📄 লাখাম ইব্ন আদীর বংশ পরিচয়
ইবন ইসহাক বলেন : জনশ্রুতি এই যে , গোটা আরব জাতি রবীয়া ' ইব্ন নাं রের সন্তান - লুখামের বংশধর । তবে প্রকৃত ব্যাপার আল্লাহ্ই ভালো জানেন ।
লাখাম ইব্ন আদীর বংশ পরিচয়
ইবন হিশামের মতে লাখায়ের বংশ পরিচয় এরূপ : ইব্ন আদী , ইব্ন হারিস ইব্ন মুররা ইব্ন উদাদ ইব্ন যায়দ ইব্ন হামায়সা ইব্ন আমর ইব্ন আরীব ইব্ন ইয়াশজুব ইব্ন যায়দ ইব্ন কাহলান ইব্ন সাবা । মতান্তরে : লাখাম ইব্ন আদী ইব্ন আমর ইব্ন সাবা ।
রবীআ ইব্ন নাস্ ১ -এর বংশ পরিচয় নিম্নরূপ বর্ণনা করা হয়ে থাকে :
- রবীআ ইন নাসর ইবন আবূ হারিসা ইব্ন আমর ইব্ন আমির । আমর ইব্ন আমিরের ইয়ামান থেকে চলে যাওয়ার পর আবূ হারিসা সেখানেই থেকে যান ।
**টিকাঃ**
১. বিশেষজ্ঞদের মতে রবীআর বংশধারা হলো : রবীআ ইব্ন নাসর , ইবন হারিসা ইব্ন নামারা ইব্ন লাখাম । জুবায়রের মতে : রবীআ ইব্ন নাসর ইবন মালিক ইবন শাওয়ায ইবন মালিক । ইবন উজাম ইবন ' আমর ইব্ন নামারা ইব্ন লাখাম ।