তাওবা - ক্ষমা চাওয়ার দোয়া [৭:১৫৫-১৫৬]
رَبِّ لَوۡ شِئۡتَ اَهۡلَـكۡتَهُمۡ مِّنۡ قَبۡلُ وَاِيَّاىَ ؕاَتُهۡلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚاِنۡ هِىَ اِلَّا فِتۡنَـتُكَ ؕتُضِلُّ بِهَا مَنۡ تَشَآءُ وَتَهۡدِىۡ مَنۡ تَشَآءُ ؕاَنۡتَ وَلِيُّنَا فَاغۡفِرۡ لَـنَا وَارۡحَمۡنَا وَاَنۡتَ خَيۡرُ الۡغَافِرِيۡنَ
রব্বি লাও শি”তা আহ্লাক্তাহুম্ মিন্ ক্বব্লু অ ইয়্যা-ইয়া আতুহ্লিকুনা- বিমা-ফা‘আলাস্ সুফাহা - য়ু মিন্না- ইন্ হিয়া ইল্লা- ফিত্নাতুক্ ; তুদ্ধিল্লু বিহা-মান্ তাশা - য়ু অতাহ্দী মান্ তাশা - য়ু; আন্তা অলিয়্যুনা-ফার্গ্ফিলানা-র্অহাম্না- অআন্তা খাইরুল্ গ-ফিরীন্।
হে আমার রব, আপনি চাইলে ইতঃপূর্বে এদের ধ্বংস করতে পারতেন এবং আমাকেও। আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে তার কারণে কি আমাদেরকে ধ্বংস করবেন? এটাতো আপনার পরীক্ষা ছাড়া কিছু না। এর মাধ্যমে যাকে চান আপনি পথভ্রষ্ট করেন এবং যাকে চান হিদায়াত দান করেন। আপনি আমাদের অভিভাবক। সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
رَبِّ - হে আমার রব
لَوۡ - যদি
شِئۡتَ - আপনি চাইতেন
اَهۡلَـكۡتَهُمۡ - ধ্বংস করতে পারতেন তাদের
مِّنۡ - থেকেই
قَبۡلُ - এর পূর্ব
وَاِيَّاىَ - এবং আমাকেও
ؕاَتُهۡلِكُنَا - কি আপনি আমাদের ধ্বংস করবেন
بِمَا - এ কারণে যা
فَعَلَ - করেছে
السُّفَهَآءُ - নির্বোধরা
مِنَّا - থেকে আমাদের মধ্য
ۚاِنۡ - না
هِىَ - তা (ছিলো)
اِلَّا - এ ছাড়া যে
فِتۡنَـتُكَ - আপনার পরীক্ষা
ؕتُضِلُّ - পথভ্রষ্ট করেন
بِهَا - দ্বারা তা
مَنۡ - যাকে
تَشَآءُ - ইচ্ছে করেন আপনি
وَتَهۡدِىۡ - ও পথ দেখান
مَنۡ - যাকে
تَشَآءُ - ইচ্ছে করেন
ؕاَنۡتَ - আপনিই
وَلِيُّنَا - আমাদের অভিভাবক
فَاغۡفِرۡ - অতএব ক্ষমা করুন
لَـنَا - আমাদেরকে
وَارۡحَمۡنَا - ও অনুগ্রহ করুন আমাদেরকে
وَاَنۡتَ - এবং আপনিই
خَيۡرُ - শ্রেষ্ঠ
الۡغَافِرِيۡنَ - ক্ষমাকারীদের
وَاكۡتُبۡ لَـنَا فِىۡ هٰذِهِ الدُّنۡيَا حَسَنَةً وَّفِى الۡاٰخِرَةِ اِنَّا هُدۡنَاۤ اِلَيۡكَ
অক্তুব্ লানা-ফী হা-যিহিদ্ দুন্ইয়া- হাসানাতাঁও অফিল্ আ-খারতি ইন্না-হুদ্না য় ইলাইক্
আর আমাদের জন্য এ দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ লিখে দিন। নিশ্চয় আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি
ওয়ার্ড বাই ওয়ার্ড:
وَاكۡتُبۡ - এবং লিখে দিন
لَـنَا - জন্যে আমাদের
فِىۡ - মধ্যে
هٰذِهِ - এই
الدُّنۡيَا - পৃথিবীর
حَسَنَةً - কল্যাণ
وَّفِى - ও মধ্যে
الۡاٰخِرَةِ - আখেরাতে (কল্যাণ)
اِنَّا - নিশ্চয়ই আমরা
هُدۡنَاۤ - প্রত্যাবর্তন করলাম আমরা
اِلَيۡكَ - দিকে আপনার
রেফারেন্স: সূরা আল আরাফ - ৭:১৫৫-১৫৬
দোয়ার প্রেক্ষাপট: মূসা (আ.) তার জাতির মধ্যে থেকে বাছাই করে ৭০ (সত্তর) ব্যাক্তিকে নিয়ে আল্লাহর নির্ধারিত স্থানের দিকে অগ্রসর হয়ে ভূমিকম্পে আক্রান্ত হলে তা থেকে নিষ্কৃতির জন্য এরূপ দু'আ করেন।