📘 হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় > 📄 সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করবে

📄 সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করবে


ইবনু মাসউদ রা. হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে [বা বুকে ভর দিয়ে] চলে জাহান্নাম থেকে বের হবে। তখন আল্লাহ তায়ালা বলবেন, 'যাও জান্নাতে প্রবেশ কর।' সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে এসে বলবে, 'হে প্রভু! জান্নাত তো পরিপূর্ণ দেখলাম।' আল্লাহ তায়ালা বলবেন, 'যাও, জান্নাতে প্রবেশ কর।' তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে, জান্নাত তো ভরে গেছে। তাই সে আবার ফিরে এসে বলবে, 'হে প্রভু! জান্নাত তো ভর্তি দেখলাম।' তখন আল্লাহ তায়ালা বলবেন, 'যাও জান্নাতে প্রবেশ কর। তোমার জন্য থাকল পৃথিবির সমতুল্য এবং তার দশগুণ (পরিমাণ বিশাল জান্নাত)! অথবা তোমার জন্য পৃথিবীর দশগুণ (পরিমাণ বিশাল জান্নাত রইল)!' তখন সে বলবে, 'হে প্রভু! তুমি কি আমার সাথে ঠাট্টা করছ? অথবা আমার সাথে হাসি-মজাক করছ অথচ তুমি বাদশাহ (হাসি-ঠাট্টা তোমাকে শোভা দেয় না)।” বর্ণনাকারী বলেন, তখন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে-তাঁর চোয়ালের দাঁতগুলো প্রকাশিত হয়ে গেল। তিনি বললেন, “এ হল সর্বনিম্ন মানের জান্নাতি।”

টিকাঃ
২০০. সহিহ মুসলিম : ১৮৯৩।

📘 হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় > 📄 মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে

📄 মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে


আবু মুসা আশআরি রা. হতে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় জান্নাতে মুমিনদের জন্য একটি শূণ্যগর্ভ মোতির তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে ষাট মাইল। এর মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে। যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে। কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না।”

টিকাঃ
২০১. সহিহ বুখারি, সহিহ মুসলিম: ১৮৯৪।

📘 হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় > 📄 জান্নাতের একটি বৃক্ষ

📄 জান্নাতের একটি বৃক্ষ


আবু সাঈদ খুদরি রা. হতে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ আছে, যার ছায়ায় কোন আরোহী উৎকৃষ্ট, বিশেষভাবে প্রতিপালিত হালকা দেহের দ্রুতগামী ঘোড়ায় চড়ে একশো বছর চললেও তা অতিক্রম করতে সক্ষম হবে না।”

টিকাঃ
২০২. সহিহ বুখারি, সহিহ মুসলিম : ১৮৯৫।

📘 হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় > 📄 জান্নাতিদের মর্যাদার ব্যবধান

📄 জান্নাতিদের মর্যাদার ব্যবধান


উক্ত রাবী (আবু সাঈদ খুদরি রা.) হতে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “অবশ্যই জান্নাতিগণ তাদের উপরের বালাখানার অধিবাসীদের এমনভাবে দেখতে পাবে, যেমন তোমরা আকাশের পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল অস্তগামী তারকা গভীর দৃষ্টিতে দেখতে পাও। এটি হবে তাদের মর্যাদার ব্যবধানের জন্য।” (সাহাবিগণ) বললেন, 'হে আল্লাহর রাসুল! এ তো নবীগণের স্থান; তাঁরা ছাড়া অন্যরা সেখানে পৌঁছতে পারবে না।' তিনি বললেন, “অবশ্যই, সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! সেই লোকরাও (পৌঁছতে পারবে) যারা আল্লাহর প্রতি ইমান রেখে রাসুলগণকে সত্য বলে বিশ্বাস করেছে।”

আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জান্নাতে ধনুক পরিমাণ স্থান (দুনিয়ার) যেসব বস্তুর উপর সূর্য উদিত কিংবা অস্তমিত হচ্ছে সেসব বস্তু চেয়েও উত্তম।”

টিকাঃ
২০৩. সহিহ বুখারি : ১৮৯৬।
২০৪. সহিহ বুখারি-মুসলিম: ১৮৯৭।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00