📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 খতনা করা

📄 খতনা করা


আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
الفِطْرَةُ خَمْسُ ، أَوْ خَمْسُ مِنَ الفِطْرَةِ الخِتَانُ، وَالاسْتِحْدَادُ، وَنَتْفُ الإِبْطِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ
‘ফিতরাত (মানুষের প্রকৃতিগত স্বভাব) পাঁচটি অথবা পাঁচটি বিষয় ফিতরাতের অন্তর্ভুক্ত : খতনা করা, (নাভির নিচে) ক্ষুর ব্যবহার করা, বগলের পশম উপড়ে ফেলা, নখ কাটা ও গোঁফ ছোট করা।¹⁷⁴

টিকাঃ
১৭৪. সহিহুল বুখারি: ৫৮৮৯, সহিহু মুসলিম: ২৫৭

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 জানাজা দেখলে দাঁড়িয়ে যাওয়া

📄 জানাজা দেখলে দাঁড়িয়ে যাওয়া


জাবির বিন আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত। তিনি বলেন, ‘আমাদের পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছিল। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং তাঁর সাথে আমরাও দাঁড়ালাম। আমরা বললাম, “ইয়া রাসুলাল্লাহ, এটি একটি ইহুদির জানাজা!” তিনি বললেন, “তোমরা যখন কোনো জানাজা দেখবে, দাঁড়িয়ে যাবে।””¹⁷⁵

টিকাঃ
১৭৫. সহিহুল বুখারি : ১৩১১, সহিহু মুসলিম : ৯৬০

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 জানাজা নিয়ে দ্রুত চলা

📄 জানাজা নিয়ে দ্রুত চলা


আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : أَسْرِعُوا بِالْجِنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرُ تُقَدِّمُونَهَا، وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ، فَشَرُّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ
'তোমরা জানাজা নিয়ে দ্রুত চলবে। কারণ, সে যদি পুণ্যবান হয়, তবে এটা উত্তম, যার দিকে তোমরা তাকে এগিয়ে দিচ্ছ। আর যদি সে অন্য কিছু হয়, তবে সে একটি আপদ, যাকে তোমরা তোমাদের ঘাড় থেকে দ্রুত নামিয়ে ফেলছ। '¹⁷⁶

টিকাঃ
১৭৬. সহিহুল বুখারি : ১৩১৫, সহিহু মুসলিম : ৯৪৪

📘 হারিয়ে যাওয়া সুন্নাহ > 📄 জানাজা রাখার আগে না বসা

📄 জানাজা রাখার আগে না বসা


আবু সাইদ খুদরি রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ، فَقُومُوا، فَمَنْ تَبِعَهَا فَلَا يَقْعُدْ حَتَّى تُوضَعَ
'যখন তোমরা জানাজা দেখতে পাবে, তখন দাঁড়িয়ে যাবে। আর যে তার অনুসরণ করবে, জানাজা রাখার আগে সে বসবে না।'¹⁷⁷

টিকাঃ
১৭৭. সহিহুল বুখারি : ১৩১০, সহিহু মুসলিম : ৯৫৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00