মৃত ব্যক্তির জন্য জানাযার সালাতে দো‘আ #৫
اَللّٰهُمَّ (إِنَّهُ) عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ كَانَ يَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُوْلُكَ وَأَنْتَ أَعْلَمُ بِهِ اَللّٰهُمَّ إِنْ كَانَ مُحْسِنًا فَزِدْ فِيْ إِحْسَانِهِ وَإِنْ كَانَ مُسِيْئًا فَتَجَاوَزْ عَن سَيِّئَاتِهِ اَللّٰهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ وَلَا تَفْتِنَّا بَعْدَهُ
আল্লা-হুম্মা, (ইন্নাহু) ‘আব্দুকা, ওয়াব্নু ‘আব্দিকা, ওয়াব্নু আমাতিকা, কা-না ইয়াশ্হাদু আন লা- ইলা-হা ইল্লা- আন্তা, ওয়া আন্না মু‘হাম্মাদান ‘আব্দুকা ওয়া রাসূলুকা, ওয়া আন্তা আ‘অলামু বিহী। আল্লা-হুম্মা, ইন্ কানা মু‘হ্সিনান ফাযিদ্ ফী ই‘হসা-নিহী, ওয়া ইন্ কা-না মুসীআন ফাতাজা-ওয়ায ‘আন সাইয়িআ-তিহী। আল্লা-হুম্মা লা- তা‘হরিমনা- আজ্রাহু, ওয়ালা- তাফ্তিন্না বা‘অদাহু।
হে আল্লাহ, এ ব্যক্তি আপনার বান্দা, আপনার বান্দার পুত্র, আপনার বান্দীর পুত্র। সে সাক্ষ্য দিত যে, আপনি ছাড়া কোনো মা’বূদ নেই এবং মুহাম্মাদ () আপনার বান্দা ও আপনার রাসূল। আর আপনি তার বিষয়ে অধিক অবগত। হে আল্লাহ, যদি সে নেককর্মকারী হয়ে থাকে তবে আপনি তার নেকি বৃদ্ধি করে দিন। আর যদি সে পাপাচারী হয়ে থাকে তবে আপনি তার পাপরাশি ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদেরকে তার পুরস্কার থেকে বঞ্চিত করবেন না এবং তার পরে আমাদেরকে ফিতনাগ্রস্থ করবেন না।”
রেফারেন্স: [১]মালিক,আল-মুয়াত্তা ১/২৩৮;মহাম্মাদ ইবনুল হাসান,আল-মুয়াত্তা ২/৯৮;আবু-ইয়ালা মাওসিলী,আল-মুসনাদ ১১/৪৭৭;হাইসামী,মাজমাউয যাওয়ায়িদ ৩/১৩৯;আলবানী,আহকামুল জানায়িয,পৃ ১২৫; রাহে বেলায়াত - যিকর নং ৮৮
হাদীসটি সহীহ।