📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 গয়া

📄 গয়া


ভারতের বিহার প্রদেশে ফণ্ডু নদীর তীরে গয়া অবস্থিত। মৃত পিতা-মাতা ও পূর্ব পুরুষদের উদ্দেশে গয়াতে পিন্ড দেওয়া হয়। গয়াতে পিন্ড দান করা পুত্রের একটি বড় কর্তব্য।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 পুরী

📄 পুরী


ভারতের উড়িষ্যাতে অবস্থিত। পুরীর অপর নাম শ্রীক্ষেত্র। পুরীর জগন্নাথ দেবের মন্দির বিখ্যাত। বঙ্গোপসাগরের তীরে এই মন্দির অবস্থিত।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 মথুরা ও বৃন্দাবন

📄 মথুরা ও বৃন্দাবন


মথুরা ভারতের উত্তর প্রদেশে অবস্থিত। এখানে শ্রীকৃষ্ণের মন্দির আছে। মথুরার কাছেই বৃন্দাবন। মথুরা ও বৃন্দাবনে কৃষ্ণলীলার অনেক চিহ্ন আছে। মথুরা বৈষ্ণবদের প্রিয় তীর্থক্ষেত্র।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 কুম্ভ মেলা

📄 কুম্ভ মেলা


উত্তর ভারতের যুক্ত প্রদেশের এলাহাবাদের নিকটে গঙ্গা নদীর বুকে যমুনা এবং সরস্বতী নামে দু'টি নদীর মিলন ঘটে। এ ত্রি-নদীর সঙ্গম ধারাটি পবিত্র স্থান হিসেবে চিহ্নিত। এ স্থানে প্রতি বার বছর পর অনুষ্ঠিত হয় এক মাসব্যাপী কুম্ভমেলা। এখানে পূজা চলাকালে লক্ষ লক্ষ ভক্ত ও পূজারী পবিত্র স্নানের জন্য সমবেত হন।

কুম্ভমেলার মূল তাৎপর্য হলো- এ স্থানে এক বাটি অমৃতের জন্য হিন্দু দেবতা এবং দানবদের মহা সংগ্রাম ঘটে। সংগ্রামকালে এক ফোঁটা অমৃত তিন নদীর সংযমস্থলে পতিত হয়।

ফন্ট সাইজ
15px
17px