📘 হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় > 📄 সূরা ইখলাসের ফযিলত

📄 সূরা ইখলাসের ফযিলত


আবু দারদা রা. থেকে বর্ণিত। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “তোমাদের কেউ কি রাতের মধ্যে পুরো কুরআনের তৃতীয়াংশ তিলাওয়াত করতে সক্ষম হয়? সাহাবায়ে কেরাম বললেন, হে রাসুল! এক রাতে কি কুরআনের তৃতীয়াংশ পাঠ করা যায়? (কিভাবে তা সম্ভব?) তখন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুরা ইখলাসই কুরআনের এক তৃতীয়াংশ সমপরিমাণ হয়ে থাকে।”

আনাস রা. থেকে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “যে বান্দা সুরা কাফিরুন তিলাওয়াত করবেন, আল্লাহ তায়ালা তাকে পুরো কুরআনুল কারিমের এক চতুর্থাংশ পড়ার সওয়াব দান করবেন। আর যে বান্দা সুরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তায়ালা তাকে পুরো কুরআনুল করিম পড়ার এক তৃতীয়াংশ সমপরিমাণ সওয়াব দান করবেন।”

টিকাঃ
[৯৩] সহিহ মুসলিম: ২১২৭।
[৯৪] সুনানে তিরমিযি: ২৮৯৩।

📘 হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় > 📄 সূরা ইখলাস পাঠ হলো ইমানের নিদর্শন

📄 সূরা ইখলাস পাঠ হলো ইমানের নিদর্শন


জাবির রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি ফজর নামাজে দাঁড়িয়ে প্রথম রাকাআতে সুরা ফাতিহা পাঠ করলো, তখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা আল্লাহকে চিনেছে ও বুকে আল্লাহর পরিচয় গেঁথে নিয়েছে। অতঃপর ঐ লোকটি দ্বিতীয় রাকাআতে সুরা ইখলাস তিলাওয়াত করে সালাত শেষ করার পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা আল্লাহর প্রতি ইমান এনেছে। তখন তালহা রা. বলেন, আমিও এই দুই সুরাকে দুই রাকাআতে পড়তে পছন্দ করি.

টিকাঃ
[৯৫] সহিহ ইবনু হিব্বান: ২৪৫১।

📘 হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় > 📄 জান্নাত ওয়াজিব হবে

📄 জান্নাত ওয়াজিব হবে


আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সুরা ইখলাস তিলাওয়াত করতে শুনে বলেন-
“এই ব্যক্তির উপর ওয়াজিব হয়েছে। আমি বললাম, ইয়া রাসুলুল্লাহ! কি ওয়াজিব হয়েছে? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত ওয়াজিব হয়ে গেছে।”

আনাস রা. বলেন-
“এক ব্যক্তি নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসুলুল্লাহ! আমি সুরা ইখলাসকে তিলাওয়াত করতে ভালোবাসি। তখন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই এই সুরা তিলাওয়াত করতে ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে."

টিকাঃ
[৯৬] মুয়াত্তায়ে মালেক, সহিহ আত তারগিব : ১৪৭৮।
[৯৭] সুনানু তিরমিযি: ২৯০১।

📘 হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় > 📄 আল্লাহকে ভালোবাসার নিদর্শন

📄 আল্লাহকে ভালোবাসার নিদর্শন


যে সুরা ইখলাসকে তিলাওয়াত করতে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, কেননা সুরা ইখলাসে আল্লাহর গুণাগুণ সম্বলিত রয়েছে। নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই বলেছেন।

আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন-
“নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কোনো এক যুদ্ধের আমির নিযুক্ত করে পাঠালেন। ঐ ব্যক্তি যুদ্ধের সফরকালে তার সাথীদের ইমামতি করতেন এবং সুরা ইখলাসের মাধ্যমে সালাত পূর্ণ করতেন। অতঃপর তারা (সাহাবায়ে কেরাম) যুদ্ধ থেকে ফিরে এসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানালেন। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাকে জিজ্ঞেস করো সে এ কাজ কেন করেছে? সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলে সে বলল, সুরা ইখলাস পাঠ করার কারণ হলো এই সুরাতে আল্লাহর গুণবাচক নাম রয়েছে। তাই এ সুরাকে আমি ভালোবাসি। তখন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাকে সুসংবাদ প্রদান করো-আল্লাহ তায়ালাও তাকে খুব ভালোবাসে।”

টিকাঃ
[৯৮] সহিহ বুখারি: ৭৩৭৫; সহিহ মুসলিম: ২৬৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00