📄 ইন্দ্র পূজা
ঝড় ও বজ্রপাতকে মানুষ ভয় করে। অগ্নি, বৃষ্টি, মহাপ্লাবন, ইত্যাদি ধ্বংসশীল এবং ক্ষমতাবান। এগুলোকে ঈশ্বর বা ঈশ্বরের প্রতিভু দেবতা হিসেবে হিন্দুগণ পূজা করেন। ঝড় বৃষ্টি এবং বজ্রের দেবতা হলেন ইন্দ্র। বৈদিক যুগের অন্যতম প্রধান দেবতা ছিলেন দেবরাজ ইন্দ্র। তার জীবন সঙ্গিনী ভার্যা ছিলেন ইন্দ্রানী। অন্যান্য প্রাণীদের ন্যায় দেবতাদেরও জন্ম আছে, জনক-জননীও আছে। দেবরাজ হলেন ইন্দ্র। তার পিতা অদিতি, মাতার নাম নিষ্টিগ্রী। ইন্দ্রের স্ত্রীর নাম ইন্দ্রানী এবং শচী। দেবতাগণ আহার-বিহার করেন। দেবরাজ ইন্দ্র এক ভোজে ১০টি বৃষের মাংস এবং ৩০০টি মহিষের মাংস ভক্ষণ করেন।
টিকাঃ
১. চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দেব বাণী
📄 ইন্দ্র ও বরুণ পূজা
ব্রহ্মা, বিষ্ণু, শিব আর্য হিন্দুদেবতা। বিষ্ণুর অন্যতম অবতার হলেন অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম। বিষ্ণু অপেক্ষা ইন্দ্র এবং বরুণ অধিকতর প্রাচীন। কিন্তু ভারতে ইন্দ্র এবং বরুণ পূজা অপেক্ষা বিষ্ণুর অবতার কৃষ্ণ পূজাই অধিকতর সমাদৃত। ভারতে ইন্দ্র ও বরুণ পূজা হয় না বললেই চলে। তবে তারা বিস্মৃত হয়ে যাননি।
📄 বরুণ পূজা
বিরাট নদী অতিক্রম করা কষ্টকর। নদীতে ঝড় উঠলে নৌকাডুবি হয়। মহানদী, সমুদ্র অতিক্রম করা আরো কষ্টকর হয়। বৃষ্টিতে নদীর দু'কূল প্লাবিত হয়। এ সমস্ত দেখে জল দেবতা বরুণের পূজা শুরু হয়।
📄 বায়ু পূজা
প্রবল ঘূর্ণিঝড়ে শুধু যে ঘর-বাড়ি উড়িয়ে নিয়ে যায় তা নয়, বরং বিরাট মহীরুহ উৎপাটিত হয়ে বহু দূরে নিক্ষিপ্ত হয়। বনাঞ্চল তোলপাড় হয়। এ দেখে মানুষ বায়ু দেবতার পূজা শুরু করে। তার সাহায্য কামনা করে।