থ অগ্নিকুণ্ডলীর অধিকারী । পাহাড়ে আগুন জ্বালিয়ে একটি সামরিক অভিযান চালান বলে তার এই নাম হয় ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 তুব্বানের মদীনায় আগমন

📄 তুব্বানের মদীনায় আগমন


ইবন ইসহাক বলেন : তুব্বান আসআদ আগে থেকেই পূর্বদিক দিয়ে মদীনায় আসতেন এবং এভাবে মদীনাবাসীদের বিব্রত না করেই সুকৌশলে আপন , আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম করেন । সেখানে তিনি নিজের এক পুত্রকে প্রতিনিধি নিযুক্ত করেন । কিন্তু উক্ত পুত্র গুপ্তঘাতক কর্তৃক নিহত হয় । এরপর তুব্বান মদীনা ধ্বংস ও তার অধিবাসীদের নির্মূল করার পরিকল্পনা নিয়ে আবার সেখানে আসেন । এরপর বনূ নাজ্জারের সদস্য আমর ইব্‌ন তাল্লার নেতৃত্বে এবং পরবর্তীতে বনূ আমর ইবন মাবফুলের এক ব্যক্তির নেতৃত্বে অনুগত লোকদের একটি দল সংঘবদ্ধ হয় । মাবযুলের আসল নাম ‘ আমির এবং তার বংশ পরিচয় হলো : আমির ইব্‌ন মালিক ই নাজ্জার । নাজ্জারের আসল নাম তায়মুল্লাহ্ ইব্‌ন সা'লাবা ইব্‌ন আমর ইব্‌ন খাযরাজ ইব্‌ন হারিসা , ইব্‌ন সা'লাবা ইব্‌ন আমর ইবন আমির ।

**টিকাঃ**
১. কুতবী লিখেছেন যে , তুব্বান মদীনা আক্রমণ করতে চাননি , কেবল সেখানকার ইয়াহুদীদেরকে হত্যা করতে চেয়েছিলেন । কারণ আওস ও খাযরাজ গোত্র ইয়ামান থেকে এসে মদীনায় ইয়াহুদীদের পাশাপাশি বসতি স্থাপন করে এবং তাদের সাথে কিছু চুক্তি ও শর্ত সম্পাদন করে । ইয়াহুদীরা এই চুক্তি ভংগ করে এবং তাদেরকে উত্ত্যক্ত করে । এ জন্য আওস ও খাযরাজ তুব্বানের সাহায্য চায় এবং এ কারণেই তুব্বান আসেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আমর ইব্‌ন তাল্লা ও তার বংশ পরিচয়

📄 আমর ইব্‌ন তাল্লা ও তার বংশ পরিচয়


আমর ইব্‌ন তাল্লা ও তার বংশ পরিচয়
ইব্‌ন হিশামের মতে ' আমর ইব্‌ন তাল্লার পূর্বপুরুষরা হলো : আমর ইব্‌ন মুআবিয়া ইন আমর ইবন আমির ইবন মালিক ইব্‌ন নাজ্জার । তাল্লা হলো আমরের মায়ের নাম ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 তাল্লার বংশ পরিচয়

📄 তাল্লার বংশ পরিচয়


তাল্লার বংশ পরিচয়
তাল্লা বিন্ত আমির ইবন যুরায়ক ইব্‌ন আবদে হারিসা ইব্‌ন মালিক ইব্‌ন গাযাব ইব্‌ন জুশাম ইব্‌ন খাযরাজ ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00