📘 হযরত ইমাম মাহদী এর আবির্ভাবের নিদর্শন সমূহ > 📄 হযরত ঈসা (আঃ) সকল পয়গম্বরদের মত

📄 হযরত ঈসা (আঃ) সকল পয়গম্বরদের মত


হাদীসে বর্ণিত আছে, সকল পয়গম্বরগণ পরস্পরের আত্মীয়। ইমাম মাহদী (আঃ) ও একই ধারার হবেন। এই বংশধারার সদস্যগণ সমাজে সৈয়দ হিসাবে সুপরিচিত। এই নিয়মে ইমাম মাহদী (আঃ) ও সৈয়দ হবেন। পবিত্র কুরআনে নবীরা (সাঃ) পরস্পর একই বংশ থেকে উদ্ভূত মর্মে উল্লেখিত রয়েছে। কুরআন শরীফের এ সকল আয়াতের মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় যে, ইমাম মাহদী (আঃ) এই বংশধারারই একজন সম্মানিত সদস্য।

“নিশ্চয়ই আল্লাহ আদমকে, নূহকে ও ইব্রাহীমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করেছেন। ইহারা একে অপরের বংশধর। আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ” (সুরা আল ইমরান; ৩৩-৩৪)।

“হে আমার প্রতিপালক! আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত (মুসলিম) কর এবং আমাদের বংশ হইতে তোমার এক অনুগত উম্মত করিও। তাহাদিগকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখাইয়া দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও। তুমি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু” (সুরা বাকারা-১২৮)।

“এবং ইহাদের (পূর্ববর্তী নবী ও রাসূল) পিতৃপুরুষ, বংশধর এবং ভ্রাতৃবৃন্দদের কতককে আমি মনোনীত করিয়াছিলাম এবং তাহাদিগকে সরল পথে পরিচালিত করিয়াছিলাম" (সুরা আল আনআম-৮৭)।

📘 হযরত ইমাম মাহদী এর আবির্ভাবের নিদর্শন সমূহ > 📄 আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম

📄 আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম


হযরত ইমাম মাহদী (আঃ) ইসলামের মূল্যবোধ প্রবর্তন করবেন। হাদীসসমূহের মাধ্যমে জানা যায় যে, তিনি এমনভাবে ধর্মীয় জ্ঞান সমাজে প্রতিষ্ঠিত করবেন যার ফলে ধর্মবিরোধী সকল প্রকার আন্দোলন ও ক্ষতি যা ধর্মের সাথে সঙ্গতিপূর্ণ নয়, তার অস্তিত্বই থাকবে না। অর্থাৎ তিনি ইসলামের নৈতিক মান ও মূল্যবোধ সমুন্নত এবং প্রবর্তন করবেন।

ইমাম মাহদী (আঃ) সেই ধর্ম অনুসরণ করবেন, যা আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সময়ে তিনি পালন করতেন। ইমাম মাহদী (আঃ) পৃথিবী থেকে সব ধরনের সাম্প্রদায়িক বিরোধ অপসারণ করবেন। একমাত্র প্রকৃত ও সঠিক ধর্ম ছাড়া অন্য কোন সম্প্রদায় বা ধর্মের অস্তিত্ব থাকবে না। তিনি সকল প্রকার নাস্তিক্যতাবাদ ও খোদাদ্রোহীতা পৃথিবী থেকে অপসারণ করবেন। তিনি আখেরী জমানায় সেই সকল ধর্মীয় দায়িত্ব পালন করবেন ঠিক যেমনটি হযরত মুহাম্মদ (সাঃ) তাঁর জমানায় করছিলেন। রাসূল (সাঃ) যেভাবে প্রথম দিকে ধর্মীয় দায়িত্ব পালন করেছিলেন, অনুরূপভাবে ইমাম মাহদী (আঃ)ও আখেরী জমানায় ঐ দায়িত্ব পালন করবেন।

📘 হযরত ইমাম মাহদী এর আবির্ভাবের নিদর্শন সমূহ > 📄 একজন ত্রাণকর্তার জন্য বিপদগ্রস্থ আবেরদের প্রার্থনা

📄 একজন ত্রাণকর্তার জন্য বিপদগ্রস্থ আবেরদের প্রার্থনা


আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) হযরত ইমাম মাহদী (আঃ) সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, যিনি আখেরী জমানায় আবির্ভূত হবেন। এই মহান ব্যক্তি মুসলিম উম্মাহকে নিষ্ঠুরতা ও নির্যাতন থেকে রক্ষা করবেন। তিনি দুর্নীতি রোধ করে এমন এক সমাজ গঠন করবেন যেখানে শান্তি, ন্যায়বিচার, সুখ-সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ বিরাজ করবে।

বর্তমানে বিশ্বব্যাপী অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রদ্রোহ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে বিভিন্ন এলাকায় হত্যাযজ্ঞ ও ভয়াবহ বিপর্যয় সংঘটিত হচ্ছে। দারিদ্র্য ও ক্ষুধায় একই সাথে বৃদ্ধি পেয়ে আদম সন্তানদের ধৈর্যের সকল সীমা অতিক্রম করছে এবং তারা ধুঁকে ধুঁকে মরছে। একটি নির্দিষ্ট সময়ে সকল নির্দেশনাদি পরিলক্ষিত হওয়ায় এটাই নির্দেশ করে যে, ইমাম মাহদী (আঃ), যিনি সেই আশীর্বাদপুষ্ট ব্যক্তি, যার জন্য মুসলিম উম্মাহ শত শত বৎসর যাবৎ অপেক্ষা করছে, তিনি আসছেন। এই মহাসংবাদ সকল ঈমানদারদের উৎসাহ ও আবেগ বৃদ্ধি করবে এবং তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে।

📘 হযরত ইমাম মাহদী এর আবির্ভাবের নিদর্শন সমূহ > 📄 হযরত ঈসা (আঃ) এর পৃথিবীতে প্রত্যাবর্তন

📄 হযরত ঈসা (আঃ) এর পৃথিবীতে প্রত্যাবর্তন


ইমাম মাহদী (আঃ) এর সাথে হযরত ঈসা (আঃ) এর সাক্ষাৎ হবে এবং আল্লাহর ইচ্ছায় তিনি ইসলাম ধর্মের সার্বিক নৈতিক মূল্যবোধ পুনঃসংস্থাপন করবেন। পৃথিবীতে শান্তি, কল্যাণ ও পবিত্রতা বিরাজ করবে, যা ইসলাম ধর্মের মূল ভিত্তি। এই মহাসংবাদ সকল ঈমানদারদের উৎসাহ ও আবেগ বৃদ্ধি করবে। আখেরী জমানায় হযরত ঈসা (আঃ) এর পৃথিবীতে প্রত্যাবর্তন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। অনেক হাদিস ও নির্ভরযোগ্য পাণ্ডুলিপির মাধ্যমে প্রাপ্ত তথ্যে হযরত ইমাম মাহদী (আঃ) সম্পর্কিত সুসংবাদের পাশাপাশি হযরত ঈসা (আঃ) এর অবতরণের বিষয়টিও ঈমানদারদের নিকট অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়ে আসছে। এটি এমন এক সময় যখন পৃথিবী দুর্নীতি ও অত্যাচারে নিমজ্জিত থাকবে এবং এই দুই মহান পবিত্র ব্যক্তির আবির্ভাব বিশ্ববাসীকে নতুন আলোর পথ দেখাবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00