📘 হেযবুত তওহীদ স্বরূপ বিশ্লেষণ 📄 দাড়ি রাখা ওয়াজিব

📄 দাড়ি রাখা ওয়াজিব


দাড়ি সম্পর্কে কুরআন-হাদীসের আলোকে লিখিত বিভিন্ন বই-পুস্তক পাওয়া যায়। পাঠক সেখানে দেখতে পারবেন। এখানে আমরা সংক্ষেপে দু'টি কথা বলতে চাই।

প্রথমত; একজন মানুষ কতবেশি মূর্খ হলে একথা বলতে পারে যে, মহানবী 'দাড়ি কেটে-ছেটে সুন্দর করে রাখতেন।' আমাদের দেশের ছোট ছোট ছেলেমেয়েরাও যে বিষয়টি জানে। শামায়েলে তিরমিযি ও মুসান্নাফ ইবনু আবি শায়বার বর্ণনায় এসেছে, “রাসূলুল্লাহ-এর মুখভর্তি দাড়ি যা বুক ছেয়ে ফেলত।” অন্য হাদীসে আসছে, রাসূলুল্লাহ উযু করার সময় হাতে এক অঞ্জলি পানি নিতেন। তারপর ঐ পানি চোয়ালের নিম্নদেশে (থুতনির নীচে) লাগিয়ে দাড়ি খিলাল করতেন এবং বলতেন, আমার মহান প্রতিপালক আমাকে এরূপ করার নির্দেশ দিয়েছেন। যদি বায়াজীদ খান পন্নীর মত দাড়ি হয়, তাহলে তো খিলাল করাই যাবে না। উল্লেখ্য, বইয়ের শেষ পাতায় পন্নীর ছবি দেয়া আছে।

দ্বিতীয়ত: রাসূলুল্লাহ দাড়ি রাখতে নিষেধ করেন নি; বরং তিনি বারবার দ্ব্যর্থহীন ভাষায় দাড়ির রাখার নির্দেশ দিয়েছেন। যেমন-
এক্. আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, তোমরা মোচ ছেঁটে ও দাড়ি রেখে অগ্নিপূজকদের বিরোধিতা কর।
দুই. আয়িশা রাযি. থেকে বর্ণিত মহানবী বলেন, দশটি কাজ প্রকৃতিগত আচরণ- এর প্রথম দু'টি, গোঁফ ছেটে ফেলা এবং দাড়ি লম্বা করা।
তিন. আবদুল্লাহ ইবনু উমর রাযি. থেকে বর্ণিত, নবী বলেছেন- তোমরা গোঁফ কেটে ফেল এবং দাড়ি লম্বা কর।
চার. আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, তোমরা দাড়ি বাড়াও, মোচ ছোট কর, পাকা চুলে খেযাব লাগাও এবং ইহুদী ও নাসারার সাদৃশ্য অবলম্বন করো না।
পাঁচ. ইবনে ওমর রা. বলেন: রাসূলুল্লাহ বলেছেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধাচরণ কর- মোচ ছেঁটে ফেল এবং দাড়ি ছেড়ে দাও।

টিকাঃ
১৭৪. বিস্তারিত দেখুন, এ ইসলাম ইসলামই নয়, পৃষ্ঠা ৯২-৯৬
১৭৫. শামায়েলে তিরমিযি ৩১৬, ৩৯২, মুসনাদে আহমাদ ৩৪১০, মুসান্নাফ ইবনে আবি শায়বাহ ৩২৪৬৯
১৭৬. আবু দাউদ ১৪৫
১৭৭. মুসলিম: হাদীস-৬২৬
১৭৮. মুসলিম ৬২৭
১৭৯. বুখারী: হাদীস-৫৮৯৩, মুসলিম: হাদীস-৬২৩
১৮০. মুসনাদে আহমাদ: হাদীস-৮৬৭২
১৮১. বুখারী: হাদীস-৫৮৯২-৫৮৯৩, মুসলিম: হাদীস-৬২৫

ফন্ট সাইজ
15px
17px