📄 ধ্বংসকর্তা
শিব হিন্দুধর্মের অন্যতম প্রধান দেবতা। ঈশ্বরের সৃজন, পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই তিন দেবতারূপে পরিচিত। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন। এই সৃজন- পালন-সংহার প্রক্রিয়ার মধ্য দিয়েই জগৎসংসার চলমান আছে।
শিব অনার্য দেবতা, অর্থাৎ আর্যদের ভারত আগমনের পূর্বে ভারতের আদিম জনগোষ্ঠীর দেবতা ছিলেন শিব। তিনি খুব প্রভাবশালী ছিলেন, তাই আর্যসমাজে তাঁর স্থান হয়েছে। বেদে তিনি রুদ্র নামে উল্লিখিত হয়েছেন। এই রুদ্রই পরবর্তীকালে শিব বা মহাদেব নামে বহুল পরিচিতি লাভ করে।
শিবের সঙ্গে সমাজের একেবারে সাধারণ মানুষের নিবিড় সম্পর্ক দেখা যায়। তাঁর পার্ষদরা সমাজের নিম্ন শ্রেণীর প্রতিনিধি। তাঁর নিজের চলাফেরা, কাজকর্ম এমনকি পোশাক-পরিচ্ছদেও কৌলীন্যের ছাপ নেই। তাঁর পরিধানে ব্যাঘ্রচর্ম ও মৃগচর্মের উত্তরীয়, মাথায় জটা, গলদেশে সর্পের উপবীত এবং হাতে নানা রকম অস্ত্রশস্ত্র। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে জানা যায় যে, দারিদ্র্যের কারণে তাঁকে ভিক্ষাও করতে হয়েছে। এ থেকেই বোঝা যায় তিনি প্রাচীন ভারতের একটি পশ্চাৎপদ জনগোষ্ঠীর প্রতিনিধি ছিলেন। তিনি অল্পতেই রুষ্ট, আবার অল্পতেই তুষ্ট হন। এজন্য তাঁকে ভোলানাথও বলা হয়। তাঁর মধ্যে একটি শিশুসুলভ কোমল মন লক্ষ করা যায়। কারও দুঃখকষ্ট এবং আবেদনে তিনি অতি সহজেই সাড়া দেন। তাই তাঁর বরে বৃত্র, বাণ প্রভৃতি অসুর অত্যাচারী হয়ে উঠলে শেষে ইন্দ্র, বিষ্ণু প্রভৃতির হাতে তারা নিহত হয়। কোন কিছুর প্রতি তাঁর কোন মোহ নেই। পুরাণাদির বর্ণনায় দেখা যায় শিব একা নন; তাঁর দাম্পত্য জীবনের সঙ্গিনী হচ্ছেন সতী (পরে পার্বতী, উমা বা দূর্গা); কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী তাঁদের পুত্রকন্যা। শিবের এই সংসার-জীবনের সঙ্গে বাঙালির সংসার-জীবনের বেশ মিল খুঁজে পাওয়া যায়। বাঙালির জামাই-মেয়ে যেমন শ্বশুর বাড়ি বেড়াতে যায়, তেমনি শিব- পার্বতীকেও দেখা যায় শ্বশুর বাড়ি বেড়াতে যেতে। এমনটি অন্য কোন দেবতার ক্ষেত্রে দেখা যায় না।
শিব জগতের কল্যাণের জন্য অনেক দুঃসাহসিক কাজ করেছেন। যেমন সমুদ্রমন্থনে উত্থিত তীব্র বিষ কণ্ঠে ধারণ করে তিনি পৃথিবীকে রক্ষা করেছেন। এতে তাঁর কণ্ঠ নীল হয়ে গেলে তাঁর নাম হয় নীলকণ্ঠ। ত্রিপুর নামক অসুরকে বধ করায় তাঁর নাম হয় ত্রিপুরারি। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিবের আরও অনেক নাম হয়। যেমন সকল দেবতার শ্রেষ্ঠ বলে তিনি মহাদেব। তাঁর প্রধান অস্ত্র ত্রিশূল, তাই তাঁর এক নাম শূলপাণি। পিনাক নামক ধনু ধারণ করেন বলে তাঁর অপর নাম হয় পিনাকী। সকল ভূত (জীব)-এর ঈশ্বর বলে তিনি ভূতনাথ বা ভূতেশ নামেও পরিচিত।
শিবের ধ্বংসকারী অস্ত্রের নাম পাশুপত। প্রলয়কালে তিনি বিষাণ ও ডমরু বাজিয়ে সব কিছু ধ্বংস করেন, তাই তাঁর অপর নাম মহাকাল। তবে ধ্বংস থেকেই আবার নতুন সৃষ্টির শুরু বলে শিবকে মঙ্গলের দেবতাও বলা হয়। তিনি একাধারে মহাযোগী, সর্বত্যাগী সন্ন্যাসী ও কঠোর তপস্যাকারী। তাঁর তপস্যাস্থল হিমালয়। কৈলাস তাঁর আবাস ভূমি। ধ্বংসের সময় তিনি যে তান্ডব নৃত্য করতেন তা আধুনিক নৃত্যকলার একটি অঙ্গ। এজন্য তিনি নটরাজ নামেও খ্যাত। নৃত্যশিল্পীদের নিকট তাঁর নটরাজ মূর্তি উপাস্য দেবতার মতো। তাঁর অপর নাম আশুতোষ, যেহেতু তিনি অল্পতেই তুষ্ট হন। ভক্তিভরে শুধু একটি বিল্বপত্র দিলেই তিনি খুশি। তবে তাঁর আত্মসম্মানবোধও কম নয়। শ্বশুর দক্ষের যজ্ঞস্থলে স্বামী নিন্দায় ক্ষুব্ধ সতী দেহ ত্যাগ করলে শিব দক্ষযজ্ঞ লন্ডভন্ড করে দেন। তিনি যখন শোকোন্মত্ত অবস্থায় সতীর মৃত দেহ স্কন্ধে নিয়ে নৃত্য করছিলেন, তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ খন্ড-বিখন্ড করে ফেলেন। সেই খন্ডগুলি ভারতের যে যে স্থানে পতিত হয়, সে সে স্থান ৫১টি পীঠ ও ২৬টি উপপীঠ বা তীর্থস্থানে পরিণত হয়।
শিবপুরাণ, লিঙ্গপুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বররূপে বন্দিত হয়েছেন। এছাড়া সংস্কৃত ও বাংলা ভাষায় তাঁর কাহিনী নিয়ে অনেক গ্রন্থ রচিত হয়েছে। বাংলা মঙ্গলকাব্যের দেবখন্ডে শিবের কাহিনী একটি আবশ্যিক বিষয়রূপে গৃহীত হয়েছে। শিবের গাজন এক সময় ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালির অন্যতম প্রধান উৎসব ছিল। বর্তমানেও কোন কোন অঞ্চলে এ উৎসব পালিত হয়। হিন্দুদের ধর্ম, সংস্কৃতি এবং বিশ্বাস-ভক্তিতে আজও শিবের অবস্থান অত্যন্ত দৃঢ়বদ্ধ। ভারতের ন্যায় বাংলাদেশেও শিবচতুদর্শী তিথিতে ভক্তগণ শিবরাত্রিব্রত উদ্যাপনসহ শিবলিঙ্গে অর্ঘ্য নিবেদন করে এবং কোথাও কোথাও এ উপলক্ষে মেলাও বসে। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শিবের মন্দির রয়েছে。
টিকাঃ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে।
📄 পর্যালোচনা:
১. আপনারাই দেখলেন একজন মানুষ যিনি বিবাহ করেছেন। ছেলে মেয়ে জন্ম দিয়েছেন। শশুর বাড়ি গিয়েছেন। ইত্যাদি। এমন লোক আবার প্রভু হয় কীভাবে?
২. শিবই যদি ধ্বংসকর্তা হয় তাহলে তিনি দুনিয়াতে আসার আগে কে ধ্বংস করতো?
৩. শিবই যদি ধ্বংসকর্তা হন তাহলে তাকে কে ধ্বংস করলো? পক্ষান্তরে আল্লাহ্ হলেন এমন এক সত্তা, যিনি এক, তার কোন সন্তান নেই, তিনিও কারো সন্তান নন। রক্ষাকর্তা, ধ্বংসকর্তা সবকিছু তিনিই। আর তিনিই হলেন আল্লাহ্。
অতএব আমরা হিন্দু ভাইদেরকে দাওয়াত দিব যে, শিবের এই ক্ষমতা, আল্লাহ্র পরিচয় দিয়ে তাদেরকে দাওয়াত দিব।
📄 শ্রীকৃষ্ণ
কৃষ্ণ (সংস্কৃত: কৃষ্ণ) হলেন হিন্দু ধর্মানুসারীদের আরাধ্য বিশিষ্ট একজন দেবতা। তিনি বিষ্ণুর অষ্টম অবতার রূপে খ্যাত। কখনো কখনো তাঁকে সর্বোচ্চ ঈশ্বর ('পরম সত্ত্বা') অভিধায় ভূষিত করা হয় এবং হিন্দুদের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবতগীতার প্রবর্তক হিসাবে মান্য করা হয়। হিন্দু বর্ষপঞ্জী অনুসারে প্রতিবছর ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী (জন্মাষ্টমী) তিথিতে তাঁর জন্মোৎসব পালন করা হয়。
বিভিন্ন হিন্দুশাস্ত্র অনুযায়ী, তিনি ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দানকারী একজন প্রাচীন ভারতীয় রাজপুত্র ও রাজা। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীর পূর্বযুগে প্রচলিত কৃষ্ণধর্ম প্রাচীন বৈদিক ধর্মজ হয়েও খ্রিস্টীয় যুগের শুরু থেকেই ভক্তিবাদের মায়াবী চেতনায় "ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠাকারী" হয়ে উঠেছেন উপাস্য অবতার। এই ধর্মের, বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কৃষ্ণের পূজা করে থাকে। যদিও বেদ কিংবা উপনিষদে কৃষ্ণ নামের উল্লেখ পাওয়া যায় না। একাধিক বৈষ্ণব সম্প্রদায়ে তাঁকে বিষ্ণুর অবতার রূপে গণ্য করা হয়; অন্যদিকে কৃষ্ণধর্মে অন্যান্য সম্প্রদায়গুলিতে তাঁকে স্বয়ং ভগবান মর্যাদা দেওয়া হয়। কিন্তু এই কৃষ্ণধর্মের অনুসারীগণ সনাতন হিন্দু শাস্ত্রের মূল বেদ তথা উপনিষদ থেকে অনেকটাই ভিন্নপন্থী。
কৃষ্ণ শব্দের অর্থ কালো বা ঘন নীল। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের হরে কৃষ্ণ মহামন্ত্রে, অনেকেই কৃষ্ণ শব্দটি সর্বাকর্ষক অর্থে ব্যবহার করা হয়েছে বলে মনে করেন। ভাগবত পুরাণে কৃষ্ণকে প্রায়শই বংশী-বাদনরত এক কিশোরের রূপে বর্ণনা করা হয়েছে। আবার ভগবতগীতায়, তিনি এক পথপ্রদর্শক এবং সহায়ক তরুণ রাজপুত্র। সমগ্র মহাভারত কাব্যে, তিনি একজন কূটনীতিজ্ঞ হিসাবে পাণ্ডবপক্ষে মূখ্য ভূমিকা পালন করেছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথিরূপে অবতীর্ণ হয়েছেন। হিন্দু দর্শন ও ধর্মতাত্ত্বিক ঐতিহ্যে কৃষ্ণ-সংক্রান্ত উপাখ্যানগুলি বহুধা পরিব্যাপ্ত। তাঁকে কল্পনা করা হয়ে থাকে বিভিন্ন রূপে: কখনো শিশুদেবতা, কখনো রঙ্গকৌতুকপ্রিয়, কখনো আদর্শ প্রেমিক, কখনো দিব্য নায়ক, আবার কখনো বা সর্বোচ্চ ঈশ্বর। কৃষ্ণ-সংক্রান্ত উপাখ্যানগুলি মূলত লিখিত আছে মহাভারত, হরিবংশ, ভাগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ গ্রন্থে。
চতুর্থ খ্রিষ্টপূর্বাব্দ থেকেই বাসুদেব, কৃষ্ণ ও গোপাল প্রভৃতি কৃষ্ণের নানা রূপের পূজাকারী বিভিন্ন সম্প্রদায়ের অস্তিত্বের কথা জানা যায়। খ্রিষ্টীয় নবম শতাব্দীতেই দক্ষিণ ভারতে কৃষ্ণভক্তি আন্দোলন ছড়িয়ে পড়ে। উত্তর ভারতে কৃষ্ণধর্ম সম্প্রদায়গুলি সুপ্রতিষ্ঠিত হয় মোটামুটি একাদশ শতাব্দী নাগাদ। দশম শতাব্দী থেকেই ভক্তি আন্দোলনের ক্রমবিস্তারের ফলে কৃষ্ণ শিল্পকলার এক মূখ বিষয় হয়ে ওঠেন। উড়িষ্যায় জগন্নাথ, মহারাষ্ট্রে বিঠোবা, রাজস্থানে শ্রীনাথজি প্রভৃতি কৃষ্ণের রূপগুলিকে কেন্দ্র করে আঞ্চলিক ভক্তিসংস্কৃতিও বিকাশলাভ করে।
হিন্দুধর্মে ব্যাপকভাবে পূজিত দেবতাদের অন্যতম হচ্ছেন শ্রীকৃষ্ণ। বিষ্ণুর অষ্টম অবতাররূপে পৃথিবীতে তাঁর আগমন এবং আপন মহিমায় তিনি শ্রেষ্ঠতম। বৈদিক সাহিত্য ও ঋগবেদে কৃষ্ণের বহুল উল্লেখ রয়েছে ইন্দ্রবিরোধী এক অনার্য যোদ্ধারূপে। জন্মসূত্রে ছিলেন অনার্য, পরে আর্য সমাজের সঙ্গে সম্পৃক্ত হন এবং তাঁকে একত্র করেই বৈষ্ণব ধারার প্রবর্তন হয়। শ্রীকৃষ্ণ একজন আদর্শ চরিত্রের ঐতিহাসিক পুরুষ। ধর্মপ্রবক্তা ও সংস্কারকরূপে হিন্দুধর্মে ভীষণরূপে শ্রদ্ধেয়। হরি বংশ পুরাণ ও শ্রীমদ্ভগবতগীতায় বিশেষত ভগবদগিতার দশম ও একাদশ খণ্ডে শ্রীকৃষ্ণের সমগ্র জীবন বর্ণিত হয়েছে। মথুরায় তখন এক অত্যাচারী রাজা ছিল। তার নাম ছিল কংশ। কংশ শ্রীকৃষ্ণের মাতুল হলেও ভবিষ্যৎ গণনায় জানতে পেরে ছিল যে কৃষ্ণের মৃত্যু হবে। আর এ জন্যই রাজা কংশ ভগ্নি ও ভগ্নিপতি দেবকী ও বাসুদেবকে কারাগারে নিক্ষেপ করে এবং নিজের হাতে বোনের সন্তানদের হত্যা করে। কৃষ্ণকে যমুনা নদীর অপর পারে গোকুলায় পাচার করে দেয় কোন এক হৃদয়বান ব্যক্তি। গোকুলায় কৃষ্ণ নন্দ ও তদীয় স্ত্রী যশোদার গৃহস্থ ঘরে বড় হতে থাকে। রাখাল যুবকরূপে কৃষ্ণ গোকুলে থেকে বাঁশিতে মধুর সুর সৃষ্টি করে গোপকন্যা ও গোপস্ত্রীদের ঘর থেকে বেরিয়ে তার বাঁশির সৃষ্ট সুরের তালে নৃত্য করতে উদ্বুদ্ধ করতেন। গোপী নারীদের সঙ্গে শ্রীকৃণের এই সময়ে যে সম্পর্ক সৃষ্টি হয় বিশেষ করে গোপ কন্যা ও গোপস্ত্রী রাধার সঙ্গে সেটাই ভারতীয় বেদান্ত দর্শনের জীবাত্মা পরমাত্মা সম্পর্ক, মূল তন্ত্র।
📄 দুর্গা শক্তির দেবী
দূর্গা (সংস্কৃত: দুর্গা; অর্থাৎ "যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন"; অন্যমতে, "যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন") হলেন একজন হিন্দু দেবী। তিনি একজন জনপ্রিয় দেবী। হিন্দুরা তাঁকে মহাশক্তির একটি উগ্র রূপ মনে করেন। তাঁর অন্যান্য নামসমূহ হল চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুরসংহারিণী নারায়নী, মহামায়া, কাত্যায়নী ইত্যাদি। দেবী দূর্গার অনেকগুলি হাত। তাঁর অষ্টাদশভূজা, ষোড়শভূজা, দশভূজা, অষ্টভূজা ও চতুর্ভুজা মূর্তি দেখা যায়। তবে দশভূজা রূপটিই বেশি জনপ্রিয়। তাঁর বাহন সিংহ (কোন কোন মতে বাঘ)। মহিষাসুরমর্দিনী-মূর্তিতে তাঁকে মহিষাসুর নামে এক অসুরকে বধরত অবস্থায় দেখা যায়।
মা দূর্গা হিন্দুধর্মে দেবী দূর্গা পরমা প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে তিনি শিবের স্ত্রী পার্বতী, কার্তিক ও গণেশের জননী, এবং কালীর অন্যরূপ। বাংলা মঙ্গলকাব্যগুলিতে এবং আগমনী গানে দূর্গারূপে শিবজায়া হিমালয়দুহিতা পার্বতীর সপরিবারে পিতৃগৃহে অবস্থানের আনন্দময় দিনগুলির (দূর্গাপূজা) এবং তাঁর বিবাহিত জীবনের অপূর্ব বর্ণনা পাওয়া যায়।
দূর্গার আরাধনা বাংলা, অসম, ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের কোন কোন অঞ্চলে প্রচলিত। ভারতের অন্যত্র দূর্গাপূজা নবরাত্রি উৎসব রূপে উদযাপিত হয়। বছরে দুইবার দুর্গোৎসবের প্রথা রয়েছে। আশ্বিন মাসের শুক্লপক্ষে শারদীয়া এবং চৈত্র মাসের শুক্লপক্ষে বাসন্তী দূর্গাপূজা। সম্ভবত খ্রিষ্টীয় দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় দুর্গোৎসব প্রবর্তিত হয়। জনশ্রুতি আছে, রাজশাহীর তাহিরপুরের রাজা কংসনারায়ণ প্রথম মহাআড়ম্বরে শারদীয়া দূর্গাপূজার সূচনা করেছিলেন।
দূর্গা মূলত শক্তির দেবী। ঋগ্বেদে দূর্গার বর্ণনা নেই, তবে ঋগ্বেদোক্ত দেবীসূক্তকে দেবী দূর্গার সূক্ত হিসাবেই মান্যতা দেওয়া হয়। দূর্গার বিশেষ আলোচনা ও পূজাবিধি তন্ত্র ও পুরাণেই প্রচলিত। যেসকল পুরাণ ও উপপুরাণে দূর্গা সংক্রান্ত আলোচনা রয়েছে সেগুলি হল: মৎস্যপুরাণ, মার্কণ্ডেয়পুরাণ, দেবীপুরাণ, কালিকাপুরাণ ও দেবী ভাগবত। তিনি জয়দূর্গা, জগদ্ধাত্রী, গন্ধেশ্বরী, বনদূর্গা, চণ্ডী, নারায়ণী প্রভৃতি নামে ও রূপে পূজিত হন।
দেবী দূর্গা শাক্ত ধর্মে সর্বোচ্চ আরাধ্য দেবী, বৈষ্ণব ধর্মে তাঁকে ভগবান বিষ্ণুর অনন্ত মায়া হিসাবে আখ্যা দেওয়া হয় এবং শৈবধর্মে দূর্গাকে শিবের অর্ধাঙ্গিনী পার্বতী হিসাবে অর্চনা করা হয়। বৈদিক সাহিত্যে দূর্গার উল্লেখ পাওয়া যায়। কেনোপনিষদে বর্ণিত হৈমাবতীকে দূর্গা হিসাবেই আখ্যায়িতি করা হয়েছে; ভাগবতে শ্রীকৃষ্ণের যোগমায়াকে দূর্গা আখ্যা দেওয়া হয়েছে যিনি হরি সহায়িনী তথা হরিভক্তিপ্রদায়িনী। এইসমূহ ছাড়াও দূর্গাদেবীর বর্ণনা মহাভারতের বিরাট পর্ব ও অন্যান্য পুরাণে পাওয়া যায়। দূর্গাদেবীর ভিন্ন ভিন্ন অবতার সমূহ হল: কালিকা, নন্দা, ভ্রামরী, শাকম্ভরী, রক্তদণ্ডিকা, সতী, পার্বতী, কৌশিকী ইত্যাদি。
টিকাঃ
০-বিশ্বের ধর্ম পরিচিতি, পৃ-১৮৬, হিন্দু শিক্ষা -১২ ও উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে