📄 দশনরা উৎসব
হিন্দুধর্ম মতে স্বর্গ থেকে গঙ্গা নদী ধরাধামে নেমে আসে। পৃথিবীতে গঙ্গা আগমনের স্মৃতি উৎসব হলো দশরা উৎসব। এ উৎসব উপলক্ষে গঙ্গা নদীতে কেউ পবিত্র স্নান সম্পন্ন করতে পারলে পূর্ববর্তী দশ জন্ম ও জীবনে যত পাপ করা হয় সব ক্ষমা হয়ে যায়। হাজার হাজার পূজারী দশরা উৎসবে তাদের শস্য, ফল ও পূজার দ্রব্য নিয়ে হাজির হন। এই ফল, শস্য নিজেরা ভোগ করেন এবং অন্যদের উপহার দেন। নারী পুরুষ এক সাথে নদীতে স্নান করেন। পুরুষদের পরিধানে থাকে লেংটি এবং মহিলাদের বক্ষ থাকে উন্মুক্ত।
📄 রথযাত্রা
রসযাত্রা হলো বৃন্দাবনে দুগ্ধ গোপিনীদের সঙ্গে বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের প্রেমলীলা ও যৌনকেলীর স্মৃতি চারণ উৎসব। পূর্ণিমা রজনীর তিন রাত ধরে এই উৎসব চলে। নৃত্য, নাটকের সঙ্গে দেবতাদের যৌনকেলী বর্ণনামূলক সঙ্গীত গীত হয় সারারাত ধরে। প্রত্যুষে দেব মূর্তিসমূহ মন্দিরে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সন্ধ্যায় পুনরায় রসযাত্রা উৎসব শুরু হয়।
📄 চন্দ্রনাথ
চন্দ্রনাথ বাংলাদেশের বিখ্যাত তীর্থক্ষেত্র। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পাহাড়ের উপর ১৩০০ ফুট উঁচুতে অবস্থিত চন্দ্রনাথ মন্দির শিব চতুর্দশী তিথিতে চন্দ্রনাথে বিরাট মেলা বসে। এই মেলায় দেশ-বিদেশের বহু লোকের সমাগম হয়।
📄 লাঙ্গলবন্দ
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় পুরান ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে অবস্থান। প্রতি বছর চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে এখানে পুণ্যস্নানের মেলা অনুষ্ঠিত হয়।