📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 হিন্দু ধর্মের সংক্ষিপ্ত পরিচয়

📄 হিন্দু ধর্মের সংক্ষিপ্ত পরিচয়


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 হিন্দু ধর্মের নামকরণ

📄 হিন্দু ধর্মের নামকরণ


পারসী আক্রমণকারীগণ ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে উপনীত হলে তারা 'সিন্ধু' নদীর তীরে আর্য-ঋষিদের বংশধরদের দেখতে পায়। পারসী ভাষার 'স' এর উচ্চারণ 'হ' এর অনুরূপ, তাই 'সিন্ধু'কে তারা 'হিন্দু'রূপে উচ্চারণ করতো। এইভাবে সিন্ধু নদীর তীরে বসবাসকারী জনগণ হিন্দু হিসেবে পরিচিতি লাভ করে ও দেশকে হিন্দুস্তান এবং ধর্মকে হিন্দুধর্ম বলে চিহ্নিত করা হয়। বাস্তবে এ ধর্মের নাম সনাতনধর্ম বা বৈদিক ধর্ম। একে প্রাচীনকালে আর্য ধর্মও বলা হতো।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 হিন্দু ধর্মের পরিচয়

📄 হিন্দু ধর্মের পরিচয়


হিন্দুধর্ম কী? এ প্রশ্নের উত্তরে বিভিন্ন জন বিভিন্ন মত ব্যক্ত করেছেন। এখানে কয়েকটি মত তুলে ধরা হলো। যেমন- ডা. উদার কৃষ্ণ লিখেন 'হিন্দু ধর্ম হিন্দুদের ন্যায় জীবনযাপনের একটি পদ্ধতি। যাতে একদিকে চিন্তা-চেতনার দিক দিয়ে রয়েছে পূর্ণ স্বাধীনতা, অন্য দিকে রাষ্ট্রের নিয়মিত রূসম-রেওয়াজ পূর্ণ করার ওপর বাধ্য করা হয়।'
শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যে, বেদে যা বলা হয়েছে তা হিন্দু ধর্ম। বেদে ধর্মের একটি সংজ্ঞা দেয়া হয়েছে 'ধর্ম হলো যার দ্বারা মানুষের ইহকাল ও পরকাল সফলতা অর্জন হয়।' সাধারণত যারা দেবদেবী তথা মূর্তির পূজা করে তাদেরকেই আমরা হিন্দু বলে চিনি।

টিকাঃ
০-হিন্দুইজম খণ্ডঃ ০৪ পৃষ্ঠা-০৯, হিন্দুধর্ম ও মূল্যবোধ-পৃ-৫, হিন্দুধর্ম ও মূল্যবোধ-পৃ-৫, আদয়ানুল হিন্দ-পৃ.৫৩০, জ্ঞান মঞ্জুরী-২০

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 হিন্দুধর্মের ইতিহাস

📄 হিন্দুধর্মের ইতিহাস


হিন্দু ধর্মের সঠিক গোড়াপত্তন সময়টা কোন ইতিহাস পাঠে জানা যায় না। তবে ড. বেদপ্রকাশ উপাধ্যায় এর রচিত কল্কি অবতার বইয়ের ৩৪ নং পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে খ্রিষ্টপূর্ব ১৫০০ হতে ২০০০ বছরের মধ্যে ইহা এক প্রাচীন ধর্ম। আল বিরুনীর ভারত তত্ত্বের মতে ৪৫০০ বৎসর। কোন কোন ঐতিহাসিকের মতে ৫৬০০ বৎসর, ৭৩০০ বৎসর, মতান্তরে ১৮০০০ বৎসর। এই ধর্মের মূল, দুঃখবাদ ও জন্মান্তরবাদ। পিতৃলোক হতে ৮৪,০০০০০ (চুরাশিলক্ষ) যোনি ভ্রমণ।
অন্য এক ইতিহাসে আমরা জানতে পারি হিন্দু ধর্ম ভারতে আসে আর্যদের সঙ্গে। হিন্দু ধর্ম আর্য ধর্ম নামেও খ্যাত। ভারত উপমহাদেশের আদিবাসীগণ ছিলেন মূলত দ্রাবিড় জাতীয়। তাদের গাত্রবর্ণ ছিল হালকা কালো বর্ণ থেকে গাঢ় কৃষ্ণ বর্ণ। দ্রাবিড় জাতীয় ভারতীয়গণ আর্যদের দ্বারা বিতাড়িত হয়ে দাক্ষিণাত্যে আশ্রয় গ্রহণ করেন। কেউ কেউ পূর্ব ভারতে, ইন্দোনেশিয়ার মালদ্বীপে এবং শ্রীলংকায়ও বসতি স্থাপন করেন। দ্রাবিড়দের ধর্ম সম্বন্ধে তেমন কিছু সুস্পষ্ট পাওয়া যায় না।

ফন্ট সাইজ
15px
17px