📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি > 📄 উপাসনা ও প্রার্থনা

📄 উপাসনা ও প্রার্থনা


প্রার্থনা অর্থ ঈশ্বরকে স্মরণ করা। একাসনে বসে একমনে ঈশ্বরকে স্মরণ করাই প্রার্থনা। ঈশ্বর আমাদের সকলের স্রষ্টা। তিনি সকল ক্ষমতার অধিকারী। তিনি আমাদের শক্তি দেন। আমাদের মঙ্গল করেন। তাই আমরা তাঁর প্রার্থনা করি। প্রার্থনা করলে মন ভালো থাকে। প্রার্থনায় মন পবিত্র হয়। প্রার্থনার সময় মনে হয় ঈশ্বর আমার প্রভু। মনে হয় ঈশ্বর আমার কাছে এসেছেন। আমার হৃদয়ে বসেছেন। এতে মনে শক্তি আসে। শান্তি আসে। নিয়মিত প্রার্থনা করলে আমরা সৎ ও ধার্মিক হতে পারি। আমাদের মনের সাহস বেড়ে যায়। সাধারণত কোন শুভ কাজের শুরুতে বিপদে পড়লে আমরা প্রার্থনা করে থাকি। তবে প্রতিদিন নিয়মিত ভাবেও প্রার্থনা করা যায়। প্রার্থনার জন্য নির্দিষ্ট সময় তিনটি। সূর্যোদয়, মধ্যাহ্ন এবং সূর্যাস্ত। হাত মুখ ধুয়ে, পরিষ্কার কাপড় পরে শুদ্ধাসনে প্রার্থনায় বসতে হয়। প্রার্থনার সময় মাথা, ঘাড় ও মেরুদণ্ড সোজা রাখতে হয়। ধ্যান, পূজা, স্তব-স্তুতি পাঠ প্রভৃতির মাধ্যমে উপাসনা করা যায়। উপাসনা মূলত দুই প্রকার যথা- সাকার উপাসনা ও নিরাকার উপাসনা।

দেবমূর্তির মাধ্যমে ঈশ্বরের আরাধনা করাকেই সাকার উপাসনা বলে। মূর্তি হচ্ছে এক একজন দেবতার প্রতীক। ঈশ্বরকে কাছে পাওয়ার জন্য নিরাকার ঈশ্বরের কল্পনা করে আমরা বিভিন্ন মূর্তি গড়ে পূজা করি। অপরদিকে ঈশ্বরকে ব্রহ্মভাবে আরাধনা করার নাম নিরাকার উপাসনা। নিরাকার উপাসনালয়ে ভক্ত ভগবানকে অন্তরে অনুভব করে। মূর্তিপূজা আসলে ঈশ্বরের উপাসনা করা।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি > 📄 ঈশ্বরের কাছে প্রার্থনা

📄 ঈশ্বরের কাছে প্রার্থনা


অসতো মা সদগময়। তমসো মা জ্যোতির্গময়। মৃত্যোর্মা অমৃতং গময়।
অর্থ: অসৎ থেকে আমাকে সত্যে নিয়ে যাও। অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে যাও। মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে যাও।

দৈনিক ৫টি উৎসর্গ অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত ধর্মপ্রাণ ব্যক্তি শান্তি পায়। তার হৃদয় বিশ্বসৃষ্টা পরমেশ্বরের অনুকম্পা লাভে উন্মুখ থাকে। পরমাত্মার সাথে মিলনের প্রচেষ্টায় হৃদয় ব্যাকুল হয়। এই হৃদয় উপাসনা বা অর্চনার মাঝে তৃপ্তি লাভে সচেষ্ট হয়। উপাসনা হলো মহতের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। সেই বৃহত্তের প্রতি ভক্তি, তার সাথে মিলনের আকাঙ্ক্ষা, ব্যক্তি সত্ত্বাকে পরম পুরুষের সাথে বিলীনের ঐকান্তিক আগ্রহ এবং এই লক্ষ্যে নিবিড় আরাধনা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00