আয়াতুল কুরসি: সূরা আল-বাকারাহ্ ২৫৫
প্রত্যেক সালাতের পর একবার। আর তা হচ্ছে,
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الۡحَـىُّ الۡقَيُّوۡمُ
আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যূল কাইয়্যূমু
আল্লাহ্, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ্ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
اللّٰهُ - আল্লাহ্
لَاۤ - নেই
اِلٰهَ - ইলাহ্/উপাস্য
اِلَّا - ছাড়া
هُوَ - তিনি
الۡحَـىُّ - চিরঞ্জীব
الۡقَيُّوۡمُ - চিরস্থায়ী/শাশ্বত সত্তা
لَا تَاۡخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوۡمٌؕ
লা তা’খুযুহু সিনাতুঁও ওয়ালা নাউম।
তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
لَا - না
تَاۡخُذُهٗ - তাঁকে স্পর্শ করতে পারে
سِنَةٌ - তন্দ্রা
وَّلَا - এবং না
نَوۡمٌؕ - নিদ্রা
لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِ
লাহূ মা-ফিসসামা-ওয়া-তি ওয়ামা ফিল আরদ্বি।
আসমানসমূহে যা রয়েছে ও যমীনে যা রয়েছে সবই তাঁর।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
لَهٗ - তাঁর জন্য
مَا - যা কিছু
فِى - মধ্যে আছে
السَّمٰوٰتِ - আসমানসমূহে
وَمَا - এবং যা কিছু
فِى - মধ্যে আছে
الۡاَرۡضِ - যমীনে
مَنۡ ذَا الَّذِىۡ يَشۡفَعُ عِنۡدَهٗۤ اِلَّا بِاِذۡنِهٖؕ
মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইনদাহূ ইল্লা বিইযনিহী।
কে সে, যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর কাছে সুপারিশ করবে?
ওয়ার্ড বাই ওয়ার্ড:
مَنۡ - কে
ذَا - সে (এমন )
الَّذِىۡ - যিনি
يَشۡفَعُ - সুপারিশ করবে
عِنۡدَهٗۤ - তাঁর কাছে/নিকট
اِلَّا - ব্যতীত
بِاِذۡنِهٖؕ - তাঁর অনুমতি
يَعۡلَمُ مَا بَيۡنَ اَيۡدِيۡهِمۡ وَمَا خَلۡفَهُمۡۚ
ইয়া‘লামু মা বাইনা আইদীহিম ওয়ামা খালফাহুম।
তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
يَعۡلَمُ - তিনি জানেন
مَا - যা কিছু আছে
بَيۡنَ - মধ্যে
اَيۡدِيۡهِمۡ - তাদের সামনে
وَمَا - এবং যা কিছু
خَلۡفَهُمۡۚ - তাদের পিছনে
وَلَا يُحِيۡطُوۡنَ بِشَىۡءٍ مِّنۡ عِلۡمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ
ওয়ালা ইয়ুহীতূনা বিশাইইম মিন্ ইলমিহী ইল্লা বিমা শাআ।
আর যা তিনি ইচ্ছে করেন তা ছাড়া তাঁর জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
وَلَا - এবং না
يُحِيۡطُوۡنَ - তারা আয়ত্ব করতে পারে
بِشَىۡءٍ - কোনো কিছুই
مِّنۡ - থেকে
عِلۡمِهٖۤ - তাঁর জ্ঞান
اِلَّا - ছাড়া
بِمَا - যা
شَآءَ - তিনি চান
وَسِعَ كُرۡسِيُّهُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ
ওয়াসি‘আ কুরসিয়্যুহুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব।
তাঁর ‘কুরসী’ আসমানসমূহ ও যমীনকে পরিব্যাপ্ত করে আছে;
ওয়ার্ড বাই ওয়ার্ড:
وَسِعَ - বিস্তৃত/পরিব্যাপ্ত
كُرۡسِيُّهُ - তাঁর সিংহাসন (কর্তৃত্ব)
السَّمٰوٰتِ - আসমানসমূহে
وَالۡاَرۡضَ - এবং যমীনে
وَلَا يَـــُٔوۡدُهٗ حِفۡظُهُمَا
ওয়ালা ইয়াউদুহূ হিফযুহুমা
আর এ দুটোর রক্ষণাবেক্ষণ তাঁর জন্য বোঝা হয় না।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
وَلَا - এবং না
يَـــُٔوۡدُهٗ - তাঁকে ক্লান্ত/পরিশ্রান্ত করে
حِفۡظُهُمَا - এ দুটোর রক্ষণাবেক্ষণ
وَهُوَ الۡعَلِىُّ الۡعَظِيۡمُ
ওয়া হুয়াল ‘আলিয়্যূল ‘আযীম
আর তিনি সুউচ্চ সুমহান।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
وَهُوَ - এবং তিনি
الۡعَلِىُّ - সর্বোচ্চ/সুউচ্চ (সত্তা)
الۡعَظِيۡمُ - সুমহান
রেফারেন্স: নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল্লাইলাহ, নং ১০০; ইবনুস সুন্নী, নং ১২১ আর শাইখ আলবানী হাদীসটিকে সহীহুল জামে‘ ৫/৩৩৯ তে এবং সিলসিলাতুল আহাদীসিস সহীহা ২/৬৯৭, নং ৯৭২ তে সহীহ বলেছেন। আর আয়াতটি দেখুন, সূরা আল-বাকারাহ্-২৫৫।
“যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে এটি পড়বে, তাকে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশে আর অন্য কিছু বাধা হয়ে দাঁড়াবে না।”