📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 নওমুসলিমদের জন্য প্রাথমিক যে কাজগুলো করতে হয়

📄 নওমুসলিমদের জন্য প্রাথমিক যে কাজগুলো করতে হয়


একজন ব্যক্তি মুসলিম হতে চাইলে বা মুসলমান হলে যে কাজগুলো আমাদের করতে হবে তা নিম্নে পেশ করা হলো-
১. প্রথমে তাকে কালেমা পড়িয়ে মুসলিম বানাতে হবে।
২. এফিডেভিট ও আইনি কাগজ প্রস্তুত করতে হবে।
৩. ঈমান মজবুত করার জন্য তাবলিগে পাঠানো যেতে পারে।
৪. তালিমের জন্য কোন আলেমের তত্ত্বাবধায়নে দ্বীন শিখানোর ব্যবস্থা করা।
৫. নওমুসলিম ভাইকে ভিক্ষুক না বানিয়ে কোন কাজ দিয়ে দেয়া।
৬. নওমুসলিম ভাই-বোনদের সন্তানদের মাদরাসায় ভর্তি করিয়ে দেয়া।
৭. প্রাপ্তবয়স্ক হলে বিয়ে-শাদির ব্যবস্থা করা।
৮. সবচেয়ে উত্তম হলো ভাতৃত্ব বন্ধন করে নেয়া। তাকে নিজের পরিবারের সদস্য করে নেয়া।
৯. মাঝে মাঝে তাদের খোঁজ খবর নেয়া।
১০. অনেক সময় নওমুসলিমদের বিভিন্ন আচরণে অনেক কষ্ট পেতে হয়, সেগুলো মেনে নেয়া।
১১. তাদের পুনর্বাসনের প্রতিও খেয়াল রাখা অতি জরুরি।
১২. কাউকে মুসলমান বানিয়ে ছেড়ে দিলে হবে না। তাদের তত্ত্বাবধায়ন ও নেগরানী করতে হবে।
১৩. কোন নওমুসলিম সাহায্যের জন্য এলে তার তাহকিক করার চেষ্টা করা।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 ইসলামী দাওয়াতের দু'টি পর্যায়

📄 ইসলামী দাওয়াতের দু'টি পর্যায়


নওমুসলিমদের ঈমান গ্রহণের পর চারদিক থেকে বিরুদ্ধবাদী ও তাদের দুঃখ-কষ্ট দেয়াটা স্বাভাবিক। এ সবের জন্য মানসিক প্রস্তুতি থাকা উচিত। আর চিন্তা-ভাবনা করে কাজ করা প্রয়োজন। আমাদেরকে মনে করতে হবে আমরা মক্কা মুকাররমায় কাজ করছি এবং এখনও ঈমানী দাওয়াতের প্রথম পর্যায় চলছে। প্রথম দিকে ঈমান কবুলকারীদের জন্য নিজ ঈমানকে গোপন রাখতে বলা দরকার এবং আমলের নিয়মানুসারে দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা দরকার।

একটি জরুরি ও উপকারী কথা হলো, দাওয়াতের কাজ আধ্যাত্মিক বুযুর্গ দূরদৃষ্টিসম্পন্ন এমন কোন পরহেযগার আলেমের তত্ত্বাবধানে, পৃষ্ঠপোষকতায় ও পরামর্শে করা উচিত, যাঁদের দৃষ্টি কুরআন-সুন্নাহ, ইতিহাস ও জামানার নাড়ির স্পন্দনের সাথে গভীর। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক একটি বড় জিনিস। এ এমন এক পাওয়ার হাউজ, যা দিয়ে নিজের দিলের ব্যাটারিকে ঈমানের চার্জ দেয়ার ভাগ্যে জোটে।

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 দাওয়াতের তিনটি স্তর

📄 দাওয়াতের তিনটি স্তর


১. প্রথমত: উপস্থিত যত প্রাপ্তবয়স্ক শ্রদ্ধাভাজন ব্যক্তি আছেন সবাই ঈমানে দৃঢ় থাকবেন। তাদের জন্য তাবলিগী জামাতের কাজের পদ্ধতি খুবই উপকারী।
২. দ্বিতীয়ত: আগামী প্রজন্ম যাতে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকে এজন্য তার অন্তরে এই অস্থিরতা থাকবে। এ কাজের জন্য মুসলমানদের পাড়ায় পাড়ায় এবং ঘরে ঘরে প্রাথমিক দ্বীনী শিক্ষা চালু করার চিন্তা করা যেতে পারে এবং ছোট ছোট মক্তব প্রতিষ্ঠা করা যেতে পারে।
৩. তৃতীয়: গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, অমুসলিম ভাইদেরকে ঈমানের দাওয়াত দেয়া। একাজটিকে বিভিন্ন শ্রেণীর ভিত্তিতে বণ্টন করে দেয়া যায়।

টিকাঃ
১. আলে ইমরান:৩:১০২

📘 হিন্দু ভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি 📄 দা'ঈর কোন ভয় নেই

📄 দা'ঈর কোন ভয় নেই


দাওয়াত দিতে গিয়ে আমাদের মধ্যে একটি ভয় কাজ করে। মূলত এসব কিছুই না। দা'ঈর কোন ভয় নেই। দা'ঈর বিরুদ্ধে যেই আসবে, তার দুই অবস্থা। হয়তো ধ্বংস হয়ে যাবে, নয়তো হেদায়েত পেয়ে যাবে। ইতিহাস সাক্ষী দুনিয়াতে আগমনকারী নবীগণ সকলেই দা'ঈ ছিলেন। তাদের বিরুদ্ধে যারাই এসেছে হয়তো হেদায়েত পেয়েছে, নতুবা ধ্বংস হয়ে গেছে। যেমন আমাদের দেশে শাহজালাল রহ. এসেছিলেন দা'ঈ হয়ে, তার বিরুদ্ধে রাজা গৌড়গবিন্দ এসেছিল; সে ধ্বংস হয়ে গেছে। খাজা মুঈনুদ্দীন চিশতি রহ.- এর মোকাবেলায় এসেছিলেন পৃথ্বীরাজ; সেও ধ্বংস হয়ে গেছে।

ফন্ট সাইজ
15px
17px