📄 রামায়ণ
রামায়ণ (দেবনাগরী: रामायण) একটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য। হিন্দু বিশ্বাস অনুযায়ী, ঋষি বাল্মীকি রামায়ণের রচয়তা। এই গ্রন্থটি হিন্দুশাস্ত্রের স্মৃতি বর্গের অন্তর্গত। রামায়ণ ও মহাভারত ভারতের দুটি প্রধান মহাকাব্য। [১] এই কাব্যে বিভিন্ন সম্পর্কের পারস্পরিক কর্তব্য বর্ণনা করা হয়েছে।
টিকাঃ
১. [পাদটীকা মূল টেক্সটে বিস্তারিত নেই]
📄 রামায়ণের নাম করণ
রামায়ণ নামটি রাম ও অয়ন শব্দদুটি নিয়ে গঠিত একটি তৎপুরুষ সমাসবদ্ধ পদ; যার আক্ষরিক অর্থ রামের যাত্রা। রামায়ণ ৭টি কাণ্ড (পর্ব) ও ৫০০টি সর্গে বিভক্ত ২৪,০০০ শ্লোকের সমষ্টি। [২] এই কাব্যের মূল উপজীব্য হল বিষ্ণুর অবতার রামের জীবনকাহিনি। বিষয়গতভাবে, রামায়ণ-উপাখ্যানে বর্ণিত হয়েছে মানব অস্তিত্বের নানান দিক এবং প্রাচীন ভারতের ধর্মচেতনা। [৩]
টিকাঃ
২. [পাদটীকা মূল টেক্সটে বিস্তারিত নেই]
৩. [পাদটীকা মূল টেক্সটে বিস্তারিত নেই]
📄 রামায়ণের রচয়িতা
লোকবিশ্বাস অনুযায়ী, ভারতের আদিকবি বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। [৪] ভারতীয় সংস্কৃতিতে এই ব্যাপারে কোন দ্বিমত নেই যে রামের সমসাময়িক তথা এই মহাকাব্যের অন্যতম চরিত্র ঋষি বাল্মীকি স্বয়ং এই মহাকাব্য রচনা করেছিলেন। [৫] সংস্কৃত ভাষায় রচিত রামায়ণের মূল পাঠটি বাল্মীকি রামায়ণ নামে পরিচিত। মহাভারতের ন্যায় রামায়ণও বহু শতাব্দীর ফসল। কিন্তু নিঃসন্দেহে বলা যায়, এই কাব্যের মূল আখ্যানভাগটি একক ব্যক্তির মস্তিষ্কপ্রসূত। "[৯] অবশ্য বাল্মীকি রামায়ণের প্রথম ও শেষ কাণ্ড দুটি মূল রচয়িতা কর্তৃক রচিত কিনা সেই বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ রয়েছে।
টিকাঃ
৪. [পাদটীকা মূল টেক্সটে বিস্তারিত নেই]
৫. [পাদটীকা মূল টেক্সটে বিস্তারিত নেই]
৯. [পাদটীকা মূল টেক্সটে বিস্তারিত নেই]
📄 রচনাকাল
বাল্মীকি রামায়ণের রচনাকাল আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দী। [৬] বিভিন্ন সাংস্কৃতিক প্রমাণ থেকে অনুমিত হয় এই গ্রন্থ মহাভারতের পূর্বে রচিত হয়েছিল। [১২] হিন্দু বিশ্বাস অনুযায়ী, হিন্দু কালপঞ্জিতে উল্লিখিত যুগপর্যায়ের দ্বিতীয় যুগ ত্রেতায় এই মহাকাব্য রচিত হয়। কথিত আছে, ত্রেতা যুগেই ইক্ষবাকু বংশীয় রাজা দশরথের পুত্র রামের জন্ম হয়। [১৩] মহাভারত গ্রন্থে রামোপাখ্যান নামে রামায়ণের একটি সারাংশ সংযোজিত হয়েছে; যুধিষ্ঠিরের নিকট কথিত এই উপাখ্যানে রামের চরিত্রে কোন দেবত্ব আরোপ করা হয়নি। [১৬]
টিকাঃ
৬. [পাদটীকা মূল টেক্সটে বিস্তারিত নেই]
১২. [পাদটীকা মূল টেক্সটে বিস্তারিত নেই]
১৩. [পাদটীকা মূল টেক্সটে বিস্তারিত নেই]
১৬. [পাদটীকা মূল টেক্সটে বিস্তারিত নেই]