📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 জন্মাষ্টমী

📄 জন্মাষ্টমী


জন্মাষ্টমী জন্মষ্টমী হচ্ছে কৃষ্ণের জন্ম উপলক্ষে পালিত উৎসব। হিন্দুদের বিশ্বাস দ্বাপর যুগের কোন এক শ্রাবণে (মতান্তরে ভাদ্র) মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তাই এ দিনটি জন্মষ্টমী নামে খ্যাত। এ উপলক্ষে বর্ণাঢ্য মিছিল বের করা হয়। ঢাকায় প্রতিবছর ঢাকেশ্বরী মন্দির থেকে মিছিল বের হয় এবং শহর প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে গিয়ে শেষ হয়। মিছিলের একটি বিশেষ আকর্ষণ হচ্ছে একটি শিশু বালক, যাকে কৃষ্ণ সাজিয়ে মিছিলের সাথে প্রদর্শন করা হয়।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 সরস্বতীপূজা

📄 সরস্বতীপূজা


সরস্বতীপূজা হিন্দুরা বিশ্বাস করেন, সরস্বতী দেবী অজ্ঞতা বিদূরিত করে জ্ঞান দান করেন। এজন্য হিন্দু শিক্ষার্থীরা বিদ্যালাভের আশায় সরস্বতীর অর্চনা করে। তারা মাঘ মাসের শ্রীপঞ্চমীতে (শুক্লপক্ষের পঞ্চম তিথিতে) শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা করে। পূজার সময় আশীর্বাদ লাভের আশায় পূজাবেদীর ওপর পাঠ্যপুস্তক ও কলম-পেন্সিল রাখা হয়।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 লক্ষ্মীপূজা

📄 লক্ষ্মীপূজা


লক্ষ্মীপূজা হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী হচ্ছেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী। দুর্গাপূজার পর পূর্ণিমাতে লক্ষ্মী পূজা করা হয়, হিন্দুদের ধারণা এ দিন রাতে দেবী দ্বারে দ্বারে আশীর্বাদ নিয়ে আসেন এবং এ রাতে না ঘুমিয়ে দেবীর ধ্যান-আরাধনায় মগ্ন থাকলে তার অনুগ্রহ লাভ করা যায়। লক্ষ্মীপূজা উপলক্ষে বাড়ি-ঘরে বিভিন্ন রকম আল্পনা আঁকা হয়। বিশেষ করে ঘরের দরজা থেকে শুরু করে লক্ষ্মীর আসন এবং ধান-চালের গোলা পর্যন্ত ছোট ছোট পায়ের ছাপ দেয়া হয়। এটা লক্ষ্মীর গমনের প্রতীকরূপে কল্পিত। সবার ঘরে বা মূর্তিতে লক্ষ্মীর পূজা করা হয়।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 চরকপূজা

📄 চরকপূজা


চরকপূজা বাংলা সালের শেষ দিনকে বলা হয় চৈত্রসংক্রান্তি। এ দিনটি হিন্দুদের নিকট বিশেষ গুরুত্বপূর্ণ। হিন্দুদের বিশ্বাস, এ দিনে স্নান, দান, ব্রত, উপাসনা প্রভৃতি ক্রিয়াকর্ম পুণ্যজনক। চৈত্রসংক্রান্তির প্রধান আকর্ষণ হচ্ছে চরক পূজা। চরকপূজার সময় শুলফোঁড়া, বাণফোঁড়া ও বড়শিগাঁথা অবস্থায় চরকগাছে (উঁচু করে পোতা কাঠে) ঘোরা, আগুণে হাঁটা ও ছুরির ওপর লাফানো, দেহকে তীরবিদ্ধ করা অগ্নিনৃত্য প্রভৃতি সব ভয়ঙ্কর ও কষ্টসাধ্য দৈহিক কলা-কৌশল দেখানো হয়।

ফন্ট সাইজ
15px
17px