📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 ক. পুনর্জন্মের বিশ্বাস

📄 ক. পুনর্জন্মের বিশ্বাস


হিন্দুধর্মে বিশ্বাস করা হয় যে, জীবের অন্তর্নিহিত ঈশ্বরত্বের পূর্ণ বিকাশ না হওয়া পর্যন্ত জীবকে বার বার এই পৃথিবীতে আসতে হয়। প্রতিবারেই নতুন শরীর হয়, কিন্তু শরীর জীর্ণ হয়ে মৃত্যুমুখে পতিত হয়। কিন্তু শরীরের ভেতর যে আত্মার বা শক্তির 'বাস', সেটা তাজা থাকে। ব্যবহারের জীর্ণ দেহটিতে বের হয়ে কিছুকাল সূক্ষ্মজগতে বাস করে পুনরায় এই পৃথিবীতে নতুন শরীর ধারণ করে। গীতায় শ্রীকৃষ্ণের জবানীতে বলা হয়েছে যে “হে অর্জুন, এই জন্মের পূর্বে তুমি আমি অনেক জন্ম পার হইয়া আসিয়াছি। আমি তাহা জানি, তুমি জানো না। জন্মের পর মৃত্যু অবশ্যম্ভাবী ও মৃত্যুর পরে পুনর্জন্ম।” হিন্দুধর্মের এই মৌল বিশ্বাসের সূত্রে যে, হিন্দুরা মৃত্যুর পর পুনরায় দুনিয়াতে পশু-পাখি ইত্যাদির রূপ ধরে জন্মগ্রহণ করতে ফিরে আসে, পূর্বের জন্মের প্রায়শ্চিত্ত হিসাবে। যদি সে পূর্বের জন্মে ভালো কাজ করে থাকে তাহলে সে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করবে। অন্যথায় সাপ, বিচ্ছু, পশু-পাখি ইত্যাদি রূপ ধরে জন্মগ্রহণ করবে।

টিকাঃ
--হিন্দুধর্ম শিক্ষা প্রথম ১০-১২

ফন্ট সাইজ
15px
17px