📄 পরমেশ্বরের পূজার ব্যাপারে হিন্দুদের বিশ্বাস
পরমেশ্বরের নিরঙ্কুশ সর্বময় ক্ষমতা ও একত্বে বিশ্বাস করলেও হিন্দুরা তাঁর পূজা করেন না। এ ব্যাপারে তাদের যুক্তি হচ্ছে, পূজা যার বা যেভাবেই করা হোক না কেন, তার দ্বারা ওই সর্বশক্তিমান সত্ত্বার প্রতিই ভক্তি প্রকাশ করা হয়। এ যুক্তির মূলে রয়েছে হিন্দুদের বিশ্বাস যে, যে কোন বস্তুই ঈশ্বরের অংশবিশেষ এবং এ কারণেই যা কিছুর পূজা করা হোক না কেন, তা ঈশ্বরের পূজা হিসেবে বিবেচিত হবে। হিন্দুদের এ বিশ্বাসের ফলেই নতুন দেবতা তৈরি করা আর পুরাতন দেবতাকে পরিত্যাগ করার কাজ সহজ হয়েছে। এভাবেই দেবতাদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।