📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 প্রেমের দেবতা

📄 প্রেমের দেবতা


রাধা, লক্ষ্মী ও সরস্বতী ব্যতীত আরও এক হাজার গোপিনীর সাথে কৃষ্ণ প্রেম করেছিলেন। সতীর সাথে প্রেম করতে গিয়ে মহাদেব মাতাল হয়ে গিয়েছিলেন। গঙ্গার সাথে প্রেম করতে গিয়ে তিনি দুর্গার দ্বারা অভিশপ্ত হয়েছিলেন এবং হিমালয়ের কন্যা পার্বতীর সাথে প্রেম করতে গিয়ে দারুণভাবে লাঞ্ছিত হয়েছিলেন। নারায়ণ তুলসীর সাথে প্রেম করতে গিয়ে পাথরে রূপান্তরিত হয়েছিলেন। অহল্যার সাথে প্রেম করার কারণে দেবরাজ ইন্দ্রের দেহে এক হাজার যোনি (স্ত্রী জননেন্দ্রিয়) হয়েছিল। কয়েকজন ঋষির স্ত্রীর সাথে প্রেম করার কারণে শিবকে নিজের লিঙ্গ হারাতে হয়েছিল। কৃষ্ণের প্রেমে আসক্ত হওয়ার কারণে জগাই মাধাই পার্থিব বিষয়াদির প্রতি চরমভাবে উদাসীন হয়েছিলেন। হরি প্রেমে আসক্ত হয়ে নিমাই সংসারত্যাগী হয়েছিলেন। সর্বত্র প্রেম বিতরণের কাজ যারা করেন তারা হলেন; মেনকা, রতি এবং রম্ভ। প্রেমের রাজা এবং রাণীও আছে। রাজা হলেন মদন এবং রাণী হলেন রতি।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 বিপদকালীন দেবতা

📄 বিপদকালীন দেবতা


এমন কিছু দেবতা আছেন যাদের নিকট বিশেষ বিশেষ বিপদের সময় প্রার্থনা করা হয়। এদের মধ্যে রয়েছেন মনসা (সাপ দংশন করলে), জুরাসুর (জ্বর হলে) শীতলা (কলেরা ও বসন্ত দেখা দিলে), ইটে-কুমার (চুলকানি ও চর্মরোগ হলে), দুর্গা (যেকোন বিপদের সময়-) গণেশ (ব্যবসায়িক উন্নতির জন্য।) কার্তিক (শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য) এবং গঙ্গা (নৌকাডুবির ভয় হলে)। এরা হলেন ভয়কালীন দেবতা।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 অস্ত্রধারী দেবতা

📄 অস্ত্রধারী দেবতা


কোন কোন দেবতারা বিশেষ বিশেষ অস্ত্র ব্যবহার করেন। এরা হলেন মহাদেব (ত্রিশূল) কৃষ্ণ (চক্র), বলরাম (লাঙল), পরশুরাম (কুড়াল), রাম (তীর) নারায়ণ (শঙ্খ, গদা, চক্র, পদ্ম), কার্তিক (ধনুর্বান), ইন্দ্র (বজ্র), দুর্গা (খড়গ), ভীম (গদা), মনসা (সাপ) এরা এবং আরও কয়েকজন দেবতা অস্ত্রধারী হিসেবে পরিচিত।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 শক্তিপূজা

📄 শক্তিপূজা


মানুষ নিজের থেকে যাকে শক্তিশালী মনে করেন- সেরূপ শক্তির পূজা করেন। এটা প্রাকৃতিক শক্তি, প্রাণী শক্তি, এমন কি মানব শক্তি হলেও। রাজা-বাদশাহ, সেনাপতি হতে মানুষ পর্যন্ত আশ্রয় প্রার্থনা করে। আর্থিক ও সামাজিক উন্নতি কামনা করে। আধ্যাত্মিক শক্তি সম্পন্ন পুরুষদেরকে দেবতার প্রতিমূর্তি কল্পনা করে তাদের পূজা করা হয়। মানুষ সৃষ্টির সেরা জীব। তার একটি বৈশিষ্ট্য হলো- নিজের থেকে শক্তিশালী ব্যক্তি বা শক্তির পূজা করে।

ফন্ট সাইজ
15px
17px