মসজিদে প্রবেশের দো‘আ
মসজিদে প্রবেশের দো‘আ
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, “সুন্নাত হচ্ছে, যখন তুমি মসজিদে প্রবেশ করবে, তখন তোমার ডান পা দিয়ে ঢুকবে, আর যখন বের হবে, তখন বাম পা দিয়ে বের হবে” [১] তাই ডান পা দিয়ে ঢুকবে এবং বলবে,
أَعُوْذُ بِاللّٰهِ الْعَظِيْمِ، وَبِوَجْهِهِ الْكَرِيْمِ، وَسُلْطَانِهِ الْقَدِيْمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
আ‘ঊযু বিল্লা-হিল ‘আযীম, ওয়া বিওয়াজহিহিল কারীম, ওয়াসুলতা-নিহিল ক্বদীম, মিনাশ শাইত্বা-নির রাজীম।
আমি মহান আল্লাহ্র কাছে তাঁর সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার ওসীলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। [২]
ওয়ার্ড বাই ওয়ার্ড:
أَعُوْذُ - আমি আশ্রয় চাই
بِاللّٰهِ - আল্লাহর কাছে
الْعَظِيْمِ، - সুমহান
وَبِوَجْهِهِ - এবং তাঁর সত্তা (চেহারা)
الْكَرِيْمِ، - মহাঅনুগ্রহশীল
وَسُلْطَانِهِ - এবং তার রাজত্ব/সার্বভৌমত্ব
الْقَدِيْمِ، - প্রাচীন/শাশ্বত
مِنَ - হতে
الشَّيْطَانِ - শয়তান
الرَّجِيْمِ - বিতাড়িত/অভিশপ্ত
بِسْمِ اللّٰهِ
বিসমিল্লা-হি
আল্লাহ্র নামে (প্রবেশ করছি) [৩]
ওয়ার্ড বাই ওয়ার্ড:
بِسْمِ - নামে (প্রবেশ করছি)
اللّٰهِ - আল্লাহর
وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللّٰهِ
ওয়াসসালাতু ওয়াসসালা-মু ‘আলা রাসূলিল্লা-হি
সালাত ও সালাম আল্লাহ্র রাসূলের উপর। [৪]
ওয়ার্ড বাই ওয়ার্ড:
وَالصَّلَاةُ - এবং সালাত/দরুদ
وَالسَّلَامُ - ও সালাম
عَلَى - উপর
رَسُوْلِ - রাসূলের
اللّٰهِ - আল্লাহর
اَللّٰهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
আল্লা-হুম্মাফ্তাহ লী আবওয়া-বা রাহ্মাতিকা
হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। [৫]
ওয়ার্ড বাই ওয়ার্ড:
اَللّٰهُمَّ - হে আল্লাহ!
افْتَحْ - খুলে দিন
لِيْ - আমার জন্য
أَبْوَابَ - দরজাসমূহ
رَحْمَتِكَ - আপনার রহমতের
রেফারেন্স: [১] হাদীসটি উদ্ধৃত করেছেন, হাকিম ১/২১৮; এবং একে মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ বলেছেন, আর ইমাম যাহাবী সেটার সমর্থন করেছেন। আরও উদ্ধৃত করেছেন বাইহাকী, ২/৪৪২; আর শাইখ আলবানী তার সিলসিলাতুল আহাদীসিস সহীহা গ্রন্থে এটাকে হাসান বলেছেন, ৫/৬২৪; নং ২৪৭৮। [২] আবূ দাউদ, নং ৪৬৬; আরও দেখুন, সহীহুল জামে‘ ৪৫৯১ [৩] ইবনুসসুন্নি কর্তৃক উদ্ধৃত, নং ৮। আর শাইখ আলবানী তার আস-সামারুল মুস্তাতাব গ্রন্থে একে হাসান বলেছেন, পৃ. ৬০৭। [৪] আবূ দাউদ ১/১২৬; নং ৪৬৫; আরও দেখুন, সহীহুল জামে‘ ১/৫২৮। [৫] মুসলিম ১/৪৯৪, নং ৭১৩; আর সুনান ইবন মাজায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাদীসে এসেছে, “হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন এবং আমার জন্য আপনার রহমতের দ্বারসমূহ অবারিত করে দিন”। আর শাইখ আলবানী অন্যান্য শাহেদ বা সম অর্থের বর্ণনার কারণে একে সহীহ বলেছেন। দেখুন, সহীহ ইবন মাজাহ্ ১/১২৮-১২৯। [৬] আবু দাঊদ(কিতাবুস সালাত,বাব ফীমা ইয়াকুলুর রজুলু ইনদা দুখুলিহিল মাসজিদ) ১/১২৪,নং ৪৬৬ (ভা ১/৬৭); আলবানী,সহীহুল জামিয়িস সাগীর ২/৮৬০,নং ৪৭১৫।
আব্দুল্লাহ ইবনু আমর (রা) বলেন, রাসূলুল্লাহ (স) মসজিদে প্রবেশের সময় এ কথা বলতেন এবং তিনি বলেছেন, “যদি কেউ তা বলে তবে শয়তান বলে, সারাদিনের জন্য এ ব্যক্তি আমার খপ্পর থেকে রক্ষা পেল।” হাদীসটি সহীহ।