📄 মূর্তিপূজাকারীর শাস্তি
১। অন্ধকারে প্রবেশ করা: যজুর্বেদে মূর্তিপূজার বিরুদ্ধে এবং মূর্তিপূজারীর শাস্তি সম্পর্কে বিধান দেয়া হয়েছে।
“অন্ধকারে (নরকে) প্রবেশ করবে তারা, যারা প্রকৃতির পূজা করে (যেমন আগুন, পানি, বাতাস)। আর যারা মূর্তিপূজা করে, তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করবে (শম্ভুতি- যেমন: চেয়ার, টেবিল, অর্থাৎ মানুষের বানানো বস্তু)।”
দেখুন-
অন্ধং তমঃ প্রবিশন্তি যেহসংভূতিমুপাসতে।
ততো ভুয় ইব তে তমো য উ সম্ভূত্যাঃরতাঃ।।
যারা অবিদ্যা কাম্য কর্মের বীজ স্বরূপ প্রকৃতির উপসনা করে, তারা অন্ধকার সংসারে প্রবেশ করে। আর যারা কার্যব্রক্ষে আসক্ত হয় তারা তাহা থেকেউ অধিক অন্ধকারে প্রবেশ করে।
টিকাঃ
০-যজুর্বেদ ৪০/৯ পৃ২০৫
📄 হিন্দুধর্মে রিসালাত
হিন্দুধর্মের পরিভাষায় রাসূলকে অবতার বলা হয়। সামনে আমরা অবতার নিয়েই আলোচনা করবো। ঈশ্বরের পক্ষ থেকে যাকে অবতীর্ণ করা হয় তাকেই অবতার বলা হয়। সে হিসেবে যিনি সর্বশেষে আসবেন তাকেই অন্তিম অবতার বলা হয়। অন্তিম অর্থ শেষ এবং অবতার অর্থ রাসূল অর্থাৎ শেষ রাসূল।
হিন্দুধর্মে যুগ চারটি সত্য, ত্রেতা, দ্বাপর, কলি।
চার যুগের সময় কাল
১. সত্য: ১৭২৮০০০ বছর।
২. ত্রেতা: ১২৯৬০০০ বছর।
৩. দ্বাপর: ৮৬৪০০০ বছর।
৪. কলি: ৪৩২০০০ বছর।
কলিযুগের শেষ অবতার, যাকে আমাদের পরিভাষায় শেষনবী বলি। সেই কল্কি অবতারের নাম, পিতার নাম, জন্মস্থান ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বর্ণনা আপনাদের ধর্মীয় গ্রন্থে পাওয়া যায়, আপনারা যার অপেক্ষা করছেন, এগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সকল মানুষের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত হয়। নিম্নে তার বর্ণনা দেয়া হলো-
টিকাঃ
• সিন্ধু থেকে হিন্দু-১৩৪
📄 অন্তিম অবতারের নাম
অন্তিম অবতার বা শেষ রাসূলের নাম হবে 'নরাশংস'।
“নরাশংসং সৃধৃষ্টমমপশ্যং সপ্রথস্তমং দিবো ন সদ্মমখসম ॥
আমরা একটু বিশ্লেষণ করলে দেখা যাবে, 'নরাশংস' সংস্কৃত ভাষা। যার বাংলা অর্থ হয় 'মানব প্রশংসিত'। যার আরবী অর্থ হয় 'মুহাম্মদ'। আর সকল মানুষের সর্বশেষ নবীর নাম হলো মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
টিকাঃ
০-ঋগ্বেদ ১/১৮/৯ ঋগ্বেদ সংহিতা ১ম খন্ড, ৯৬ পৃষ্ঠা
📄 অন্তিম অবতারের পিতার নাম
অন্তিম অবতারের পিতার নাম হবে 'বিষ্ণু যশা'।
"সুমত্যাং বিষ্ণুযশসা গর্ভমাধত্ত বৈষ্ণবম্।”
এর বিশ্লেষণ করলে দেখা যাবে, 'বিষ্ণু যশা' শব্দটি সংস্কৃত ভাষা। যার বাংলা অর্থ হয়, 'মালিকের দাস'। যার আরবী অনুবাদ হয় 'আব্দুল্লাহ'। আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আবদুল্লাহ্।
টিকাঃ
০-কল্কিপুরাণ-১/২/১১