সালাতের শুরুতে দো‘আ #৬
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দো‘আটি রাতে উঠে তাহাজ্জুদের সালাত পড়ার সময় বলতেন।
اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ، أَنْتَ نُوْرُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيْهِنَّ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيْهِنَّ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ لَكَ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ مَلِكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
আল্লা-হুম্মা লাকাল হামদু আনতা নুরুস সামা-ওয়া-তি ওয়াল আরদি ওয়ামান ফীহিন্না ওয়া লাকাল হাম্দু। আনতা ক্বায়্যিমুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদি ওয়ামান ফীহিন্না, ওয়া লাকাল হামদু আনতা রববুস সামা-ওয়া-তি ওয়াল আরদি ওয়ামান ফীহিন্না, ওয়া লাকাল হাম্দু, লাকা মূলকুস সামা-ওয়া-তি ওয়াল আরদি ওয়ামান ফীহিন্না, ওয়া লাকাল হাম্দু, আনতা মা-লিকুস সামা-ওয়া-তি ওয়াল আরদি
হে আল্লাহ! আপনার জন্যই সকল হামদ-প্রশংসা; আসমানসমূহ, যমীন ও এ-দুটির মাঝে যা কিছু আছে আপনিই এগুলোর নূর (আলো)। আর আপনার জন্যই সব প্রশংসা; আসমানসমূহ, যমীন ও এ-দুটির মাঝে যা আছে আপনিই এসবের রক্ষণাবেক্ষণকারী-পরিচালক। আর আপনার জন্যই সকল প্রশংসা; আসমানসমূহ, যমীন ও এ-দুটির মাঝে যা কিছু আছে আপনিই এসবের রব্ব। আর আপনার জন্যই সব প্রশংসা; আসমানসমূহ, যমীন ও এ দু’টির মাঝে যা আছে তার সার্বভৌমত্ব আপনারই। আর আপনার জন্যই সকল প্রশংসা; আসমানসমূহ ও যমীনের রাজা আপনিই।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
اَللّٰهُمَّ - হে আল্লাহ
لَكَ - আপনার জন্যই
الْحَمْدُ، - সকল হামদ-প্রশংসা
أَنْتَ - আপনিই
نُوْرُ - নূর/আলো
السَّمَاوَاتِ - আসমানসমূহের
وَالْأَرْضِ - ও যমীনের
وَمَنْ - এবং যা কিছু আছে
فِيْهِنَّ، - এদের মাঝে
وَلَكَ - আপনার জন্যই
الْحَمْدُ - সকল প্রশংসা
أَنْتَ - আপনিই
قَيِّمُ - রক্ষণাবেক্ষণকারী/তত্ত্বাবধায়ক
السَّمَاوَاتِ - আসমানসমূহের
وَالْأَرْضِ - ও যমীন
وَمَنْ - এবং যা কিছু আছে
فِيْهِنَّ، - এদের মাঝে
وَلَكَ - ও আপনার জন্যই
الْحَمْدُ - সকল প্রশংসা
أَنْتَ - আপনিই
رَبُّ - রব্ব
السَّمَاوَاتِ - আসমানসমূহের
وَالْأَرْضِ - ও যমীন
وَمَنْ - এবং যা কিছু আছে
فِيْهِنَّ - এদের মাঝে
وَلَكَ - ও আপনার জন্যই
الْحَمْدُ - সকল প্রশংসা
لَكَ - আপনার জন্য
مُلْكُ - কতৃত্ব/রাজত্ব
السَّمَاوَاتِ - আসমানসমূহের
وَالْأَرْضِ - ও যমীন
وَمَنْ - এবং যা কিছু আছে
فِيْهِنَّ - এদের মাঝে
وَلَكَ - ও আপনার জন্যই
الْحَمْدُ - সকল প্রশংসা
أَنْتَ - আপনিই
مَلِكُ - রাজা/অধিপতি
السَّمَاوَاتِ - আসমানসমূহের
وَالْأَرْضِ - ও যমীন
وَلَكَ الْحَمْدُ، أَنْتَ الْحَقُّ، وَوَعْدُكَ الْحَقُّ، وَقَوْلُكَ الْحَقُّ، وَلِقَاؤُكَ الْحَقُّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالنَّبِيُّوْنَ حَقٌّ، وَمُحَمَّدٌ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ
ওয়া লাকাল হামদু, আনতাল হাক্কু, ওয়া ওয়া‘দুকাল হাক্কু, ওয়া ক্বাওলুকাল হাক্কু, ওয়া লিক্বা-উকাল হাক্কু, ওয়াল জান্নাতু হাক্কুন, ওয়ান না-রু হাক্কুন, ওয়ান নাবিয়্যূনা হাক্কুন, ওয়া মুহাম্মাদুন হাক্কুন, ওয়াস্সা‘আতু হাক্কুন
আর আপনার জন্যই সকল প্রশংসা; আসমানসমূহ ও যমীনের রাজা আপনিই। আর আপনার জন্যই সকল প্রশংসা; আপনিই হক্ব, আপনার ওয়াদা হক্ব (বাস্তব ও সঠিক), আপনার বাণী হক্ব, আপনার সাক্ষাৎ লাভ হক্ব, জান্নাত হক্ব, জাহান্নাম হক্ব, নবীগণ হক্ব, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক্ব এবং কিয়ামত হক্ব।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
وَلَكَ - ও আপনার জন্যই
الْحَمْدُ، - সকল প্রশংসা
أَنْتَ - আপনিই
الْحَقُّ، - সত্য/ সঠিক
وَوَعْدُكَ - এবং আপনার ওয়াদা
الْحَقُّ، - সত্য
وَقَوْلُكَ - আপনার বাণী
الْحَقُّ، - সত্য
وَلِقَاؤُكَ - আপনার সাক্ষাৎ লাভ
الْحَقُّ، - সত্য
وَالْجَنَّةُ - এবং জান্নাত
حَقٌّ، - সত্য
وَالنَّارُ - এবং জাহান্নাম
حَقٌّ، - সত্য
وَالنَّبِيُّوْنَ - এবং নবীগণ
حَقٌّ، - সত্য
وَمُحَمَّدٌ - ও মুহাম্মাদ (সা:)
حَقٌّ، - সত্য
وَالسَّاعَةُ - এবং কিয়ামত
حَقٌّ - সত্য
اَللّٰهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَبِكَ آمَنْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ، وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ
আল্লা-হুম্মা লাকা আসলামতু, ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়াবিকা আ--মানতু, ওয়া ইলাইকা আনাবতু, ওয়া বিকা খা-সাম্তু, ওয়া ইলাইকা হা-কামতু, ফাগফির লী মা কাদ্দামতু, ওয়ামা আখখারতু, ওয়ামা আসরারতু, ওয়ামা আ‘লানতু,
হে আল্লাহ! আপনার কাছেই আত্মসমর্পণ করি, আপনার উপরই ভরসা করি, আপনার উপরই ঈমান আনি, আপনার দিকেই প্রত্যাবর্তন করি, আপনার সাহায্যেই বা আপনার জন্যই শত্রুর সাথে বিবাদে লিপ্ত হই, আর আপনার কাছেই বিচার পেশ করি; অতএব ক্ষমা করে দিন আমার গুনাহসমূহ— যা পূর্বে করেছি, যা পরে করেছি, যা আমি গোপন করেছি আর যা প্রকাশ্যে করেছি। আপনি ব্যতীত আর কোনো হক্ব ইলাহ নেই।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
اَللّٰهُمَّ - হে আল্লাহ
لَكَ - আপনার কাছেই
أَسْلَمْتُ، - আত্মসমর্পণ করি
وَعَلَيْكَ - এবং আপনার উপরই
تَوَكَّلْتُ، - ভরসা করি
وَبِكَ - ও আপনার কাছে
آمَنْتُ، - ঈমান আনি
وَإِلَيْكَ - ও আপনার দিকেই
أَنَبْتُ، - প্রত্যাবর্তন করি
وَبِكَ - এবং আপনার জন্যই
خَاصَمْتُ، - বিতর্ক/বিবাদ করি
وَإِلَيْكَ - ও আপনার কাছেই
حَاكَمْتُ، - বিচার পেশ করি
فَاغْفِرْ - অতএব ক্ষমা করুন
لِيْ - আমাকে
مَا - যা
قَدَّمْتُ، - পূর্বে করেছি
وَمَا - এবং যা
أَخَّرْتُ، - পরে করেছি
وَمَا - এবং যা
أَسْرَرْتُ، - গোপনে করেছি
وَمَا - এবং যা
أَعْلَنْتُ - আমি প্রকাশ্যে করেছি
أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ
আনতাল মুকাদ্দিমু ওয়া আন্তাল্ মুআখখিরু, লা ইলা-হা ইল্লা আনতা
আপনিই (কাউকে) করেন অগ্রগামী, আর আপনিই (কাউকে) করেন পশ্চাদগামী,
ওয়ার্ড বাই ওয়ার্ড:
أَنْتَ - আপনি
الْمُقَدِّمُ، - অগ্রগামী করেন
وَأَنْتَ - এবং আপনি
الْمُؤَخِّرُ - পশ্চাদগামী করেন
لَا - নেই ( কোনো )
إِلٰهَ - ইলাহ
إِلَّا - ব্যতীত
أَنْتَ - আপনি
أَنْتَ إِلٰهِي لَا إِلٰهَ إِلَّا أَنْتَ
আনতা ইলা-হী, লা ইলা-হা ইল্লা আন্তা
আপনিই আমার ইলাহ। আপনি ব্যতীত আর কোনো হক্ব ইলাহ নেই।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
أَنْتَ - আপনিই
إِلٰهِي - আমার ইলাহ
لَا - নেই ( কোনো )
إِلٰهَ - ইলাহ
إِلَّا - ব্যতীত
أَنْتَ - আপনি
রেফারেন্স: বুখারী, (ফাতহুল বারীসহ) ৩/৩, ১১/১১৬, ১৩/৩৭১, ৪২৩, ৪৬৫, নং ১১২০, ৬৩১৭, ৭৩৮৫, ৭৪৪২, ৭৪৯৯; ও মুসলিম সংক্ষিপ্তাকারে ১/৫৩২, নং ৭৬৯।