তাওবা - ক্ষমা চাওয়ার দোয়া [২৮:১৬-১৭]
رَبِّ اِنِّىۡ ظَلَمۡتُ نَفۡسِىۡ فَاغۡفِرۡ لِىۡ فَغَفَرَ لَهٗ اِنَّهٗ هُوَ الۡغَفُوۡرُ الرَّحِيۡمُ
রব্বি ইন্নী জোয়ালাম্তু নাফ্সী ফার্গ্ফিলী ফাগফার লাহ্;ইন্নাহূ হুওয়াল্ গফূর্রু রহীম্।
হে আমার রব, নিশ্চয় আমি আমার নফ্সের প্রতি যুলম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন’। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু
ওয়ার্ড বাই ওয়ার্ড:
رَبِّ - হে আমার রব
اِنِّىۡ - নিশ্চয়ই আমি
ظَلَمۡتُ - অন্যায় করেছি
نَفۡسِىۡ - আমার নিজের (উপর)
فَاغۡفِرۡ - অতএব ক্ষমা করো
لِىۡ - আমাকে"
فَغَفَرَ - অতঃপর ক্ষমা করলেন তিনি
لَهٗ - তাকে
اِنَّهٗ - নিশ্চয়ই তিনি
هُوَ - তিনিই
الۡغَفُوۡرُ - ক্ষমাশীল
الرَّحِيۡمُ - পরম দয়ালু
قَالَ رَبِّ بِمَاۤ اَنۡعَمۡتَ عَلَىَّ فَلَنۡ اَكُوۡنَ ظَهِيۡرًا لِّلۡمُجۡرِمِيۡنَ
রব্বি বিমা য় আন্‘আম্তা ‘আলাইয়্যা ফালান্ আকূনা জোয়াহীরল্ লিল্মুজ্বরিমীন্।
হে আমার রব, আপনি যেহেতু আমার প্রতি নি’আমত দান করেন, তাই আমি কখনো আর অপরাধীদের সাহায্যকারী হব না।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
قَالَ - সে বললো
رَبِّ - হে আমার রব
بِمَاۤ - শপথ ঐ বিষয়ের যা
اَنۡعَمۡتَ - তুমি অনুগ্রহ করেছো
عَلَىَّ - উপর আমার
فَلَنۡ - অতঃপর কখনও না
اَكُوۡنَ - হবো আমি
ظَهِيۡرًا - সাহায্যকারী
لِّلۡمُجۡرِمِيۡنَ - জন্যে অপরাধীদের
রেফারেন্স: সূরা আল-কাসাস - ২৮:১৬-১৭
দোয়ার প্রেক্ষাপট: নিজ সম্প্রদায়ের অপরাধী ব্যাক্তিকে ঘুষি মেরে জীবনপাত করার পর আল্লাহর দরবারে হযরত মূসা (আ.)- এর অনুশোচনামূলক প্রার্থনা।