📄 অন্তিম অবতারের নাম
অন্তিম অবতার বা শেষ রাসূলের নাম হবে 'নরাশংস'।
“নরাশংসং সৃধৃষ্টমমপশ্যং সপ্রথস্তমং দিবো ন সদ্মমখসম ॥
আমরা একটু বিশ্লেষণ করলে দেখা যাবে, 'নরাশংস' সংস্কৃত ভাষা। যার বাংলা অর্থ হয় 'মানব প্রশংসিত'। যার আরবী অর্থ হয় 'মুহাম্মদ'। আর সকল মানুষের সর্বশেষ নবীর নাম হলো মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
টিকাঃ
০-ঋগ্বেদ ১/১৮/৯ ঋগ্বেদ সংহিতা ১ম খন্ড, ৯৬ পৃষ্ঠা
📄 অন্তিম অবতারের পিতার নাম
অন্তিম অবতারের পিতার নাম হবে 'বিষ্ণু যশা'।
"সুমত্যাং বিষ্ণুযশসা গর্ভমাধত্ত বৈষ্ণবম্।”
এর বিশ্লেষণ করলে দেখা যাবে, 'বিষ্ণু যশা' শব্দটি সংস্কৃত ভাষা। যার বাংলা অর্থ হয়, 'মালিকের দাস'। যার আরবী অনুবাদ হয় 'আব্দুল্লাহ'। আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আবদুল্লাহ্।
টিকাঃ
০-কল্কিপুরাণ-১/২/১১
📄 অন্তিম অবতারের মাতার নাম
অন্তিম অবতারের মাতার নাম সম্পর্কে কল্কি পুরাণে লেখা আছে, তার নাম হবে 'সুমাতি'।
"সুমত্যাং মাতরি বিভো। কণ্যায়াংত্বন্নিদেশত:।।”
এর বিশ্লেষণ করলে দেখা যাবে, 'সুমতি' শব্দটি সংস্কৃত ভাষা। যার বাংলা অর্থ হয় 'নিরাপদ-শান্তি'। যার আরবী অনুবাদ হয় 'আমেনা'। আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম ছিল আমেনা।
টিকাঃ
০-কল্কিপুরাণ-১/২/৪
📄 অন্তিম অবতারের জন্মস্থান
অন্তিম অবতারের জন্মস্থান সম্পর্কে কল্কি পুরানে লেখা আছে, তিনি জন্ম গ্রহণ করবেন, 'শম্ভল' নামক স্থানে。
"শম্ভলে বিষ্ণুযশসো গৃহে প্রদুর্ভবাম্যহম।"
'শম্ভল' শব্দটি সংস্কৃত। বাংলা অর্থ হয়, 'শান্তির স্থান'। যার আরবী অনুবাদ হয় 'বালাদুল আমিন'। আর মক্কা মুকাররমার নাম হলো, বালাদুল আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন।
টিকাঃ
০-কল্কিপুরাণ-১/২/৪