📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 মানব মর্যাদা

📄 মানব মর্যাদা


এই পৃথিবীতে অসংখ্য জীব-জন্তু, কীট-পতঙ্গ আছে। হিমালয় পর্বত, প্রশান্ত মহাসাগর, ইত্যাদি সৃষ্টির মধ্যে বৃহত্তম। শিশু মায়ের কোলে পায়খানা, প্রস্রাব করলেও- মা প্রতিবাদ করে না। আবহাওয়া কীরূপ- তা অনুধাবন করে বর্তমানে বিমানযোগে আকাশচারি হওয়া যায়। গ্রহযানে চাঁদেও ভ্রমণ করা যায়। আবার ফিরেও আসা যায়। এরূপ মানুষ ধর্মীয় বিশ্বাসের কারণে নদী পূজা করে। পাহাড় পূজা করে। জীব-জন্তুর পূজা করে। বৃক্ষ পূজা করে। সাপ পূজা করে। বিশেষ স্থানের পূজা করে। ৩৩ কোটি দেবতার পূজা করে। অর্থাৎ ৩৩ কোটি দেবদেবী অথবা প্রতীক সৃষ্টবস্তু পূজার যোগ্য ও উপযুক্ত। আধুনিক যুগে কারো কারো মতে পূজারীগণ কেউ কেউ হয়ত তাদের চিন্তাধারার ফলে নিজেদেরই অবমাননা করেন।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 দেবতাদের বাহন পূজা

📄 দেবতাদের বাহন পূজা


দেবতাগণ পদব্রজে চলেন না। যদিও তাঁরা ইচ্ছা করলেই যেকোন স্থানে যেকোন সময় হাজির হতে পারেন। কল্পনা করলেই তাদেরকে পাওয়া যায়। যেহেতু তাঁরা বাহনে চলেন এবং বাহনগুলো তাদের অতি পছন্দনীয়, তাই দেবতাদের বাহন পূজাও করতে হয়।

বাহন ছাড়া সাধারণত দেবদেবীর আগমন এবং নির্গমন হয় না। তাই, তাদের পূজার সময় বাহনেরও ব্যবস্থা করতে হয়। যদি উপাসক ও ভক্তগণ তাদের গৃহে দেবদেবীর আগমন নিশ্চিত করতে চান এবং ঐকান্তিক ভাবে কামনা করেন, তবে তাদের বাহনের পূজাও করতে হবে। এতো পূজা করতে হলে চলার পথ হয়তো মসৃণ হয় না। কারণ, ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। বাহনের বিষয় ভুলে গেলেও দেবতার অসম্মান ও পাপ হয়।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 দেবতাদের বাহন

📄 দেবতাদের বাহন


হিন্দুধর্মে শুধু যে দেবতাদের পূজা করা হয়, তা নয়। দেবতাদের বাহন হিসেবে যে সমস্ত পশু পক্ষী আছে সেগুলোর পূজা করা হয়। ইঁদুর হলো গণেশের বাহন। গণেশ হলেন মহাদেবী পার্বতীর পুত্র। তাঁর আকৃতি মানুষের মতো, যদিও মস্তকটি হাতির। এরূপ একজন দেবতার বাহন হলো ইঁদুর যা যুক্তিতে মিলে না। কিন্তু যে অঞ্চলে গণেশের পূজা প্রচলিত, ওই অঞ্চলে ইঁদুরেরও পূজা করা হয়। নিঃশ্বাসে জীবন, বিশ্বাসে ধর্ম, ভক্তিতে মুক্তি, সমালোচনায় পাপ। হস্তি, হনুমান, বানর, বৃষ, গাভী, ইত্যাদি ছাড়াও অন্যান্য প্রাণী যেমন- ঈগল, পেঁচা, ময়ূর, সাপ পূজা প্রচলিত আছে। বটবৃক্ষ, তুলসী গাছ, পাহাড়-পর্বত, নদী, বৃক্ষপত্র, ইত্যাদিও পূজার লক্ষ্যবস্তু অথবা পূজার সামগ্রী হিসাবে গণ্য। দেবী লক্ষ্মীর বাহন হলো পেঁচা পাখি। যে অঞ্চলে লক্ষ্মীপূজা বেশি হয়, সে অঞ্চলে পেঁচাকে বিশেষ দৃষ্টিতে দেখা হয়। দেবী সরস্বতীর বাহন রাজহাঁস। বিনয়ী দেবেশ্বর ব্রহ্মার বাহন পাতিহাঁস। দুর্গার বাহন সিংহ। ইন্দ্রের বাহন হস্তী। বিষ্ণুর বাহন গরুড় পাখি। কার্তিকের বাহন ময়ূর। যমরাজের বাহন কুকুর। দেবী মনসার বাহন সাপ। মহাদেব শিবের বাহন ষাঁড় বা বৃষ। গঙ্গার বাহন মকর। বিশ্ব কর্মার বাহন ঢেঁকি। দেবী শীতলার বাহন গাধা। এরূপভাবে অন্যান্য দেবদেবীরও বাহন আছে।

টিকাঃ
১. দেবদেবীর পরিচয়-৩২

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 শিবের বাহন নন্দিষাঁড়

📄 শিবের বাহন নন্দিষাঁড়


নন্দি নামক একটি বৃষ (ষাঁড়)-কে মহাদেব শিব বাহন হিসেবে ব্যবহার করেছেন। তাই ষাঁড়ের পূজা করা হয়। উত্তর ভারতে বানরের পূজা হয় বেশি। সরস্বতীর বাহন হল রাজহাঁস। শিক্ষার্থীদের নিকট হাঁস প্রিয়। ব্রহ্মার বাহন পাতিহাঁস। শিক্ষার্থীগণ ব্রহ্মার অতি প্রিয়। পূজারীগণ পূজার মধ্যে শিবদেবতা এবং শিবদেবতার বাহনকে একত্র করে ফেলেন। তাই শিব পূজার সঙ্গে সঙ্গে নীললক্ষ্মী বা বৃষপূজাও সাধিত হয়। শিবপূজাকালে বাহন এবং বাহিতের পার্থক্য লুপ্ত হয়। বাহন এবং মহাদেব শিবকে একই স্তরে নিয়ে যাওয়া হয়। যেমন- ঋষিগণ শিবপূজায় বলেন, হে দেব! তুমি বৃষরূপী ভগবান। হে নীলবৃষ! তুমি বিশ্ব পালকগণের পালক এবং সনাতন তুমি বিঘ্ন হত্যাকারী, তুমি ত্রাণকর্তা, ধর্মরূপী মহাপ্রভু। হে নীল বৃষ! তুমি নাথ। তুমি সিদ্ধ। তুমি গণকপ্রদ। তুমি সর্ববৈরী নিশুধন। জগৎ সুধা বিধায়ক, সৌরশ্রেষ্ঠ ও মহাবল। তুমি শুভ। অগ্রে পার্বতীসহ কৈলাশ পর্বত ধারণ করেছ। তুমি বেদময় বেদাত্মা। তুমি দেবস্তত্য।

টিকাঃ
১. দেবদেবীর পরিচয়, পৃ-৪৭

ফন্ট সাইজ
15px
17px