সফরের দো‘আ
তিনবার বলবে,
اَللّٰهُ أَكْبَرُ
আল্লা-হু আকবার
আল্লাহ সবচেয়ে বড়
ওয়ার্ড বাই ওয়ার্ড:
اَللّٰهُ - আল্লাহ
أَكْبَرُ - সর্বশ্রেষ্ঠ
তারপর বলবে,
سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ
সুব্হা-নাল্লাযী সাখখারা লানা হা-যা ওয়ামা কুন্না লাহু মুক্বরিনীনা। ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনক্বালিবূন।
পবিত্র মহান সেই সত্তা, যিনি আমাদের জন্য একে বশীভূত করে দিয়েছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আর আমরা অবশ্যই আমাদের রব্বের নিকট প্রত্যাবর্তন করব।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
سُبْحَانَ - মহাপবিত্র
الَّذِيْ - যিনি
سَخَّرَ - বশীভূত করেছেন
لَنَا - আমাদের জন্য
هٰذَا - এটা
وَمَا - এবং না
كُنَّا - আমরা ছিলাম
لَهُ - এদেরকে
مُقْرِنِيْنَ، - সক্ষম (বশীভূত করতে)
وَإِنَّا - এবং নিশ্চয় আমরা
إِلَى - দিকে
رَبِّنَا - আমাদের প্রভূর
لَمُنْقَلِبُوْنَ - প্রত্যাবর্তনকারী
اَللّٰهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِيْ سَفَرِنَا هٰذَا الْبِرَّ وَالتَّقْوَى، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اَللّٰهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هٰذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اَللّٰهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيْفَةُ فِي الْأَهْلِ
আল্লা-হুম্মা ইন্না নাস’আলুকা ফী সাফারিনা হা-যাল-বিররা ওয়াত্তাকওয়া, ওয়ামিনাল ‘আমালি মা তারদ্বা। আল্লা-হুম্মা হাউইন ‘আলাইনা সাফারানা হা-যা ওয়াতউই ‘আন্না বু‘দাহু। আল্লা-হুম্মা আনতাস সা-হিবু ফিস সাফারি ওয়াল-খালীফাতু ফিল আহ্লি।
হে আল্লাহ! আমরা এই সফরে আপনার কাছে চাই পূণ্য ও তাকওয়া এবং এমন কাজ যা আপনি পছন্দ করেন। হে আল্লাহ! আমাদের জন্য এই সফরকে সহজ করে দিন এবং এর দুরত্বকে আমাদের জন্য কমিয়ে দিন। হে আল্লাহ্! আপনিই সফরে আমাদের সাথী এবং আমাদের পরিবার-পরিজনের তত্ত্বাবধায়ণকারী।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
اَللّٰهُمَّ - হে আল্লাহ
إِنَّا - নিশ্চয়
نَسْأَلُكَ - আমরা আপনার কাছে চাই
فِيْ - মধ্যে
سَفَرِنَا - আমাদের ভ্রমনের
هٰذَا - এই
الْبِرَّ - পুণ্য
وَالتَّقْوَى، - ও তাকওয়া
وَمِنَ - এবং দ্বারা
الْعَمَلِ - এমন কাজ/আমল
مَا - যা
تَرْضَى، - আপনি পছন্দ করেন
اَللّٰهُمَّ - হে আল্লাহ
هَوِّنْ - সহজ করুন
عَلَيْنَا - আমাদের জন্য
سَفَرَنَا - আমাদের ভ্রমন
هٰذَا - এই
وَاطْوِ - এবং কমিয়ে দিন
عَنَّا - আমাদের জন্য
بُعْدَهُ، - এর দুরত্বকে
اَللّٰهُمَّ - হে আল্লাহ
أَنْتَ - আপনিই
الصَّاحِبُ - আমাদের সাথী
فِي - এর
السَّفَرِ، - সফর
وَالْخَلِيْفَةُ - এবং তত্ত্বাবধায়ণকারী
فِي - এর
الْأَهْلِ - আমাদের পরিবার-পরিজন
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمَنْظَرِ، وَسُوْءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ
আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন ওয়া‘আসা-ইস্ সাফারি ওয়া কা’আবাতিল মানযারি ওয়া সূ-ইল মুনক্বালাবি ফিল মা-লি ওয়াল আহল
হে আল্লাহ! আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি সফরের কষ্ট-ক্লেশ থেকে, অবাঞ্ছিত অবস্থার দৃশ্য থেকে এবং সম্পদ ও পরিবারে অনিষ্টকর প্রত্যাবর্তন থেকে।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
اَللّٰهُمَّ - হে আল্লাহ
إِنِّيْ - নিশ্চয় আমি
أَعُوْذُ - আশ্রয় প্রার্থনা করি
بِكَ - আপনার নিকট
مِنْ - থেকে
وَعْثَاءِ - কষ্ট/ক্লান্তি
السَّفَرِ، - সফরের
وَكَآبَةِ - এবং অবাঞ্ছিত/অনিষ্টকর থেকে
الْمَنْظَرِ، - দৃশ্য
وَسُوْءِ - এবং ক্ষতিকর/মন্দ থেকে
الْمُنْقَلَبِ - প্রত্যাবর্তন
فِي - এর
الْمَالِ - সম্পদ
وَالْأَهْلِ - এবং পরিবার
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফেরার সময়ও তা পড়তেন এবং তাতে যোগ করতেন,
آيِبُوْنَ، تَائِبُوْنَ، عَابِدُوْنَ، لِرَبِّنَا حَامِدُوْنَ
আ-ইবূনা তা-ইবূনা ‘আ-বিদূনা, লিরব্বিনা হা-মিদূন
আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদতকারী এবং আমাদের রব্বের প্রশংসাকারী।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
آيِبُوْنَ، - আমরা প্রত্যাবর্তন করছি
تَائِبُوْنَ، - আমরা তওবা করছি
عَابِدُوْنَ، - আমরা ইবাদত করছি
لِرَبِّنَا - আমাদের রব্বের
حَامِدُوْنَ - আমরা প্রশংসা করছি
রেফারেন্স: মুসলিম ২/৯৭৮, হাদীস নং ১৩৪২