মাশ‘আরুল হারাম তথা মুযদালিফায় যিক্র
মাশ‘আরুল হারাম তথা মুযদালিফায় যিক্র
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘কাসওয়া’ নামক উষ্ট্রীতে আরোহণ করলেন, অবশেষে তিনি যখন মাশ‘আরুল হারামে (মুযদালিফার একটি স্থানে) আসেন, তখন তিনি কিবলামুখী হয়ে দো‘আ করেন এবং তাকবীর বলেন,
اَللّٰهُ أَكْبَرُ
আল্লা-হু আকবার
আল্লাহ সবচেয়ে বড়।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
اَللّٰهُ - আল্লাহ
أَكْبَرُ - সর্বশ্রেষ্ঠ
লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করেন,
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ
লা ইলা-হা ইল্লাল্লা-হ
একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই
ওয়ার্ড বাই ওয়ার্ড:
لَا - নাই (কোনো)
إِلٰهَ - মাবুদ/ইলাহ
إِلَّا - ছাড়া
اللّٰهُ - আল্লাহ
এবং তাঁর তাওহীদ বা একত্ব ঘোষণা করেন,
اَللّٰهُ اَحَدٌ
আল্লা-হু আহা'দ
ওয়ার্ড বাই ওয়ার্ড:
اَللّٰهُ - আল্লাহ
اَحَدٌ - এক
রেফারেন্স: মুসলিম ২/৮৯১, নং ১২১৮।
তারপর তিনি (আকাশ) পূর্ণ ফর্সা না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করেন। অতঃপর সূর্য উদিত হওয়ার পূর্বেই তিনি মুযদালিফা ত্যাগ করেন।