📘 সিরাতে ইবন হিশাম > 📄 রাসূলুল্লাহ (সা)-এর ইরশাদ

📄 রাসূলুল্লাহ (সা)-এর ইরশাদ


ইবন ইসহাক বলেন : মুহাম্মদ ইব্‌ন মুসলিম ইব্‌ন উবায়দুল্লাহ্ ইব্‌ন শিহাব যুহরী আমার কাছে আবদুর রহমান ইব্‌ন আবদুল্লাহ্ ইব্‌ন কা'ব ইবন মালিক আনসারীর সূত্রে বর্ণনা করেছেন যে , রাসূলুল্লাহ (সা:) বলেছেন : “ তোমরা যখন মিসর জয় করবে , তখন তার অধিবাসীদের প্রতি সদাচরণ করবে । কারণ তারা মুসলিম রাষ্ট্রের বিজিত অমুসলিম নাগরিক হিসাবে যেমন আইনানুগ নিরাপত্তা পাওয়ার অধিকারী , তেমনি আত্মীয়তার সূত্রেও ভালো ব্যবহার পাওয়ার যোগ্য । ” ইব্‌ন ইসহাক বলেন , আমি মুহাম্মদ ইবন মুসলিমকে জিজ্ঞেস করলাম যে , রাসূলুল্লাহ্ (সা:) যে তাদের সংগে আত্মীয়তার সম্পর্কের কথা উল্লেখ করেছেন ' সেটি কী ? তিনি বলেন , হযরত ইসমাঈলের মাতা হাজেরা মিসরীয় ছিলেন ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আরব জাতির উৎসমূল

📄 আরব জাতির উৎসমূল


ইবন হিশাম বলেন : বস্তুত সমগ্র আরব জাতিই ইসমাঈল ( আ ) ও কাহতানের বংশধর । কোন কোন ইয়ামানবাসী বলেন , কাহতান ইসমাঈল ( আ ) -এর সন্তান । তারা আরো বলেন , ইসমাঈল ( আ ) গোটা আরব জাতির পিতা । ইবন ইসহাক বলেন : আদ ইবন আওস ইন ইরাম ইন সাম ইবন নূহ । আর সামূদ এবং জুদায়স ইব্‌ন আবির ইবন ইরাম , ইব্‌ন সাম ই নূহ । আর তাসাম , ইম্‌লাক ও উমায়ম -এরা তিনজন হযরত নূহের পুত্র সামের সন্তান । এরা সবাই আরব ছিল । নাবিত ইব্‌ন ইসমাঈল ইয়াশজুব ইব্‌ন নারিত , ইয়াকুব ইবন ইয়াশজুব , তায়রাহ ইব্‌ন নাহুর , মুকাওয়াম ইব্‌ন নাহুর , উদাদ ইব্‌ন মুক্বাওয়াম , আদনান ইব্‌ন উদাদ ইবন হিশামের মতে , আদনানের পিতা উদাদ নন বরং উদ্ ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 আদনানের বংশধর

📄 আদনানের বংশধর


ইবন ইসহাক বলেন : হযরত ইবরাহীম ( আ ) -এর পুত্র ইসমাঈল ( আ ) -এর বংশধরগণ আদনানের পর থেকে বিভিন্ন গোত্রে বিভক্ত হয় । আদনানের দুই পুত্র মুয়াদ ইবন আদনান এবং আক ইবন আদনান ।

📘 সিরাতে ইবন হিশাম > 📄 'আক গোত্রের বাসস্থান

📄 'আক গোত্রের বাসস্থান


... ইব্‌ন হিশাম বলেন : ' আক ইয়ামানে চলে যান । তিনি আশয়ারী গোত্রে বিয়ে করে তাদের মাঝে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন । ফলে তাদের বাসস্থান ও ভাষা এক হয়ে যায় ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00