📄 অপব্যাখ্যার অপনোদন
বায়াজীদ খান পন্নী বলছে, ইসলাম অর্থই শান্তি; আল্লাহর কাছে আত্মসমর্পণের নাম ইসলাম নয়। ইসলাম মানলে সুখে-শান্তিতে বসবাস করা যাবে। যেখানে সুখ-শান্তি নেই; সেখানে ইসলাম নেই। 'ইসলাম' আরবি শব্দটির অর্থ, আনুগত্ব করা বা আত্মসমর্পণ করা। ইবনে মানযুর রচিত আরবি ভাষায় বিখ্যাত ও নির্ভযোগ্য অভিধান লিসানুল আরবসহ অন্যান্য অভিধান গ্রন্থে বলা হয়েছে, ইসলাম (إسلام) শব্দটি 'আল-ইস্তিস্লাম' (الاستسلام) শব্দ থেকে নেয়া হয়েছে, অর্থ হচ্ছে, কারো কাছে মাথা নত করা, আত্মসমর্পণ করা। 'ইসলাম' শান্তির অর্থে ব্যবহৃত হয়নি; আল্লাহর কাছে 'আত্মসমর্পণের অর্থে তার নাম ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন-
নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন কেবল ইসলামই। যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা তাদের কাছে জ্ঞান আসার পর কেবল পারস্পরিক বিদ্বেষবশত ভিন্ন পথ অবলম্বন করেছে। আর যে কেউ আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান করবে (তার স্মরণ রাখা উচিত যে,) আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। তারপরও যদি তারা তোমার সাথে বির্তকে লিপ্ত হয়, তবে বলে দাও, আমি তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর কিতাবীদেরকে এবং নিরক্ষরদেরকে বলে দাও, তোমরাও কি ইসলাম গ্রহণ করবে [আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে]? যদি তারা ইসলাম গ্রহণ করে, তবে হিদায়াত পেয়ে গেল, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তোমার দায়িত্ব কেবল বার্তা পৌঁছে দেয়া। আল্লাহ বান্দাদের সম্যক দেখছেন।
অন্যত্র এসেছে-
ইবরাহিম আলাইহিস সালাম বলেছেন, “হে আমাদের প্রতিপালক! আমাদেরকে আপনার একান্ত অনুগত বানিয়ে নিন এবং আমাদের বংশধরদের মধ্যেও এমন উম্মত সৃষ্টি করুন, যারা আপনার একান্ত অনুগত হবে।” আল্লাহ বলেছেন, “সমস্ত নবী আল্লাহর অনুগত ছিলেন।”
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি, পত্র বা দূতের মাধ্যমে যখন কাউকে দাওয়াত দিতেন তখন তিনি বলতেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ কর, (জাহান্নামের চিরস্থায়ী শাস্তি থেকে) মুক্তি পাবে। এভাবে আরবি অভিধান, কুরআন ও হাদীসে 'ইসলাম' শব্দটি 'আল্লাহর কাছে আত্মসমর্পণ' অর্থে ব্যবহৃত হয়েছে।
টিকাঃ
১৪৪. লিসানুল আবর ১২/২৮৯, আল মু'জামুল ওয়াসিত ১/৪৪৬, আল মুহীত ফিল লুগাহ, ২/ ২৬৫, তাজুল আরুস মিন জাওয়াহিরুল কামুস ৩২/৩৭২, তাহযিবুল লুগাহ ৪/২৯৩
১৪৫. সূরা আল ইমরান ১৯-২০
১৪৬. সূরা বাকারা ১২৮
১৪৭. সূরা মায়িদা ৪৪
১৪৮. বুখারী ২৭৮২, মুসলিম: হাদীস-১৭৭৩
বায়াজীদ খান পন্নী বলছে, ইসলাম অর্থই শান্তি; আল্লাহর কাছে আত্মসমর্পণের নাম ইসলাম নয়। ইসলাম মানলে সুখে-শান্তিতে বসবাস করা যাবে। যেখানে সুখ-শান্তি নেই; সেখানে ইসলাম নেই। 'ইসলাম' আরবি শব্দটির অর্থ, আনুগত্ব করা বা আত্মসমর্পণ করা। ইবনে মানযুর রচিত আরবি ভাষায় বিখ্যাত ও নির্ভযোগ্য অভিধান লিসানুল আরবসহ অন্যান্য অভিধান গ্রন্থে বলা হয়েছে, ইসলাম (إسلام) শব্দটি 'আল-ইস্তিস্লাম' (الاستسلام) শব্দ থেকে নেয়া হয়েছে, অর্থ হচ্ছে, কারো কাছে মাথা নত করা, আত্মসমর্পণ করা। 'ইসলাম' শান্তির অর্থে ব্যবহৃত হয়নি; আল্লাহর কাছে 'আত্মসমর্পণের অর্থে তার নাম ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন-
নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন কেবল ইসলামই। যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা তাদের কাছে জ্ঞান আসার পর কেবল পারস্পরিক বিদ্বেষবশত ভিন্ন পথ অবলম্বন করেছে। আর যে কেউ আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান করবে (তার স্মরণ রাখা উচিত যে,) আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। তারপরও যদি তারা তোমার সাথে বির্তকে লিপ্ত হয়, তবে বলে দাও, আমি তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর কিতাবীদেরকে এবং নিরক্ষরদেরকে বলে দাও, তোমরাও কি ইসলাম গ্রহণ করবে [আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে]? যদি তারা ইসলাম গ্রহণ করে, তবে হিদায়াত পেয়ে গেল, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তোমার দায়িত্ব কেবল বার্তা পৌঁছে দেয়া। আল্লাহ বান্দাদের সম্যক দেখছেন।
অন্যত্র এসেছে-
ইবরাহিম আলাইহিস সালাম বলেছেন, “হে আমাদের প্রতিপালক! আমাদেরকে আপনার একান্ত অনুগত বানিয়ে নিন এবং আমাদের বংশধরদের মধ্যেও এমন উম্মত সৃষ্টি করুন, যারা আপনার একান্ত অনুগত হবে।” আল্লাহ বলেছেন, “সমস্ত নবী আল্লাহর অনুগত ছিলেন।”
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি, পত্র বা দূতের মাধ্যমে যখন কাউকে দাওয়াত দিতেন তখন তিনি বলতেন, (أسلم تسلم) আল্লাহর কাছে আত্মসমর্পণ কর, (জাহান্নামের চিরস্থায়ী শাস্তি থেকে) মুক্তি পাবে। এভাবে আরবি অভিধান, কুরআন ও হাদীসে 'ইসলাম' শব্দটি 'আল্লাহর কাছে আত্মসমর্পণ' অর্থে ব্যবহৃত হয়েছে।