📄 দা'য়ীর আরো একটি বৈশিষ্ট্য
আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক তৈরি করা। এক পর্যায়ে শাহাদাতের আগ্রহ সৃষ্টি হলে, বড় উপকার এটাই হবে, দা'ঈর দৃষ্টি পার্থিব বস্তু থেকে সরে আল্লাহ তা'আলার মহান সত্ত্বার প্রতি আকৃষ্ট হবে, যা দাওয়াতী কাজের জন্য একটি মৌলিক শর্ত। এজন্য যার দৃষ্টি থাকবে সম্পদের উপর কিংবা নিজের চেষ্টার ওপর অথবা নিজের আত্মার বা সাফল্যের ওপর তাকে এটা বোঝা উচিত রাসূলের প্রিয় ও বিশ্বস্ত চাচা সম্পর্কে মহান আল্লাহ তা'আলা বলেছিলেন- "তুমি যাকে ভালোবাসো (ইচ্ছা করলেই) তাকে সৎপথে আনতে পারবে না। তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন।"
টিকাঃ
১. সূরা কাসাস: ৫৬
📄 নওমুসলিমদের কালেমা পড়ানোতে বিলম্ব না করা
একটি জরুরি আবেদন হলো কেউ যদি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে আসেন কিংবা আপনার বা যে কোন কারো দাওয়াতে অথবা যে কোন কারণে প্রভাবিত হয়ে মুসলিম হবার ইচ্ছা প্রকাশ করেন, তাদের কালেমা পড়ানো এবং মুসলিম বানানোর কাজে বিলম্ব করবেন না। আর তার থেকে ইসলাম কবুল করার অজুহাতের ব্যাপারে ইতস্তত করবেন না বরং তাকে তাড়াতাড়ি কালেমা পড়িয়ে দিন। কেউ মুসলমান হতে এলে আমরা কালেমা পড়াতে ভয় পাই। বিভিন্ন ধরণের সন্দেহ করে থাকি। এমনটি না করা। তবে খেয়াল রাখতে হবে আঠারো বছর বয়স হয়েছে কি-না। বয়স যদি আঠারো বছরের নিচে হয়, তাকে মুসলমান বানালে তার পরিবার যদি আপত্তি করে তাহলে তা রাষ্ট্রীয় আইনে গ্রহণযোগ্য। তবে এটা শরয়ী আইন না।
📄 দাওয়াতের ব্যাপারে সংবিধান
অমুসলিমদের দাওয়াত দেওয়াত দেওয়ার ব্যাপারে সাংবিধানিক আইন হলো প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম প্রচার করতে পারে। বাংলাদেশ সংবিধানের ৪১/১/ক. এ আছে মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা। ক. প্রত্যেক নাগরিকের যেকোন ধর্ম অবলম্বন পালন বা প্রচারের অধিকার রয়েছে।
টিকাঃ
১. বাংলাদেশ সংবিধান ৪১/১/ক
📄 নও মুসলিমদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা
ইসলাম কবুল করার পর নওমুসলিমদের প্রশিক্ষণ দানের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কোন সময় কেবল কালেমা পড়িয়ে দেয়া হয়। এরপর তাকে দ্বীন শেখানোর প্রতি কোন গুরুত্ব দেয়া হয় না। তাই তারা পূর্বের এবং পরের জীবনের মধ্যে বিশেষ পার্থক্য না পেয়ে ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করে। এজন্য এ গুরুত্বপূর্ণ কাজটির দিকেও খুবই মনোযোগ দেয়া উচিৎ যেখানে ছাত্রদের থাকা-খাওয়ার ব্যবস্থা আছে সেখানে এদের প্রশিক্ষণ দানের শাখাও প্রতিষ্ঠা করা প্রয়োজন বরং দাওয়াতী কাজের জন্য এটা খুবই জরুরি। বিভিন্ন মাদ্রাসায় এ কাজের জন্য নিয়ম মাফিক তাবলিগ শাখা প্রতিষ্ঠিত করা।