সূরা আল-ইমরান আয়াত ১৯০-২০০
اِنَّ فِىۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَاخۡتِلَافِ الَّيۡلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُوْلِى الۡاَلۡبَابِ
ইন্না ফী খলকিস্ সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলা-ফিল লাইলি ওয়ান্নাহা-রি লাআয়া-তিল্ লিউলিল্ আলবা-ব।
নিশ্চয় আসমানসমূহ ও যমীনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে নিদর্শনাবলী রয়েছে বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
اِنَّ - নিশ্চয়
فِىۡ - মধ্যে রয়েছে
خَلۡقِ - সৃষ্টিতে
السَّمٰوٰتِ - আসমান
وَالۡاَرۡضِ - ও যমীন
وَاخۡتِلَافِ - পরিবর্তনে
الَّيۡلِ - রাত
وَالنَّهَارِ - আর দিনের
لَاٰيٰتٍ - নিদর্শন রয়েছে
لِّاُوْلِى - সম্পন্ন
الۡاَلۡبَابِ - বোধ শক্তি
الَّذِيۡنَ يَذۡكُرُوۡنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوۡدًا وَّعَلٰى جُنُوۡبِهِمۡ وَيَتَفَكَّرُوۡنَ فِىۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِۚ رَبَّنَا مَا خَلَقۡتَ هٰذَا بَاطِلًاۚ سُبۡحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
আল্লাযীনা ইয়াযকুরূনাল্লাহা কিয়া-মাও ওয়াকু‘উদাঁও ওয়া‘আলা জুনূবিহিম ওয়াইয়াতাফাক্কারূনা ফী খলকিস্ সামাওয়াতি ওয়াল আরদি, রববানা মা খালাকতা হাযা বা-তিলান, সুবহানাকা ফাকিনা ‘আযা-বান্ নার।
যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহ্র স্মরণ করে এবং আসমানসমূহ ও যমীনের সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে, আর বলে, ‘হে আমাদের রব! আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, আপনি অত্যন্ত পবিত্র, অতএব আপনি আমাদেরকে আগুনের শাস্তি হতে রক্ষা করুন।’
ওয়ার্ড বাই ওয়ার্ড:
الَّذِيۡنَ - যারা
يَذۡكُرُوۡنَ - স্মরণ করে
اللّٰهَ - আল্লাহ্ কে
قِيَامًا - দাঁড়িয়ে
وَّقُعُوۡدًا - ও বসে
وَّعَلٰى - এবং উপর
جُنُوۡبِهِمۡ - তাদের পার্শ্ব সমূহের
وَيَتَفَكَّرُوۡنَ - এবং তাঁরা চিন্তা ভাবনা করে
فِىۡ - বিষয়ে
خَلۡقِ - সৃষ্টির
السَّمٰوٰتِ - আসমানসমূহের
وَالۡاَرۡضِۚ - এবং যমীনের
رَبَّنَا - হে আমাদের রব!
مَا - নাই
خَلَقۡتَ - সৃষ্টি করেন
هٰذَا - এটা
بَاطِلًاۚ - অনর্থক/অর্থহীন
سُبۡحٰنَكَ - আপনি অত্যন্ত পবিত্র
فَقِنَا - অতএব আমাদেরকে রক্ষা করুন
عَذَابَ - শাস্তি
النَّارِ - আগুনের
رَبَّنَاۤ اِنَّكَ مَنۡ تُدۡخِلِ النَّارَ فَقَدۡ اَخۡزَيۡتَهٗ ؕ وَمَا لِلظّٰلِمِيۡنَ مِنۡ اَنۡصَارٍ
রববানা ইন্নাকা মান তুদখিলিন্ না-রা ফাকাদ আখযাইতাহু, ওয়ামা লিয্যালিমীনা মিন আনসা-র।
‘হে আমাদের রব! আপনি কাউকেও আগুনে নিক্ষেপ করলে তাকে তো আপনি নিশ্চয়ই হেয় করলেন এবং যালেমদের কোন সাহায্যকারী নেই।’
ওয়ার্ড বাই ওয়ার্ড:
رَبَّنَاۤ - হে আমাদের রব
اِنَّكَ - নিশ্চয় আপনি
مَنۡ - যাকে
تُدۡخِلِ - নিক্ষেপ/প্রবেশ করালেন
النَّارَ - আগুনে
فَقَدۡ - নিশ্চয় তাহলে
اَخۡزَيۡتَهٗ ؕ - তাকে হেয়/অপমানিত করলেন
وَمَا - এবং নাই
لِلظّٰلِمِيۡنَ - যালেমদের জন্য
مِنۡ - কোন
اَنۡصَارٍ - সাহায্যকারী
رَبَّنَاۤ اِنَّنَا سَمِعۡنَا مُنَادِيًا يُّنَادِىۡ لِلۡاِيۡمَانِ اَنۡ اٰمِنُوۡا بِرَبِّكُمۡ فَاٰمَنَّا ۖ رَبَّنَا فَاغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَكَفِّرۡ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الۡاَبۡرَارِ
রববানা ইন্নানা সামি‘না মুনাদিইয়াইয়্যুনা-দী লিলঈমানি আন্ আ-মিনু বিরব্বিকুম ফাআ--মান্না। রব্বানা ফাগফির লানা যুনূবানা ওয়াকাফফির ‘আন্না সায়্যিআ-তিনা ওয়া তাওয়াফ্ফানা মা‘আল আবরা-র।
‘হে আমাদের রব, আমরা এক আহ্বায়ককে ঈমানের দিকে আহ্বান করতে শুনেছি, ‘তোমরা তোমাদের রবের উপর ঈমান আন।’ কাজেই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব! আপনি আমাদের পাপরাশি ক্ষমা করুন, আমাদের মন্দ কাজগুলো দূরীভূত করুন এবং আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করে মৃত্যু দিন।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
رَبَّنَاۤ - হে আমাদের প্রভূ
اِنَّنَا - নিশ্চয় আমরা
سَمِعۡنَا - আমরা শুনেছি
مُنَادِيًا - একজন আহবানকারীকে
يُّنَادِىۡ - আহবান করতে
لِلۡاِيۡمَانِ - ঈমানের দিকে
اَنۡ - যে
اٰمِنُوۡا - তোমরা ঈমান আন
بِرَبِّكُمۡ - তোমাদের প্রভূর প্রতি
فَاٰمَنَّا ۖ - তাই আমরা ঈমান এনেছি
رَبَّنَا - হে আমাদের প্রভূ
فَاغۡفِرۡ - অতএব মাফ করুন
لَنَا - আমাদের জন্য
ذُنُوۡبَنَا - আমাদের গোনাহসমূহ
وَكَفِّرۡ - এবং দুর করে দিন
عَنَّا - আমাদের থেকে
سَيِّاٰتِنَا - আমাদের দোষত্রুটিগুলো
وَتَوَفَّنَا - এবং আমাদের মৃত্যুদান করুন
مَعَ - সাথে
الۡاَبۡرَارِ - নেকলোকদের
رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدتَّنَا عَلٰى رُسُلِكَ وَلَا تُخۡزِنَا يَوۡمَ الۡقِيٰمَةِ ؕ اِنَّكَ لَا تُخۡلِفُ الۡمِيۡعَادَ
রববানা ওয়া আতিনা মা ওয়া‘আদতানা ‘আলা রুসুলিকা ওয়ালা তুখযিনা ইয়াওমাল কিয়া-মাতি, ইন্নাকা লা তুখলিফুল মী‘আদ।
‘হে আমাদের রব! আপনার রাসূলগণের মাধ্যমে আমাদেরকে যা দিতে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমাদেরকে দান করুন এবং কেয়ামতের দিন আমাদেরকে হেয় করবেন না। নিশ্চয় আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না।’
ওয়ার্ড বাই ওয়ার্ড:
رَبَّنَا - হে আমাদের রব
وَاٰتِنَا - এবং আমাদেরকে দান করুন
مَا - যা
وَعَدتَّنَا - আমাদেরকে দিতে প্রতিশ্রুতি দিয়েছেন
عَلٰى - নিকট
رُسُلِكَ - আপনার রাসূলগণের
وَلَا - এবং না
تُخۡزِنَا - আমাদেরকে অপমান করবেন
يَوۡمَ - দিন
الۡقِيٰمَةِ ؕ - কেয়ামতের
اِنَّكَ - নিশ্চয় আপনি
لَا - না
تُخۡلِفُ - ব্যতিক্রম/খেলাফ করেন
الۡمِيۡعَادَ - প্রতিশ্রুতি/ওয়াদার
فَاسۡتَجَابَ لَهُمۡ رَبُّهُمۡ اَنِّىۡ لَاۤ اُضِيۡعُ عَمَلَ عَامِلٍ مِّنۡكُمۡ مِّنۡ ذَكَرٍ اَوۡ اُنۡثٰىۚ بَعۡضُكُمۡ مِّنۡۢ بَعۡضٍۚ فَالَّذِيۡنَ هَاجَرُوۡا وَاُخۡرِجُوۡا مِنۡ دِيَارِهِمۡ وَاُوۡذُوۡا فِىۡ سَبِيۡلِىۡ وَقٰتَلُوۡا وَقُتِلُوۡا لَاُكَفِّرَنَّ عَنۡهُمۡ سَيِّاٰتِهِمۡ وَلَاُدۡخِلَنَّهُمۡ جَنّٰتٍ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُۚ ثَوَابًا مِّنۡ عِنۡدِ اللّٰهِ ؕ وَاللّٰهُ عِنۡدَهٗ حُسۡنُ الثَّوَابِ
ফাস্তাজাবা লাহুম রববুহুম আন্নী লা উদী‘উ আমালা ‘আমিলিম মিনকুম মিন যাকারিন ওয়া উনসা বা‘দুকুম মিন বা‘দ, ফাল্লাযীনা হা-জারূ ওয়া উখরিজূ মিন দিয়ারিহিম ওয়া ঊ-যূ ফী সাবীলী ওয়া কা-তালু ওয়া কু-তিলু লাউকাফফিরান্না ‘আনহুম সায়্যিআ-তিহিম ওয়ালাউদখিলান্নাহুম জান্না-তিন তাজরী মিন তাহ-তিহাল আনহারু, ছাওয়া-বাম্ মিন ‘ইনদিল্লাহি, ওয়াল্লা-হু ইনদাহু হুসনুছ ছাওয়া-ব।
তারপর তাদের রব তাদের ডাকে সাড়া দিয়ে বলেন, ‘নিশ্চয় আমি তোমাদের মধ্যে আমলকারী কোনো নর বা নারীর আমল বিফল করি না; তোমরা একে অপরের অংশ। কাজেই যারা হিজরত করেছে, নিজ ঘর থেকে উৎখাত হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে এবং যুদ্ধ করেছে ও নিহত হয়েছে আমি তাদের পাপ কাজগুলো অবশ্যই দূর করব এবং অবশ্যই তাদেরকে প্রবেশ করাব জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। এটা আল্লাহ্র কাছ থেকে পুরস্কার; আর উত্তম পুরস্কার আল্লাহ্রই কাছে রয়েছে।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
فَاسۡتَجَابَ - অতঃপর সাড়া দিলেন
لَهُمۡ - তাদেরকে
رَبُّهُمۡ - তাদের রব
اَنِّىۡ - নিশ্চয় আমি
لَاۤ - না
اُضِيۡعُ - বিফল/নষ্ট করি
عَمَلَ - আমল
عَامِلٍ - কোনো আমলকারীর
مِّنۡكُمۡ - তোমাদের মধ্যে
مِّنۡ - মধ্যে হতে
ذَكَرٍ - নরের
اَوۡ - বা
اُنۡثٰىۚ - নারীর
بَعۡضُكُمۡ - তোমাদের একে
مِّنۡۢ - হতে/অংশ
بَعۡضٍۚ - অপরের (সম শ্রেণী ভুক্ত)
فَالَّذِيۡنَ - সুতরাং যারা
هَاجَرُوۡا - হিজরত করেছে
وَاُخۡرِجُوۡا - এবং উৎখাত/বহিস্কৃত হয়েছে
مِنۡ - থেকে
دِيَارِهِمۡ - তাদের ঘরবাড়ী
وَاُوۡذُوۡا - এবং নির্যাতিত হয়েছে
فِىۡ - এ
سَبِيۡلِىۡ - আমার পথ
وَقٰتَلُوۡا - এবং যুদ্ধ করেছে
وَقُتِلُوۡا - ও নিহত হয়েছে
لَاُكَفِّرَنَّ - আমি অবশ্যই দূর করব
عَنۡهُمۡ - তাদের থেকে
سَيِّاٰتِهِمۡ - তাদের পাপ কাজ/মন্দ কর্ম
وَلَاُدۡخِلَنَّهُمۡ - এবং অবশ্যই আমি তাদেরকে প্রবেশ করাব
جَنّٰتٍ - এমন জান্নাতে
تَجۡرِىۡ - প্রবাহিত হয়
مِنۡ - থেকে
تَحۡتِهَا - তার তলদেশ
الۡاَنۡهٰرُۚ - ঝর্নাধারা/নদী সমূহ
ثَوَابًا - পুরস্কার/প্রতিদান
مِّنۡ - থেকে (এটা)
عِنۡدِ - কাছ
اللّٰهِ ؕ - আল্লাহ্র
وَاللّٰهُ - এবং আল্লাহ
عِنۡدَهٗ - তাঁর নিকটই (আছে)
حُسۡنُ - উত্তম
الثَّوَابِ - পুরস্কার/প্রতিফল
لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِيۡنَ كَفَرُوۡا فِى الۡبِلَادِؕ
লা ইয়াগুররান্নাকা তাকল্লুবুল্লাযীনা কাফারূ ফিল্ বিলা-দ।
যারা কুফরী করেছে, দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন কিছুতেই আপনাকে বিভ্রান্ত না করে।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
لَا - না
يَغُرَّنَّكَ - আপনাকে বিভ্রান্ত করে
تَقَلُّبُ - তাদের অবাধ বিচরণ (দম্ভ পূর্ন )
الَّذِيۡنَ - যারা
كَفَرُوۡا - কুফরী করেছে
فِى - মধ্যে
الۡبِلَادِؕ - দেশে দেশে
مَتَاعٌ قَلِيۡلٌ ثُمَّ مَاۡوٰىهُمْ جَهَنَّمُؕ وَبِئۡسَ الۡمِهَادُ
মাতা‘উন কালীলুন ছুম্মা মা’ওয়াহুম জাহান্নামু ওয়া বি’সাল মিহা-দ।
এ তো স্বল্পকালীন ভোগ মাত্র; তারপর জাহান্নাম তাদের আবাস; আর ওটা কত নিকৃষ্ট বিশ্রামস্থল!
ওয়ার্ড বাই ওয়ার্ড:
مَتَاعٌ - এ তো স্বল্পকালীন
قَلِيۡلٌ - উপভোগ/স্ফুর্তি মাত্র
ثُمَّ - অতঃপর
مَاۡوٰىهُمْ - তাদের আবাস/ ঠিকানা হবে
جَهَنَّمُؕ - জাহান্নাম
وَبِئۡسَ - এবং কতইনা নিকৃষ্ট
الۡمِهَادُ - বিশ্রামস্থল/বাসস্থান
لٰكِنِ الَّذِيۡنَ اتَّقَوۡا رَبَّهُمۡ لَهُمۡ جَنّٰتٌ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ خٰلِدِيۡنَ فِيۡهَا نُزُلًا مِّنۡ عِنۡدِ اللّٰهِؕ وَمَا عِنۡدَ اللّٰهِ خَيۡرٌ لِّلۡاَبۡرَارِ
লা-কিনিল্লাযীনাত্তাকাও রববাহুম লাহুম জান্না-তুন তাজরী মিন তাহতিহাল আনহারু খা-লিদীনা ফীহা নুযুলাম্ মিন ইনদিল্লাহি ওয়ামা ইনদাল্লাহি খাইরুল লিল্ আবরার।
কিন্তু যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। এ হচ্ছে আল্লাহ্র পক্ষ থেকে আতিথেয়তা; আর আল্লাহ্র কাছে যা আছে তা সৎকর্মপরায়ণদের জন্য উত্তম।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
لٰكِنِ - কিন্তু
الَّذِيۡنَ - যারা
اتَّقَوۡا - ভয় করে
رَبَّهُمۡ - তাদের রবকে
لَهُمۡ - তাদের জন্য রয়েছে
جَنّٰتٌ - এমন জান্নাত
تَجۡرِىۡ - প্রবাহিত হয়
مِنۡ - থেকে
تَحۡتِهَا - তার তলদেশ
الۡاَنۡهٰرُ - ঝর্নাধারা/নদী সমূহ
خٰلِدِيۡنَ - তারা চিরস্থায়ী হবে
فِيۡهَا - তার মধ্যে
نُزُلًا - আতিথেয়তা
مِّنۡ - থেকে
عِنۡدِ - নিকট
اللّٰهِؕ - আল্লাহ্র
وَمَا - এবং যা আছে
عِنۡدَ - নিকট
اللّٰهِ - আল্লাহ্র
خَيۡرٌ - উত্তম
لِّلۡاَبۡرَارِ - সৎকর্মপরায়ণ/নেক লোকদের জন্য
وَاِنَّ مِنۡ اَهۡلِ الۡكِتٰبِ لَمَنۡ يُّؤۡمِنُ بِاللّٰهِ وَمَاۤ اُنۡزِلَ اِلَيۡكُمۡ وَمَاۤ اُنۡزِلَ اِلَيۡهِمۡ خٰشِعِيۡنَ لِلّٰهِ ۙ لَا يَشۡتَرُوۡنَ بِاٰيٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِيۡلًا ؕ أُو۟لَـٰٓئِكَ لَهُمۡ اَجۡرُهُمۡ عِنۡدَ رَبِّهِمۡؕ اِنَّ اللّٰهَ سَرِيۡعُ الۡحِسَابِ
ওয়াইন্না মিন আহলিল কিতাবি লামইয়ূ’মিনু বিল্লাহি ওয়ামা উনযিলা ইলাইকুম ওয়ামা উনযিলা ইলাইহিম খা-শিঈনা লিল্লা-হি লা ইয়াশতারূনা বিআ-য়া-তিল্লাহি ছামানান্ কালীলা। উলা-ইকা লাহুম আজরুহুম ‘ইনদা রববিহিম। ইন্নাল্লাহা সারী‘উল হিসাব।
আর নিশ্চয় কিতাবীদের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহ্র প্রতি বিনয়াবনত হয়ে তাঁর প্রতি এবং তিনি যা তোমাদের ও তাদের প্রতি নাযিল করেছেন তাতে ঈমান আনে। তারা আল্লাহ্র আয়াত তুচ্ছ মূল্যে বিক্রি করে না। তারাই, যাদের জন্য আল্লাহ্র কাছে পুরস্কার রয়েছে। নিশ্চয়ই আল্লাহ্ দ্রুত হিসাব গ্রহণকারী।
ওয়ার্ড বাই ওয়ার্ড:
وَاِنَّ - এবং নিশ্চয়
مِنۡ - মধ্যে
اَهۡلِ - আহলে
الۡكِتٰبِ - কিতাবীদের
لَمَنۡ - অবশ্যই যারা
يُّؤۡمِنُ - ঈমান আনে
بِاللّٰهِ - আল্লাহ্র প্রতি
وَمَاۤ - এবং যা
اُنۡزِلَ - অবতীর্ন হয়েছে
اِلَيۡكُمۡ - তোমাদের প্রতি
وَمَاۤ - এবং যা
اُنۡزِلَ - অবতীর্ন হয়েছে
اِلَيۡهِمۡ - তাঁর প্রতি
خٰشِعِيۡنَ - বিনয়াবনত হয়ে
لِلّٰهِ ۙ - আল্লাহর জন্য
لَا - না
يَشۡتَرُوۡنَ - তারা বিক্রি করে
بِاٰيٰتِ - আয়াত
اللّٰهِ - আল্লাহ্র
ثَمَنًا - মূল্যে
قَلِيۡلًا ؕ - তুচ্ছ/নগণ্য
أُو۟لَـٰٓئِكَ - এরা তারাই
لَهُمۡ - তাদের জন্য
اَجۡرُهُمۡ - তাদের পুরস্কার রয়েছে
عِنۡدَ - নিকট
رَبِّهِمۡؕ - তাদের প্রভুর
اِنَّ - নিশ্চয়
اللّٰهَ - আল্লাহ
سَرِيۡعُ - দ্রুত
الۡحِسَابِ - হিসাব গ্রহণকারী
يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوا اصۡبِرُوۡا وَصَابِرُوۡا وَرَابِطُوۡا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمۡ تُفۡلِحُوۡنَ
ইয়া আয়্যুহাল্লাযীনা আমানুসবিরূ ওয়াসা-বিরূ ওয়া রা-বিতু ওয়াত্তাকুল্লাহা লা‘আল্লাকুম তুফলিহুন
হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ধারণ কর, ধৈর্যে প্রতিযোগিতা কর এবং সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাক, আর আল্লাহ্র তাকওয়া অবলম্বন কর; যাতে তোমরা সফলকাম হতে পার”
ওয়ার্ড বাই ওয়ার্ড:
يٰۤـاَيُّهَا - হে
الَّذِيۡنَ - যারা
اٰمَنُوا - ঈমান এনেছো
اصۡبِرُوۡا - তোমরা ধৈর্য ধারণ কর
وَصَابِرُوۡا - এবং ধৈর্যে প্রতিযোগিতা কর
وَرَابِطُوۡا - এবং সদা প্রস্তুত থাক
وَاتَّقُوا - এবং ভয় কর
اللّٰهَ - আল্লাহকে
لَعَلَّكُمۡ - সম্ভবত তোমরা
تُفۡلِحُوۡنَ - সফলকাম হবে
রেফারেন্স: সূরা আলে ইমরান ১৯০-২০০; বুখারী, ফাতহুল বারীসহ ৮/২৩৭, নং ৪৫৬৯; মুসলিম ১/৫৩০, নং ২৫৬।