যালিম সম্প্রদায়ের অত্যাচার থেকে আশ্রয় চাওয়া [১০:৮৫-৮৬]
যালিম সম্প্রদায়ের অত্যাচার থেকে আশ্রয় চাওয়া [১০:৮৫-৮৬]
عَلَى اللّٰهِ تَوَكَّلۡنَا ۚرَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةً لِّـلۡقَوۡمِ الظّٰلِمِيۡنَۙ
আ'লাল্লাহি তাওাক্কালনা- রাব্বানা- লা- তাজআ'লনা- ফিতনাতান লিক্বওমিয য-লিমি-ন
আমরা আল্লাহর উপরই তাওয়াক্কুল করলাম। হে আমাদের রব, আপনি আমাদেরকে যালিম কওমের ফিতনার পাত্র বানাবেন না
ওয়ার্ড বাই ওয়ার্ড:
عَلَى - উপর
اللّٰهِ - আল্লাহর
تَوَكَّلۡنَا - নির্ভর করেছি আমরা
ۚرَبَّنَا - হে আমাদের রব
لَا - না
تَجۡعَلۡنَا - বানিয়ো আমাদের
فِتۡنَةً - উৎপীড়নের পাত্র
لِّـلۡقَوۡمِ - জন্যে জাতির
الظّٰلِمِيۡنَۙ - (যারা) সীমালঙ্ঘনকারী
وَنَجِّنَا بِرَحۡمَتِكَ مِنَ الۡقَوۡمِ الۡكٰفِرِيۡنَ
ওয়া নাজ্জিনা- বিরহ'মাতিকা মিনাল ক্বওমিল কা-ফিরি-ন
আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির কওম থেকে নাজাত দিন
ওয়ার্ড বাই ওয়ার্ড:
وَنَجِّنَا - এবং রক্ষা করো আমাদেরকে
بِرَحۡمَتِكَ - দ্বারা তোমার অনুগ্রহ
مِنَ - হতে
الۡقَوۡمِ - জাতি
الۡكٰفِرِيۡنَ - (যারা) কাফির
রেফারেন্স: সূরা ইউনুস - ১০:৮৫-৮৬
দোয়ার প্রেক্ষাপট: নৌযানে বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর নিকট বিপদগ্রস্ত মানুষের দু'আ। সহীহ হাদীসে এসেছে- রাসূলুল্লাহ (সা.) বিপদে আল্লাহর অনুগ্রহলাভ সম্পর্কে বলেন - যে ব্যক্তি বিপদাপদ ও সংকটের সময় আল্লাহর অনুগ্রহ লাভ করে আনন্দিত হতে চায় - সে যেন সুখ-সাচ্ছন্দ্যে, অধিক পরিমানে দু'আ করে (জামে আত-তিরমিযী-৬ষ্ঠ খন্ড,আবওয়াবুদ দাওয়াত-দু'আ বিষয়ক অধ্যায়,হাদীস নং-৩৩১৮)। এছাড়াও মানুষ সমুদ্রে বিপদে পড়লে যে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে তার বিবরণ - (সূরা ৩১ লুকমান: ৩২)
আমরা আল্লাহর উপরই তাওয়াক্কুল করলাম। হে আমাদের রব, আপনি আমাদেরকে যালিম কওমের ফিতনার পাত্র বানাবেন না
আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির কওম থেকে নাজাত দিন
রেফারেন্স: সূরা ইউনুস - ১০:৮৫-৮৬