📄 মৃত্যুর আগে অসিয়ত করা
আব্দুল্লাহ বিন উমর রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَيْءٌ يُوصِي فِيهِ، يَبِيتُ لَيْلَتَيْنِ إِلَّا وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ
'কোনো মুসলমানের কাছে অসিয়ত করার মতো কিছু থাকলে সে অসিয়ত লিপিবদ্ধ না করে এক রাত বা দুই রাত অতিবাহিত করা তার জন্য উচিত নয়।'¹⁷⁹
টিকাঃ
১৭৯. সহিহুল বুখারি : ২৭৩৮, সহিহু মুসলিম: ১৬২৭