📄 আরব জাতির উৎসমূল
ইবন হিশাম বলেন : বস্তুত সমগ্র আরব জাতিই ইসমাঈল ( আ ) ও কাহতানের বংশধর । কোন কোন ইয়ামানবাসী বলেন , কাহতান ইসমাঈল ( আ ) -এর সন্তান । তারা আরো বলেন , ইসমাঈল ( আ ) গোটা আরব জাতির পিতা । ইবন ইসহাক বলেন : আদ ইবন আওস ইন ইরাম ইন সাম ইবন নূহ । আর সামূদ এবং জুদায়স ইব্ন আবির ইবন ইরাম , ইব্ন সাম ই নূহ । আর তাসাম , ইম্লাক ও উমায়ম -এরা তিনজন হযরত নূহের পুত্র সামের সন্তান । এরা সবাই আরব ছিল । নাবিত ইব্ন ইসমাঈল ইয়াশজুব ইব্ন নারিত , ইয়াকুব ইবন ইয়াশজুব , তায়রাহ ইব্ন নাহুর , মুকাওয়াম ইব্ন নাহুর , উদাদ ইব্ন মুক্বাওয়াম , আদনান ইব্ন উদাদ ইবন হিশামের মতে , আদনানের পিতা উদাদ নন বরং উদ্ ।
📄 আদনানের বংশধর
ইবন ইসহাক বলেন : হযরত ইবরাহীম ( আ ) -এর পুত্র ইসমাঈল ( আ ) -এর বংশধরগণ আদনানের পর থেকে বিভিন্ন গোত্রে বিভক্ত হয় । আদনানের দুই পুত্র মুয়াদ ইবন আদনান এবং আক ইবন আদনান ।
📄 'আক গোত্রের বাসস্থান
... ইব্ন হিশাম বলেন : ' আক ইয়ামানে চলে যান । তিনি আশয়ারী গোত্রে বিয়ে করে তাদের মাঝে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন । ফলে তাদের বাসস্থান ও ভাষা এক হয়ে যায় ।
📄 আশয়ারী গোত্রের পরিচয়
এরা আশায়ার ইব্ন নাবত ইব্ন উদাদ ইব্ন যায়দ হুমায়সা ইব্ন আমর ইব্ন আরিব ইবন ইয়াশজুব ইব্ন যায়দ ইব্ন কাহলা ইব্ন সাবান ইব্ন ইয়াশজুব ইবন ইয়ারুর ইন কাহতান এবং বংশধর । মতান্তরে , আশয়ার হলেম : নাবত ইব্ন উদাদ । মতান্তরে আশয়ার হচ্ছেন : আশয়ার ইবন মালিক । আর মালিকের অন্য নাম হচ্ছে মাযহাজ ইবন উদাদ ইব্ন যায়দ ইবন হামায়সা । কারো কারো মতে আশয়ার হলেন : আশয়ার ইব্ন সাবা ইব্ন ইয়াশজুব ।