📘 হযরত আলী রাঃ জীবন ও খিলাফত 📄 হযরত আলী (রা)-এর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

📄 হযরত আলী (রা)-এর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন


হযরত আবূ জুহায়ফা (র) হতে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত উমর (রা)-এর জানাযার নিকট ছিলাম। জানাযা চাদরে আচ্ছাদিত ছিলো। এমন সময় হযরত আলী (রা) উপস্থিত হলেন এবং মুখমণ্ডল হতে কাপড় সরিয়ে এক নজর দেখে বললেন, "হে আবূ হাফস! আল্লাহ্ তোমাকে রহম করুন। আল্লাহ্র শপথ! রাসূলুল্লাহ্ ﷺ -এর পর তুমি ছাড়া এমন কেউ নেই যার আমলনামা নিয়ে আল্লাহ্র দরবারে হাযির হওয়া আমার নিকট অধিকতর প্রিয় হতে পারে।" [মুসনাদে আহমাদ ও মুসনাদে আলী ইব্‌ন আবূ তালিব]

হযরত উমর (রা)-এর শাহাদাত বরণ করার সময় হযরত আলী (রা) অস্বাভাবিকভাবে কেঁদেছিলেন। এ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, উমরের মৃত্যুতেই আমি কাঁদছি। কেননা তাঁর মৃত্যু ইসলামের প্রাসাদে এমন এক ফাটল সৃষ্টি করেছে যা কিয়ামত পর্যন্ত আর মেরামত করা যাবে না। [আল-ফুতুহাতুল ইসলামিয়া, ২য় খণ্ড, পৃষ্ঠা-৪২৯]

ফন্ট সাইজ
15px
17px