📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 উপনিষদের সংখ্যা

📄 উপনিষদের সংখ্যা


উপনিষদের সংখ্যা অনির্দিষ্ট, তবে তেরোটি উপনিষদ প্রধান ও প্রাচীন বলে স্বীকৃত। সেগুলি হলো: ১. (ঋগ্বেদ-এর) ঐতরেয়, ২. কৌষীতকি, ৩. (সামবেদের) ছান্দোগ্য, ৪. কেন, ৫. (কৃষ্ণ যজুর্বেদের) তৈত্তিরীয়, ৬. কঠ, ৭. শ্বেতাশ্বতর, ৮. মৈত্রায়ণীয়, ৯. (শুক্ল যজুর্বেদের) বৃহদারণ্যক, ১০. ঈশ, ১১. (অথর্ববেদের) মুণ্ডক, ১২. প্রশ্ন এবং ১৩. মাণ্ডুক্য। এগুলির মধ্যে কয়েকটি শুধু পদ্যে এবং অবশিষ্টগুলি গদ্য-পদ্যে রচিত।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 উপনিষদের আলোচ্য বিষয়

📄 উপনিষদের আলোচ্য বিষয়


উপনিষদের দেবতার কোন স্থান নেই, একমাত্র ব্রহ্মই এর প্রধান আলোচ্য বিষয়। উপনিষদে বলা হয়েছে যে, জগতের মূলে আছেন এক ব্রহ্ম; তিনি সত্য, চৈতন্যময় ও জ্ঞেয়; আর সব অসত্য, জড় ও জ্ঞাতা। জীব এবং ব্রহ্ম এক, এদের মধ্যে কোন পার্থক্য নেই। ব্রহ্মের সাক্ষাৎকার হলেই জীবের মুক্তি হয়। ব্রহ্মপ্রাপ্তিই হচ্ছে জীবের একমাত্র লক্ষ্য।

সুপ্রাচীন কালে যখন বিশ্বের অনেক দেশেই সভ্যতার আলো ফুটে ওঠেনি তখনও যে ভারতভূমি উজ্জ্বল হয়ে উঠেছিল প্রজ্ঞাশীল মননের আলোকচ্ছটায়, তারই অবিস্মরণীয় বিবরণী এ গ্রন্থাবলি। হিন্দুদের নিকট বেদ, গীতা, রামায়ণ, মহাভারত ইত্যাদি গ্রন্থের মতো উপনিষদও ধর্মীয় গ্রন্থ হিসেবে বিবেচিত। অনেকেই গীতার মতো নিয়মিত উপনিষদও পাঠ করেন। রাজা রামমোহন রায়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এ উপনিষদের ভিত্তিতেই ব্রাহ্মধর্মের প্রচার করেছিলেন। উপনিষদ ভারতীয় দর্শনচিন্তার শ্রেষ্ঠ ফসল।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 পুরাণ

📄 পুরাণ


পুরাণ হচ্ছে বিশ্বকোষের আকারে লিখিত এমন সব গ্রন্থ যেগুলোতে বিভিন্ন দেবদেবী, বীরপুরুষ ও মুনিঋষি সম্পর্কিত বিবরণ রয়েছে। পুরাণ পাঠ ও শোনার ব্যাপারে কোন বর্ণগত বা লৈঙ্গিক বৈষম্য নেই, কাজেই নানা কিচ্ছাকাহিনীতে ভরপুর হওয়ায় পুরাণগুলো হিন্দু সাহিত্যে জনপ্রিয় হয়ে উঠেছে。

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 মহাপুরাণ

📄 মহাপুরাণ


পুরাণ নামাঙ্কিত সাহিত্যধারায় সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ মহাপুরাণ (সংস্কৃত: महापूराण)। সাধারণ বিশ্বাস অনুযায়ী মহাপুরাণের সংখ্যা আঠারো এবং এগুলি ছয়টি করে পুরাণযুক্ত তিনটি পৃথক শ্রেণিতে বিন্যস্ত। যদিও এই সংখ্যা ও শ্রেণিবিভাগ নিয়ে দ্বিমত রয়েছে। বিভিন্ন সূত্র অধ্যয়ন করে ডিমিট ও ভ্যান বুইটেনেন ২০টি মহাপুরাণের একটি তালিকা প্রস্তুত করেন: অগ্নিপুরাণ-এর প্রবক্তা হিন্দু দেবতা অগ্নি, অজ্ঞাত শিল্পী, পুনে, ১৮০০- ০৫।

অগ্নিপুরাণ বা আগ্নেয়পুরাণ: সঠিক রচনাকাল জানা যায় না। শ্লোকসংখ্যা ১১৫০০। এটি একটি প্রাচীন পুরাণ এবং একে "পৌরাণিক ও সাহিত্যবিদ্যার কোষগ্রন্থ" বলা হয়। কিংবদন্তি অনুসারে, ঋষি বশিষ্ঠের অনুরোধে অগ্নি এই পুরাণ রচনা করেছিলেন। এই পুরাণে বিষ্ণুর বিভিন্ন অবতারের বর্ণনা, বংশানুচরিত, সৃষ্টিতত্ত্ব, ভূগোল, ছন্দ, অলংকার, ব্যাকরণ, স্মৃতিশাস্ত্র, আয়ুর্বেদ, রাজনীতি, অশ্বচিকিৎসা ইত্যাদির বর্ণনা আছে। এটি বৈষ্ণব পুরাণ; তবে এতে তান্ত্রিক উপাসনা পদ্ধতি, লিঙ্গপূজা, দুর্গাপূজা ইত্যাদি শাক্ত ও শৈব বিষয়বস্তুও সংযোজিত হয়েছে।

ভাগবত পুরাণ (১৮,০০০ শ্লোক) সর্বাধিক প্রসিদ্ধ ও জনপ্রিয় পুরাণ। এই পুরাণের মূল উপজীব্য বিষ্ণুর দশাবতারের কাহিনী। দশম স্কন্দটি গ্রন্থের বৃহত্তম অধ্যায়; এই অধ্যায়ে কৃষ্ণের লীলা বর্ণিত হয়েছে। পরবর্তীকালে একাধিক ভক্তি আন্দোলনের মূখ্য বিষয়বস্তু কৃষ্ণের বাল্যলীলা এই পুরাণেই লিপিবদ্ধ।

ভবিষ্য পুরাণ (১৪,৫০০ শ্লোক)

ব্রহ্মপুরাণ বা আদিপুরাণ: (রচনাকাল আনুমানিক খ্রিস্টীয় অষ্টম-দ্বাদশ শতাব্দী): শ্লোকসংখ্যা ২৪,০০০। কিংবদন্তি অনুসারে, সূত লোমহর্ষণ নৈমিষারণ্যে উপস্থিত ঋষিদের কাছে এই পুরাণ প্রথম বর্ণনা করেন। এই পুরাণে ব্রহ্মাণ্ডের উৎপত্তি, দেব, মনু চন্দ্র ও সূর্য বংশের বিবরণ, বিশ্বের ভূগোল, স্বর্গ-নরক, তীর্থ মাহাত্ম্য, সূর্য ও বিষ্ণু উপাসনার পদ্ধতি, আদিত্যগণের বিবরণ, বিষ্ণু-সংক্রান্ত পৌরাণিক গল্প, শিব-পার্বতীর গল্প, কৃষ্ণের জীবনী, বর্ণাশ্রম ধর্ম, নীতিধর্ম ইত্যাদি বর্ণনা করা হয়েছে। এই পুরাণের প্রক্ষিপ্ত অংশগুলি অন্যান্য পুরাণ থেকে গৃহীত এবং কয়েকটি প্রক্ষিপ্ত তীর্থমাহাত্ম্যের বর্ণনা বৈষ্ণব, শাক্ত, শৈব ও সৌর সম্প্রদায়ের লেখকদের রচনা।

ব্রহ্মাণ্ড পুরাণ: (১২,০০০ শ্লোক; হিন্দু প্রার্থনাগাথা ললিত সহস্রনাম এই গ্রন্থের অন্তর্গত)
ব্রহ্মবৈবর্ত পুরাণ: (১৮,০০০ শ্লোক)
গরুড়পুরাণ: (১৯,০০০ শ্লোক)
হরিবংশ পুরাণ: (১৬,০০০ শ্লোক; ইতিহাস নামে সমধিক আখ্যাত)
কূর্ম পুরাণ: (১৭,০০০ শ্লোক)
লিঙ্গ পুরাণ: (১১,০০০ শ্লোক)
মার্কণ্ডেয়পুরাণ: (৯,০০০ শ্লোক; পবিত্র শাক্ত ধর্মগ্রন্থ দেবীমাহাত্ম্যম্ এই পুরাণভুক্ত)
মৎস্য পুরাণ: (১৪,০০০ শ্লোক)
নারদ পুরাণ: (২৫,০০০ শ্লোক)
পদ্ম পুরাণ (৫৫,০০০ শ্লোক)
শিব পুরাণ (২৪,০০০ শ্লোক)
স্কন্দ পুরাণ: (৮১,১০০ শ্লোক) বৃহত্তম পুরাণ। একাধিক পাঠান্তর সংবলিত এই পুরাণের অন্তর্ভুক্ত রয়েছে বহু কাহিনী-উপকাহিনী ও কিংবদন্তির কথা। একাধিক গ্রন্থে এই পুরাণের উদ্ধৃতি প্রাপ্ত হয়।
বামন পুরাণ (১০,০০০ শ্লোক)
বরাহ পুরাণ (১০,০০০ শ্লোক)
বায়ু পুরাণ (২৪,০০০ শ্লোক)
বিষ্ণু পুরাণ (২৩,০০০ শ্লোক)

টিকাঃ
* ইউকিপিডিয়া

ফন্ট সাইজ
15px
17px