📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি > 📄 দেবদেবীর সংখ্যা

📄 দেবদেবীর সংখ্যা


হিন্দুধর্মে দেব দেবীর সংখ্যা ৩৩ কোটি। এই তেত্রিশ কোটির নাম কোথাও লেখা নেই এবং লেখা সম্ভবও নয়। ঋগবেদে দুই স্থানে তিন হাজার তিনশত ঊনচল্লিশ জন (৩,৩৩৯) দেব দেবীর কথা বলা হয়েছে। ঋগবেদ, মণ্ডল-৮, সুক্ত-৩০। অন্যত্র তেত্রিশ জন দেবদেবীর নাম উল্লেখ আছে। তবে প্রধান ঈশ্বর যে একজন- এই ধারণাও আছে। দেবদেবীর সংখ্যা ৩৩ থেকে হয়ত পূজারীদের অতি উৎসাহের ফলে ৩৩ কোটিতে পৌঁছে গেছে।

হিন্দু ধর্মাবলম্বীগণ তেত্রিশ কোটি দেবতার কথা বলেন। কিন্তু নাম জিজ্ঞাসা করলে কোটি, লক্ষ- দূরের কথা, হাজার দেবতার নামও তাদের থেকে জানা যায় না। ধর্মের সকল শাস্ত্র খোঁজ করে চারশতের বেশি হিন্দুদের দেব দেবীর নাম পাওয়া যায় না।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি > 📄 দেবতাদের শ্রেণীবিভাগ

📄 দেবতাদের শ্রেণীবিভাগ


অবস্থান, দৈহিক আকার, চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যবহৃত বাহন, অস্ত্র প্রভৃতির ভিত্তিতে হিন্দু দেবতাদের শ্রেণীবিন্যাস করা যায়। এ সম্পর্কিত কিছু তথ্য নিচে দেয়া হলো।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি > 📄 দেবদেবীর ক্ষমতা

📄 দেবদেবীর ক্ষমতা


হিন্দুশাস্ত্র থেকে জানা যায়, দেবদেবীর কোন সার্বভৌম ক্ষমতা নেই বরং তারা অনেক দুর্বল। দেবতা এবং অসুরের মধ্যে যুদ্ধের অনেক কাহিনী শাস্ত্রে আছে। কোন কোন সময় দেখা যায়, মুনিঋষিগণ দেবতার চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী। দেবতাদের এ ভয়ে ভীত-সন্ত্রস্ত দেখা যায় যে, সাধনার মাধ্যমে ঋষিগণ তাদের পতন ঘটাতে পারেন। এ ভয় থেকে নিস্তার পাওয়ার জন্য দেবতাগণ যে পন্থা অবলম্বন করেন তাও অভিনব। কোন কোন দেবতা অপর দেবতার বিরুদ্ধে ঋষিদের হস্তক্ষেপ কামনা করে। ঋষিদের মোকাবেলায় প্রধান তিন দেবতার অন্যতম শিবকে বড়ই দুর্বল মনে হয়।

হিন্দুরা তার পূজা করেন না, করেন তার লিঙ্গের পূজা। পদ্মপুরাণে উল্লেখ আছে যে, ভৃগু নামক এক ঋষির অভিশাপের কারণে শিব পুরুষত্বহীন হন, যার পরিণতিতে তার লিঙ্গ পূজনীয় হয়েছে। ব্রাহ্মণ পুরাণের বর্ণনা অনুসারে, কয়েকজন ঋষির অভিশাপের কারণেই শিবের জীবনে এ বিড়ম্বনা হয়েছে।

রামায়ণে দেখা যায়, হনুমান নামক বানর রামের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী ছিল। রাবণ সীতাকে অপহরণ করে কোথায় নিয়ে গিয়েছিল তা জানা রামের পক্ষে সম্ভব ছিল না। হনুমানই তাকে সীতার অবস্থান সম্পর্কে অবহিত করেছিল। রামের লঙ্কায় পাড়ি দেবার ব্যবস্থা হনুমানই করেছিল, যুদ্ধে রাবণকে পরাজিত করে সেই সীতাকে উদ্ধার করেছিল। রামের বৈমাত্রেয় ভাই লক্ষ্মণ একবার একটি বিষাক্ত তীরে আহত হলে তার নিরাময়ের একমাত্র উপায় ছিল হিমালয়ের ঔষধি পর্বতের উদ্ভিদ জাতীয় একটি ঔষধ। রামের পক্ষে উদ্ভিদটি সংগ্রহ করা সম্ভব ছিল না। তিনি হনুমানের সাহায্য প্রার্থনা করলে সে ঔষধি পর্বতে গেল কিন্তু উদ্ভিদটি চিনতে পারল না। তখন সে মাথার ওপরে তুলে পুরো পর্বতটি লঙ্কায় নিয়ে গিয়েছিল। এভাবে নিজের শক্তির পরিচয় দিয়ে হনুমান নামক বানরটি দেবত্ব লাভ করেছিল।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি > 📄 আঞ্চলিক দেবতা

📄 আঞ্চলিক দেবতা


হিন্দুধর্মে কিছু কিছু অঞ্চলে বিশেষ বিশেষ দেবতার পূজা হয়। যেমন- বাংলাদেশে দুর্গাপূজা অত্যন্ত আড়ম্বরের সাথে পালিত হয়। অযোধ্যার দশরথের পুত্র রামচন্দ্রের পূজা উত্তর ভারতে অধিক হয়। রাম ও রাবণের মধ্যে মরণপণ যুদ্ধ হয়। উত্তর ভারতে শ্রীরামচন্দ্রের পূজা বেশি হয়। দক্ষিণ ভারতে রাবণের পূজা হয় অধিক। দক্ষিণ-মধ্যভারতে, মহারাষ্ট্রে গণেশের পূজা হয় অধিক।

শুধু যে ভারত উপমহাদেশে অঞ্চলভেদে দেব দেবীর পূজারীদের ভিন্নরূপ আনুগত্য থাকে তা নয়। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অঞ্চলভেদে, গোত্রভেদে, ভিন্ন ভিন্ন দেবতার পূজা হয়। এমনকি একই পরিবারে দু'ব্যক্তি দু'জন দেবতার পূজা করতে পারেন। হিন্দু ধর্মীয় দেবতাগণ অদৃশ্য নন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00