শয়তানের উপস্থিতি ও কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা [২৩:৯৭-৯৮]
শয়তানের উপস্থিতি ও কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা [২৩:৯৭-৯৮]
رَّبِّ اَعُوۡذُ بِكَ مِنۡ هَمَزٰتِ الشَّيٰطِيۡنِۙ
রব্বি আ‘ঊযুবিকা মিন্ হামাযা -তিশ্ শাইয়া-ত্বীন্।
হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানাহ চাই
ওয়ার্ড বাই ওয়ার্ড:
رَّبِّ - হে আমার রব
اَعُوۡذُ - আমি আশ্রয় চাই
بِكَ - তোমার নিকট
مِنۡ - হ'তে
هَمَزٰتِ - প্ররোচনা
الشَّيٰطِيۡنِۙ - শয়তানদের
وَاَعُوۡذُ بِكَ رَبِّ اَنۡ يَّحۡضُرُوۡنِ
অ আ‘ঊ যুবিকা রব্বি আইঁ ইয়াহ্দ্বুরূন্।
আর হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানাহ চাই
ওয়ার্ড বাই ওয়ার্ড:
وَاَعُوۡذُ - ও আশ্রয় চাই আমি
بِكَ - নিকট তোমার
رَبِّ - হে আমার রব
اَنۡ - যে
يَّحۡضُرُوۡنِ - আমার নিকট (শয়তান) উপস্থিত হবে
রেফারেন্স: সূরা আল মু'মিনূন - ২৩:৯৭-৯৮
দোয়ার প্রেক্ষাপট: সকল মানুষকে শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয়ের ক্ষেত্রে এরূপ প্রার্থনা করতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না। এছাড়া আল-কুরআনে আল্লাহ তা'আলা বলেন- শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা কর - (সূরা ৭ আল-আরাফ:২০০) বিশেষভাবে আল-কুরআন তিলওয়াতের শুরুতে অভিশপ্ত শয়তান থেকে তাঁর নিকট আশ্রয় প্রার্থনার বিষয়ে বলেন- 'তুমি যখন কুরআন পাঠ করবে, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে'। (সূরা ১৬ আন-নাহল: ৯৮)
হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানাহ চাই
আর হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানাহ চাই
রেফারেন্স: সূরা আল মু'মিনূন - ২৩:৯৭-৯৮