📄 ইসমাঈল (আ)-এর সন্তান-সন্ততি
ইবন হিশাম বলেন : মুহাম্মদ ইব্ন ইসহাক মুত্তালিবীর বরাত দিয়ে যিয়াদ ইব্ন আবদুল্লাহ্ বুক্কায়ী আমাকে জানিয়েছেন যে , ইবরাহীম আলায়হিস সালামের পুত্র ইসমাঈল আলায়হিস সালামের বারোটি পুত্র ছিল । তাঁদের মধ্যে জ্যেষ্ঠতম ছিলেন নাবিত । আর অন্য এগারোজনের নাম হলো : কাইদার , উযবুল , মা - বশা , মিসমা'আ , মাঁশী , দিম্মা , আযার , তায়মা , ইয়াতুর , নাবিশ ও কাইযুমা । এঁদের সকলের মাতা রাআনা ছিলেন জুরহুম বংশীয় আমরের পুত্র মুবাযের কন্যা । ইবন হিশাম বলেন , ইসমাঈলের স্ত্রীর পিতৃপুরুষদের পরিচয় কারো কারো মতে এরূপ : মিযায এবং জুরহুমী ইব্ন কাহতান ইবন আমির ইব্ন শালিখ ইব্ন আরফাখশায় , ইব্ন সাম ইবন নূহ । এদের মধ্যে কাহতান হচ্ছে ইয়ামান দেশের অধিবাসীদের সকলেরই আদি পুরুষ । ইবন ইসহাক বলেন , জুরহুম হলেন ইবন ইয়াকতান ইবন আয়বার ইবন শালিখ । তবে ইয়াকতান আসলে কাহতানেরই বিকৃত উচ্চারণ ।
📄 ইসমাঈল (আ)-এর বয়স এবং তাঁর সমাধিস্থল
ইবন ইসহাক বলেন : জনশ্রুতি অনুসারে হযরত ইসমাঈল ১৩০ বছর জীবিত ছিলেন । এরপর তাঁর ইন্তিকাল হলে তাঁকে তাঁর মাতা হাজেরার কবরের পাশে হিজর নামক স্থানে দাফন করা হয় । এটি হিজরুল কা'বা নামে পরিচিত । অর্থাৎ , ইবরাহীম ( আ ) নির্মিত ভিত্তির যে অংশটি কুরায়শরা কা'বা পুনর্নির্মাণের সময় অর্থাভাবের কারণে বাদ দিয়েছিল । তবে সেটুকু যে কা'বার অংশ , তা যাতে বুঝা যায় , সে জন্য তার মেঝে পাথর দিয়ে পাকা করে দিয়েছিল । ইবন হিশাম বলেন , ‘ হাজর ' বা হাজেরাকে আরবরা আজেরাও বলত । তিনি মিসরীয় বংশোদ্ভূত ছিলেন ।
📄 রাসূলুল্লাহ (সা)-এর ওসীয়ত
ইবন হিশাম বলেন : গুফুরার আযাদকৃত গোলাম উমর থেকে আবদুল্লাহ্ ইব্ন লাহীআ এবং তাঁর থেকে আবদুল্লাহ্ ইব্ন উহাব আমার কাছে বর্ণনা করেছেন যে , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলেছেন , সাবধান , সাবধান , কালো কেশের কোঁকড়ানো চুলবিশিষ্ট অমুসলিম নাগরিকদের সংরক্ষণে যত্নবান থেকো । অর্থাৎ ( মিসরবাসী ) কেননা তাদের সংগে আমার বংশীয় ও বৈবাহিক সম্পর্ক রয়েছে ।
**টিকাঃ**
১. গুফরা হযরত বিলাল ( রা ) -এর বোনের , মতান্তরে মেয়ের নাম ।
📄 আর একটি বর্ণনা
গুফরার আযাদকৃত গোলাম উমর বলেছেন : এ কথার তাৎপর্য এই যে , নবী ইসমাঈল ( আ ) -এর মাতা হাজেরা মিসরীয় ছিলেন এবং রাসূলুল্লাহ্ (সা:) একজন মিসরীয় দাসীকে নিজ দাসী হিসাবে গ্রহণ করেছিলেন । ইব্ন লাহীআ বলেন : হযরত ইসমাঈলের মাতা হাজেরা ‘ উম্মুল আরব ' নামক জনপদের অধিবাসী ছিলেন , যা মিসরের ফারমা ' নামক শহরে নিকটবর্তী ছিল । আর রাসূলুল্লাহ্ (সা:) -এর দাসী ও ইবরাহীমের মাতা মারিয়াও মিসরের আনসিবা জেলার হাফন ' নামক স্থানের অধিবাসী ছিলেন । তাঁকে মিসরের শাসক মুকাওকিস উপহার স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে দিয়েছিলেন ।
**টিকাঃ**
২. ফারমা মিসরের পূর্বাঞ্চলে অবস্থিত বিপ্লট বন্দর , বর্তমানে তিলুল ফারমা নামে পরিচিত ।
৩. আনসিবা মিসরের একটি জেলার নাম । কথিত আছে , এটি এক সময় জাদুকরদের শহর হিসাবে খ্যাত ছিল এবং লাবাখ নামক গাছের উপস্থিতি প্রমাণ করে যে , সেই খ্যাতি এখনো বিদ্যমান ।
৪. হাফন মিসরের একটি গ্রামের নাম । হযরত মুয়াবিয়া ( রা ) হযরত ইমাম হাসান ইব্ন আলী ( রা ) -এর মাধ্যমে এই গ্রামের কর রহিত করেছিলেন । এর উদ্দেশ্য ছিল , রাসূলুল্লাহ (সা:) -এর ওসীয়ত রক্ষা করা এবং তাঁর শ্বশুর বংশের প্রতি সম্মান প্রদর্শন ।
৫. মুকাওকিসের আসল নাম জুরায়জ ইবন মাইনা । তিনি রাসূলুল্লাহ্ (সা:) -এর নিকট মারিয়া নাম্নী চ . দাসীকে উপঢৌকন হিসাবে পাঠান । তাঁর আগে রাসূলুল্লাহ (সা:) মুকাওকিসের নিকট হাতিব ইব্ন আবূ বালতাআ এবং আবূ রুহম গিফারীর আযাদকৃত দাস জিবব্লকে ইসলামী দাওয়াতের দূত হিসাবে প্রেরণ করেন । সেই সাথে তিনি তাঁর কাছে স্বীয় দুলদুল নামক খচ্চর এবং নিজের কাঠের নির্মিত একটি পানপাত্র উপহার হিসাবে পাঠান । যার ফলে , মুকাওকিস ইসলামের দিকে ঝুঁকে পড়েন । ( দেখুন রঙফুল উনুফ , প্রথম খণ্ড , পৃ . ১৭ ) ।