📘 আইয়ুহাল ওয়ালাদ ! হে বৎস > 📄 হযরত হাতেম আসেম (রহ)

📄 হযরত হাতেম আসেম (রহ)


আসল নাম আবু আব্দুর রহমান হাতেম ইবনে ইউসুফ। ২৩৭ হিজরীতে ইন্তিকাল করেন। তিনি হিজরী তৃতীয় শতকের খোরাসানের বিখ্যাত সূফী এবং হযরত শাক্বীকু বালখীর সমসাময়িক ও বন্ধু ছিলেন। সূফীয়ায়ে কেরামদের জীবনী গ্রন্থে তার বহু গুরুত্বপূর্ণ উক্তি ও মতামত বিধৃত হয়েছে। মানুষের প্রতি তার সম্মান বোধ, কারো মনে কষ্ট না দেয়া সম্পর্কে একটি ঘটনা প্রসিদ্ধ।
একদিন এক বৃদ্ধা মহিলা তার খেদমতে এসে একটি মাসআলা জিজ্ঞেস করেন। এসময় হঠাৎ পেটের বায়ু নির্গত হলে মহিলা লজ্জায় জড়োসড়ো হয়ে পড়ে। হাতেম তখন বললেন: তুমি বড় করে বলো- আমি শুনতে পাচ্ছিনা। আমার কান বধির। যাতে, বৃদ্ধ মহিলা লজ্জিত না হয়। এরপর তিনি মাসআলাটির জবাব দেন। এর ফলে মহিলা বুঝতে পারল যে; (আগের কিছুই) তিনি শোনেন নি। মহিলা যতদিন জীবিত ছিলেন, হাতেম আসম নিজেকে বধির বানিয়ে রেখেছিলেন। এ জন্যেই তাকে আসম বা বধির বলা হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00