📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 গো-পূজা

📄 গো-পূজা


হিন্দুদের পূজনীয় দেবতাদের মধ্যে গাভী অন্যতম। এজন্য গো-হত্যা মহাপাপ বলে বিবেচিত হয়। গোমাতাও বলা হয়।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 তান্ত্রিক পূজা

📄 তান্ত্রিক পূজা


তান্ত্রিক পূজা পূজাকালে ৮ যুগল অথবা ৯ যুগল অথবা ১১ জোড়া নারী পুরুষ পূর্ব নির্ধারিত স্থানে ও ব্যবস্থাপনায় মিলিত হয়। মধ্যরাত্রিতে এই পূজা শুরু হয়। এই পূজাকালে একজন সুন্দরী নগ্ন মহিলাকে মঞ্চে উপস্থাপন করা হয়। তার দেহ থাকে অলংকারে সজ্জিত এবং বিবস্ত্র। তাকে ধরা হয় নারী শক্তির প্রতীক।

জোড়ায় জোড়ায় নারী পুরুষ তান্ত্রিক পূজায় লিপ্ত হয়। পূজারীগণ নৃত্য, গীত, মদ্যপান এবং অন্যান্য যৌন কেলীতে অংশগ্রহণ করেন। এই যৌন কেলীতে কোন সীমাবদ্ধতা থাকে না। যার মন যা চায়- তাই করতে পারেন।

সকল পূজারী পুরুষকে ধারণা করতে হয় তিনি যৌনদেবতা শিব এবং প্রত্যেক নারীকে কল্পনা করতে হয় তার যৌনসঙ্গী।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 মন্দির ও তীর্থ

📄 মন্দির ও তীর্থ


মন্দির হলো দেবালয়। এখানে দেবদেবীদের মূর্তি থাকে। মন্দিরে পূজা অর্চনা হয়। ভক্তরা মন্দিরে গিয়ে পূজার্চনা করে। দেবতার কাছে মঙ্গল প্রার্থনা করে। হিন্দুগণ বলেন মন্দিরে গেলে দেহমন পবিত্র হয়। দেব দর্শনে ভক্তি আসে।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 মন্দিরের অবস্থা

📄 মন্দিরের অবস্থা


মন্দির সব জায়গায় সমান নয়। শহর ও গ্রামের মন্দিরের মধ্যে পার্থক্য অনেক। তুলনামূলকভাবে গ্রামের মন্দিরগুলোর অবস্থা খুবই শোচনীয়। এ প্রসঙ্গে স্বামী ধর্মতীর্থ বলেন- যদি আপনি কোন সাধারণ গ্রামে যান এবং প্রথমেই যে ব্যক্তির সাথে দেখা হয় তাকে অনুরোধ করেন সেখানকার সবচেয়ে নোংরা স্থানটি দেখাতে, তবে যদি সে সৎ এবং তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন হয়, তবে আপনাকে মন্দিরে নিয়ে যাবে। অধিকাংশ স্থানেই এসব মন্দিরের স্থাপনা জরাগ্রস্ত, নোংরা এবং অভ্যন্তর ভাগ অযত্নে অবহেলিত। দেয়াল যদি থাকে তবে তাতে রয়েছে নির্লজ্জ যুবকদের হাতের নানা ধরনের লেখা। চত্বরগুলোকে মাসের পর মাস ঝাড়ু দেওয়া হয় না। তাতে দেখা যায় গুল্মজাতীয় উদ্ভিদ, গোবর এবং আরও নানা ধরনের আবর্জনা। পূজার দিনগুলো ব্যতীত সারাটি বছরই এগুলোকে কোন ভক্ত বা দর্শনার্থী দেখা যায় না। আমাদের দেশের গ্রাম এলাকায় যেসব মন্দির রয়েছে, সেগুলো যদি একবার দেখে নেওয়া যায় তবে স্বামী তীর্থের কথার সত্যতা অতি সহজে অনুধাবন করা যাবে। নানা জায়গায় বড় বড় মন্দির আছে যেমন- ঢাকার ঢাকেশ্বর মন্দির, কলকাতার কালীঘাটের কালী মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, দিনাজপুরের কান্তজীর মন্দির।

ফন্ট সাইজ
15px
17px