📘 হযরত ইমাম মাহদী এর আবির্ভাবের নিদর্শন সমূহ > 📄 উপসংহার

📄 উপসংহার


এই পুস্তকে আমরা হযরত মুহাম্মদ (সাঃ) এর হাদীসসমূহ পরীক্ষা-নিরীক্ষা করেছি। যে সব হাদীসে হযরত ইমাম মাহদী (আঃ) এর আগমনের নিদর্শনাদি বর্ণনা করা হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করেছি। এসব হাদীসসমূহ পর্যালোচনা করে দেখা যায় যে, আখেরী জমানায় একজন মহামানব আগমন করবেন। তাঁর বিশেষ ধরনের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে যাতে তাঁকে সহজেই চেনা যায়।

আমাদের নবী (সাঃ) কিছু কিছু হাদীসে ইমাম মাহদী (আঃ) এর নৈতিক মূল্যবোধ ও তাঁর চেহারা মোবারকের বিস্তারিত তথ্য বর্ণনা করেছেন। উদাহরণস্বরূপ বলা যায় যে, হযরত ইমাম মাহদী (আঃ) এর নৈতিক মূল্যবোধ আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অনুরূপ হবে। তাঁর খোদাভীতি এবং ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ ও উচ্চ নৈতিকতা বজায় রাখার জন্য তিনি সর্বত্র প্রশংসিত হবেন এবং বিশ্ব মানবতার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হবেন। হযরত ইমাম মাহদী (আঃ) বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যক্তি হবেন এবং এই দুনিয়া এবং আখিরাতের মুক্তিদূত হিসাবে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আমরা বর্তমানে যে সময় অতিবাহিত করছি, এই ঐতিহাসিক মহা ঘটনা এই সময়ে সংঘটিত হতে যাচ্ছে, আমাদের মহানবী (সাঃ) যার সুসংবাদ আমাদেরকে দিয়েছিলেন। এ কারনেই পৃথিবীর সমগ্র মুসলিম জাতি, যারা ইমাম মাহদী (আঃ) এর আগমনের পর তাঁর সাথে থাকার গৌরব এবং সৌভাগ্য অর্জন করতে আগ্রহী, তারা অবশ্যই এই পুস্তকে প্রদত্ত তত্ত্ব ও তথ্যাদি অত্যন্ত মনোযোগ সহকারে এবং সতর্কতার সাথে পাঠ করবেন। এই বিশ্বে মুসলিম জাতিরই তাঁর আগমনের ভিত্তিভূমি প্রস্তুত করা এবং তাঁকে সাহায্য ও সহযোগিতা করার সবচেয়ে গুরুদায়িত্ব অর্পিত আছে। এর মাধ্যমেই ইসলাম তার মূল ধারায় ফিরে আসবে এবং কুরআনের নৈতিক মূল্যবোধ বিজয়ী হবে। হযরত ইমাম মাহদী (আঃ) এর ঘনিষ্ঠ সহচর হিসাবে তাঁর মহান ও পবিত্র কাজে তাঁকে সমর্থন করা ও সহযোগিতা করা বিশ্বমানবতার জন্য একটি বিরাট আশীর্বাদ ও মর্যাদার বিষয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00