📘 হিসনুল মুসলিম - দোআ ও যিকর 📄 আল্লাহর নামের উসীলায় দোয়া

📄 আল্লাহর নামের উসীলায় দোয়া

ইসমু আ‘যম-৩, দু‘আ ইউনূস

ইসমু আ‘যম-৩, দু‘আ ইউনূস

لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ

লা- ইলা-হা ইল্লা- আনতা সুব‘হা-নাকা ইন্নী কুনতু মিনায যা-লিমীন

আপনি ছাড়া কোনো মা’বুদ নেই, আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত।

রেফারেন্স: [১] মুসতাদরাক হাকিম ১/৬৮৫; আলবানী, সিলসিলাতুয যায়ীফাহ ৬/২৯২ ও ১১/২৭ [২] তিরমিযী ৫/৪৯৫ (৫২৯), নং ৩৫০৫ (ভা ২/১৮৮), মুসতাদরাক হাকিম ১/৬৮৪-৬৮৫, মাজমাউয যাওয়াইদ ৭/৬৮, ১০/১৫৯। হাদীসটি সহীহ। [৩] রাহে বেলায়াত - যিকর নং ২২

সা’দ ইবনু মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ (স) ব বলেছেন, ইউনূস (আ) যে কথা বলে দু‘আ করেছিলেন সেটি আল্লাহ্‌র ইসমু আ’যাম, যা দিয়ে ডাকলে আল্লাহ সাড়া দেন এবং যদ্দারা চাইলে আল্লাহ প্রদান করেন। হাদীসটির সনদ দুর্বল। [১] তবে অন্য হাদীসে সা’দ ইবনু আবী ওয়াক্কাস বলেন, রাসূলুল্লাহ (স) বলেন: “যুন্নুন (ইউনূস আ) মাছের পেটে যে দু‘আ করেছিলেন: (লা ইলাহা ইল্লা- আনতা ... যালিমীন)- এ দু‘আ দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দু‘আ করবে, আল্লাহ অবশ্যই তার দু‘আ কবুল করবেন।” হাদীসটি সহীহ। [২]

لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ

আপনি ছাড়া কোনো মা’বুদ নেই, আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত।

রেফারেন্স: [১] মুসতাদরাক হাকিম ১/৬৮৫; আলবানী, সিলসিলাতুয যায়ীফাহ ৬/২৯২ ও ১১/২৭ [২] তিরমিযী ৫/৪৯৫ (৫২৯), নং ৩৫০৫ (ভা ২/১৮৮), মুসতাদরাক হাকিম ১/৬৮৪-৬৮৫, মাজমাউয যাওয়াইদ ৭/৬৮, ১০/১৫৯। হাদীসটি সহীহ। [৩] রাহে বেলায়াত - যিকর নং ২২

📘 হিসনুল মুসলিম - দোআ ও যিকর 📄 চার প্রকারের যিকর ১০০ বার

📄 চার প্রকারের যিকর ১০০ বার

চার প্রকারের যিকর ১০০ বার

চার প্রকারের যিকর ১০০ বার

১০০ বার

سُبْحَانَ اللّٰهِ

সুবহা-নাল্লাহ

আল্লাহ কতই না পবিত্র-মহান।

১০০ বার

اَلحَمْدُ لِلّٰهِ

আলহামদুলিল্লাহ

সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য।

১০০ বার

اَللّٰهُ أَكْبَرُ

আল্লা-হু আকবার

আল্লাহ সবচেয়ে বড়।

১০০ বার

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ

লা ইলা-হা ইল্লাল্লা-হ

একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই

রেফারেন্স: [১] ইবন মাজাহ ২/১২৫২(ভা ২/২৭০); মুসনাদ আহমাদ ৬/৩৪৪, নাসাঈ, আস-সুনানুল কুবরা ৬/২১১, তাবারানী, আল-মু'জামুল কাবীর ২৪/৪১০, মুসতাদরাক হাকিম ১/৬৯৫, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/৯২ [২] তাবারানী, আল-মু'জামুল কাবীর ৮/২৬৩, আত-তারগীব ২/৪১০, মাজমাউয যাওয়াইদ ১০/৯২

উম্মু হানী (রা) রাসূলুল্লাহ (স)-এর নিকট এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ ও দুর্বল হয়ে গিয়েছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারব। তিনি বলেন : “তুমি ১০০ বার ‘সুবহা-নাল্লা-হ’ বলবে, তাহলে ১০০ টি ক্রীতদাস মুক্ত করার সমপরিমাণ সাওয়াব তুমি পাবে। তুমি ১০০ বার ‘আল হামদু লিল্লা-হ’ বলবে, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য ১০০ টি সাজানো ঘোড়ায় মুজাহিদ প্রেরণের সমপরিমাণ সাওয়াব তুমি পাবে। তুমি ১০০ বার ‘আল্লাহু আকবার’ বলবে, তাহলে ১০০ টি মাকবুল উট কুরবানির সমপরিমাণ সাওয়াব পাবে। তুমি ১০০ বার ‘লা- ইলাহা ইল্লাল্লাহু’ বলবে, তাহলে তোমার সাওয়াবে আসমান ও জমিন পূর্ণ হয়ে যাবে [এবং তোমার কোনো পাপই বাকি থাকবে না : দ্বিতীয় বর্ণনায়]। যে ব্যক্তি তোমার এ যিকরগুলোর সমপরিমাণ যিকর করবে সে ছাড়া কেউই সে দিনে তোমার চেয়ে বেশি বা উত্তম আমল আল্লাহ্‌র দরবারে পাঠাতে পারবে না।” হাদীসটি বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে এবং সনদগুলো হাসান বা গ্রহণযোগ্য। [১] আবু উমামা (রা) থেকে এ অর্থে বর্ণিত অন্য হাদীসে রাসূলুল্লাহ (স) ৎ সকলকে ১০০ বার করে উক্ত যিকরগুলো আদায় করতে উৎসাহ দিয়েছেন এবং অনুরূপ সাওয়াবের সুসংবাদ প্রদান করেছেন। হাদীসটি হাসান। [২]

১০০ বার

سُبْحَانَ اللّٰهِ

আল্লাহ কতই না পবিত্র-মহান।

১০০ বার

اَلحَمْدُ لِلّٰهِ

সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য।

১০০ বার

اَللّٰهُ أَكْبَرُ

আল্লাহ সবচেয়ে বড়।

১০০ বার

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ

একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই

রেফারেন্স: [১] ইবন মাজাহ ২/১২৫২(ভা ২/২৭০); মুসনাদ আহমাদ ৬/৩৪৪, নাসাঈ, আস-সুনানুল কুবরা ৬/২১১, তাবারানী, আল-মু'জামুল কাবীর ২৪/৪১০, মুসতাদরাক হাকিম ১/৬৯৫, হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/৯২ [২] তাবারানী, আল-মু'জামুল কাবীর ৮/২৬৩, আত-তারগীব ২/৪১০, মাজমাউয যাওয়াইদ ১০/৯২

ফন্ট সাইজ
15px
17px