📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 ব্রহ্মা পুরাণসমূহ:

📄 ব্রহ্মা পুরাণসমূহ:


ব্রহ্মা পুরাণসমূহ: ব্রহ্মা পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মার্কণ্ডেয়পুরাণ, ভবিষ্য পুরাণ

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 শিব পুরাণসমূহ

📄 শিব পুরাণসমূহ


শিব পুরাণসমূহ: শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ, অগ্নি পুরাণ, বায়ু পুরাণ

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 পুরাণগুলোর রচনাকাল

📄 পুরাণগুলোর রচনাকাল


পুরাণগুলোর রচনাকাল নির্ধারণ করা যায়নি তবে সাধারণত বিশ্বাস করা হয়, যে কোন পুরাণই অষ্টম শতাব্দীর পূর্বে রচিত হয়নি এবং এগুলোতে এমন কিছু লোক কাহিনী রয়েছে, যা পূর্ববর্তী যুগ থেকে নেয়া হয়েছে। পুরাণ রচনার কাজ মুঘল শাসনকাল পর্যন্ত চালু ছিল।

সাধারণত বিশ্বাস করা হয় যে পুরাণগুলো মূলত- ব্রহ্মা, বিষ্ণু, শিব- প্রধান এ তিন দেবতার ভূতি ও প্রশংসার জন্য রচিত হয়েছিল। কিন্তু ক্রমে হিন্দু প্রভাব যখন উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করে, তখন গ্রন্থকারগণ অন্যান্য দেবতাকে এড়িয়ে কেবল নিজের পছন্দের দেবতাদের প্রশংসা ও স্মৃতিভরা পুরাণ রচনা করেন। এ কারণেই দেখা যায়, পুরাণে কোন কোন বৈদিক দেবতার মর্যাদাকে অবনমিত এবং পরবর্তী যুগের কোন কোন দেবতার মর্যাদাকে উন্নীত করা হয়েছে।

অনেকগুলো পুরাণে একই ধরনের উপাদান রয়েছে। প্রতিটি পুরাণে সাধারণত একজন দেবতার গুণগান ব্যক্ত হয়েছে এবং সাথে সাথে অন্যান্য দেবতা সম্পর্কে অবমাননাকর মন্তব্যও করা হয়েছে। যে দেবতার গুণকীর্তন করা হয়েছে তাকেই সর্বশ্রেষ্ঠ বলে দেখানো হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে অন্যান্য দেবতাকে তার অবতার বলা হয়েছে।

হিন্দু পৌত্তলিকতা ও মূর্তিপূজার প্রসার লাভের ক্ষেত্রে পুরাণগুলোর অবদান সর্বাধিক। হিন্দুধর্মে কোন কর্তৃপক্ষীয় নিয়ন্ত্রণ না থাকায় নানা ধরনের কুসংস্কার, তীর্থস্থানের পবিত্রতা, মন্দিরের মাহাত্ম্য, বিশেষ স্থানে স্নানের মাহাত্ম্য প্রভৃতি বিষয়ের সমর্থনে অবাধে ও ইচ্ছেমতো পুরাণ রচনার কাজ হয়েছে।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 মহাভারত

📄 মহাভারত


মহাভারত (সংস্কৃত: মহাভারত্ম) সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম (অপরটি হল রামায়ণ)। এই মহাকাব্যটি হিন্দুশাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত।

মহাভারত-এর মূল উপজীব্য বিষয় হল কৌরব ও পাণ্ডবদের গৃহবিবাদ এবং কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বাপর ঘটনাবলি। তবে এই আখ্যানভাগের বাইরেও দর্শন ও ভক্তির অধিকাংশ উপাদানই এই মহাকাব্যে সংযোজিত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ- এই চার পুরুষার্থ-সংক্রান্ত একটি আলোচনা সংযোজিত হয়েছে এই গ্রন্থে। মহাভারত-এর অন্তর্গত অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা ও উপাখ্যানগুলি হল ভগবতগীতা, দময়ন্তীর উপাখ্যান, রামায়ণ-এর একটি সংক্ষিপ্ত পাঠান্তর ইত্যাদি; তবে এগুলিকে মহাভারত-রচয়িতার নিজস্ব সৃষ্টি বলে মনে করা হয়।

ফন্ট সাইজ
15px
17px