📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 প্রথমে উভয় হাতের কব্জি পর্যন্ত ধৌত করা এবং তিনবার করে ধৌত করা

📄 প্রথমে উভয় হাতের কব্জি পর্যন্ত ধৌত করা এবং তিনবার করে ধৌত করা


হুমরান রহ. থেকে বর্ণিত, তিনি উসমান বিন আফফান রা.-কে দেখেছেন যে, তিনি পানির পাত্র আনালেন এবং উভয় হাতের তালুতে তিনবার পানি ঢেলে তা ধুয়ে নিলেন। এরপর ডান হাত পাত্রের ভেতর ঢোকালেন। তারপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। এরপর তিনবার মুখমণ্ডল এবং তিনবার দুহাত কনুইসহ ধুয়ে নিলেন। তারপর মাথা মাসেহ করলেন এবং উভয় পায়ের টাখনু পর্যন্ত তিনবার ধুয়ে নিলেন। এরপর বললেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
‘যে ব্যক্তি আমার মতো এ রকম অজু করবে এবং পরে দুই রাকআত সালাত আদায় করবে, যাতে মনে মনে কোনো কথা বলবে না (অর্থাৎ পূর্ণ মনোযোগ নামাজের মধ্যে রাখবে), তার পেছনের গুনাহ মাফ করে দেওয়া হবে।’¹⁸⁴

টিকাঃ
১৮৪. সহিহুল বুখারি : ১৬৪, সহিহু মুসলিম: ২২৬

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 নাক পরিষ্কার করা

📄 নাক পরিষ্কার করা


আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
مَنْ تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ، وَمَنْ اسْتَجْمَرَ فَلْيُوتِر
‘যে ব্যক্তি অজু করে সে যেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে এবং যে ইসতিনজা করে সে যেন বিজোড় সংখ্যক (ঢিলা) ব্যবহার করে।’¹⁸⁵

টিকাঃ
১৮৫. সহিহুল বুখারি : ১৬১, সহিহু মুসলিম: ২৩২

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 দ্রুতগতিতে হাঁটা

📄 দ্রুতগতিতে হাঁটা


সাইদ বিন জুবাইর রা. থেকে বর্ণিত। তিনি বলেন, ‘আবু তুফাইল রা. বললেন, “আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে দেখেছি।” আমি বললাম, “তাঁকে কেমন দেখলেন?” তিনি বললেন, “তিনি ছিলেন উজ্জ্বল ও লাবণ্যময়ী চেহারার অধিকারী। যখন পথ চলতেন, তখন মনে হতো, তিনি বুঝি কোনো নিচু জায়গা দিয়ে নামছেন।”১৮৬

টিকাঃ
১৮৬. সুনানু আবি দাউদ : ৪৮৬৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00