📘 হেযবুত তওহীদ স্বরূপ বিশ্লেষণ 📄 আল্লাহ তাআলার মত বা সমতুল্য কেউ নেই

📄 আল্লাহ তাআলার মত বা সমতুল্য কেউ নেই


পন্নী বলছে, আল্লাহর সকল গুণ মানুষকে দেয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যা করতে পারেন (নাঊযুবিল্লাহ) মানুষও তাই করতে পারবে। পবিত্র কুরআন সূরা শুরা ১১ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, “তাঁর মত কোনো কিছু নেই”। ক্ষমতা, প্রতিপত্তি, প্রজ্ঞা, দেখা-শুনা- কোনো দিক থেকেই কেউ তাঁর মত নয়। তিনি আরো বলেছেন-
বলুন, কেবল আল্লাহই সবকিছুর স্রষ্টা এবং তিনি একাই এমন যে, তাঁর ক্ষমতা সবকিছুতে ব্যাপ্ত।

অন্যত্র আছে, “বলুন! আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকে কেউ জন্ম দেয়নি এবং তাঁর সমতুল্য কেউ নেই।”

সূরা (৪১) হামীম সিজদাহ ৯ আয়াতে মুশরিকদেরকে বলা হয়েছে, “তোমরা কি আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করছ? তিনি তো জগতসমূ্যের প্রতিপালক।” 'আল্লাহর কাদেরিয়াত অর্থাৎ যা ইচ্ছা তা করার স্বাধীন ইচ্ছাশক্তিসহ আল্লাহর সমস্ত সিফত, গুণ' মানুষের মধ্যে বিদ্যমান- এই বক্তব্য কুরআনের সুস্পষ্ট বিরোধী।

টিকাঃ
২১১. সূরা রাদ: ১৬
২১২. সূরা ইখলাস

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية