📄 পূজার শ্লোক
শিব পূজাকালে যে সমস্ত শ্লোক পাঠ করা হয়, তা অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধারস মিশ্রিত। একটি শ্লোকের অর্থ নিম্নরূপ- যিনি দেব মহেশ্বর, তিনি এই বৃষ বা ষাঁড়রূপ ধারণকারী। এই চতুষ্পদ নীলবৃষই পঞ্চশহর। এই বৃষ দর্শন বা জপের ফলে পুণ্য লাভ হয়। নীলবৃষের পূজা করা হলে সমস্ত জগৎ পূজিত হয়। নীলবৃষকে ঘাস বা পানীয় প্রদান করা হলে জগৎ আপ্যায়িত হয়। এই নীলবৃষ সর্বদা সনাতন বেদমন্ত্র দ্বারা অর্চিত হয়ে থাকে। পূজার মধ্যে বলা হয়- হে মহাদেব! তুমি বৃষরূপী ভগবান। যে তোমার সম্বন্ধে সন্দেহ পোষণ করে অথবা পাপাচার করে, সে অবশ্যই বৃষ এবং কৌরব নরকে পৌঁছবে। যে তোমাকে পদ দ্বারা স্পর্শ করে, সে ক্ষীপ্ত ঘাস ও তুষণী নরকে যাবে।
📄 পর্বত ও পাহাড় পূজা
পাহাড় পর্বত থেকে নদী প্রবাহিত হয়। পাহাড়ে বৃক্ষরাজী জন্মে। বিরাট বিরাট মহীরুহে পরিণত হয় ক্ষুদ্র চারাগাছ। পাহাড়ের বৃক্ষরাজী তাপে ভারসাম্য আনে। উঁচু হিমালয় পাহাড়ে মেঘ আটকে যায়। পানি হয়ে প্রবাহিত হয়। মুণি ঋষিগণ পাহাড়ে তপস্যা করেন। তাই পাহাড় পবিত্র। পাহাড়কে হিন্দুগণ পূজা করেন। সমতল এলাকা যেখানে পাহাড় নেই সেখানে হিন্দুরা মাটি দিয়ে পাহাড়ের আকৃতি বানিয়ে পূজা করে।
📄 নদী পূজা
অন্যান্য প্রাকৃতিক বস্তু এবং শক্তির ন্যায় নদী ও নদীর জলধারা শক্তির প্রতীক। বর্ষাকালে বা বিশেষ বিশেষ সময়ে নদী প্লাবন সৃষ্টি করে। ঘর, বাড়ি ভেসে যায়। জল ধারা পরিবর্তন হয়। মাটি ভেঙ্গে নদীর সৃষ্টি হয়। নদী যোগাযোগ মাধ্যম। নদীতে মৎস্য উৎপন্ন হয়। নদীর পানি মাতৃসম। মা যেমন সন্তানকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে, নদীও প্রকৃতিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পবিত্র করেন। হিন্দুগণ নদীপূজা করেন। মাতৃসম নদী শুধু সেবিকা নয়, দেবীও। গঙ্গানদী থেকে শিবপত্নী গঙ্গার জন্ম। এলাহাবাদের অদূরে ত্রিবেনী নামক স্থানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম স্থল। এ স্থান হিন্দুদের নিকট পবিত্রতম। ত্রি-নদীর মিলনস্থানের নিকট বেনারস শহর। বেনারস হলো হিন্দুদের পবিত্রতম তীর্থস্থান। সকাল বেলা গঙ্গাস্নান সৌভাগ্যের প্রতীক। গোবর মিশ্রিত পানি দিয়ে গৃহ পরিষ্কার করা হয় এবং পবিত্র করা হয়। বিত্তশালী এবং হিন্দু সাধকগণ মৃত্যুর পূর্বে বেনারসে যেতে চেষ্টা করেন- গঙ্গা নদীর জলে মৃত্যু-বরণ করার জন্যে। মৃত্যু আসন্ন হলে মৃত্যু যাত্রীদের শরীরের অর্ধেক গঙ্গাজলে ডুবিয়ে রাখা হয়। যেন প্রাণ ত্যাগ করার সাথে সাথেই প্রাণটিকে গঙ্গা দেবী কোলে তুলে নিতে পারেন। উৎপত্তি স্থল থেকে শুরু করে সমুদ্রের মিলনস্থান পর্যন্ত সর্বত্র গঙ্গানদী তথা গঙ্গা দেবী পবিত্র।
📄 গঙ্গা স্নান
গঙ্গাতীরে বা নদী তীরে যাদের বাস- তারা সাধারণত প্রাতঃকালে গঙ্গাস্নান করে দিবসের কাজ শুরু করেন। যে কোন নদীর তীরে প্রাতঃস্নান অতি পুণ্য কাজ। স্নানকালে ধর্মপ্রাণ হিন্দুগণ গায়ত্রীমন্ত্র পাঠ করেন। গায়ত্রীমন্ত্রে দেবতা বন্দনা করা হয়। দেবতার নিকট প্রার্থনা করা হয় পূজারীকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। যেমনিভাবে মুসলিমগণও মুনাজাত করে অজ্ঞানতার অন্ধকার (জাহিলিয়াত) থেকে জ্ঞানের আলোতে (নূর) আসার জন্য। যাদের বাড়ি গঙ্গাতীরে নয় অথবা কোন নদী তীরে নয়, তাদেরও গঙ্গাস্নানের বিকল্প বিধি আছে। তারা সূর্য উঠার শুরুতেই ভূমিতে মস্তক স্পর্শ করে সূর্য দেবতাকে সম্মান জানাবে, দেবতার সম্মানার্থে মন্ত্র পাঠ করবে, নদীর পানি কয়েক ফোঁটা চারদিকে ছড়িয়ে দিবে। জল না পাওয়া গেলে বিকল্প জল ব্যবহার করা হবে।